বাংলাদেশের কৃষিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বেশি।
অর্থ ব্যবসায়ের প্রাণস্বরূপ বিধায় ব্যবসায় স্থাপনে অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ।
অর্থনৈতিক বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উপাদানের উপস্থিতি যেকোনো দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অর্থনৈতিক উপাদানের অনুপস্থিতি যেকোনো দেশকে ব্যবসায়-বাণিজ্যে পেছনে ফেলে দিতে পারে। মোটকথা ব্যবসায় স্থাপনে অর্থনৈতিক পরিবেশের উপাদান- মূলধন ও বিনিয়োগ, ব্যাংকহার, মুদ্রাস্ফীতি, মাথাপিছু ও জাতীয় আয়, অর্থবাজার, মূলধন বাজার, শেয়ারবাজার, মানি এক্সচেঞ্জ, লিজিং, বিমা কোম্পানি, শেয়ার, স্টক, ঋণপত্র, বন্ড, প্রিমিয়াম, স্থায়ী আমানত ইত্যাদির উপস্থিতি বা অনুপস্থিতি স্থাপিত ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকের দুলালের জীবিকার ওপর ব্যবসায়িক পরিবেশের প্রাকৃতিক উপাদান প্রভাব বিস্তার করছে।
ব্যবসায় পরিবেশ হলো ব্যবসায়ের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তারকারী সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সমষ্টি। আর কোনো দেশের ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদনদী ও সাগর, পাহাড়-পর্বত, প্রাকৃতিক সম্পদ, দেশের আয়তন, দেশীয় অবস্থান, প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
দুলালের পূর্বপুরুষ পদ্মা নদীর পাড়ে বসবাস করত এবং ফসলি জমি চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করত। সম্প্রতি নদীভাঙনে চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। দুলাল মৎস্য শ্রমিক হিসেবে অন্যের নৌকায় কাজ করে জীবিকা নির্বাহ করে। নদীভাঙ্গনের মতো প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণ করা দুলালের পক্ষে সম্ভব নয় বিধায় তিনি পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ দুলালের জীবিকার ওপর ব্যবসায়িক পরিবেশের প্রাকৃতিক উপাদান প্রভাব বিস্তার করেছে। তাই বলা যায়, দুলালের জীবিকার ওপর ব্যবসায়িক পরিবেশের প্রাকৃতিক উপাদান প্রভাব বিস্তার করেছে।
"দুলালের মৎস্য শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহের সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবেশের প্রভাবই মুখ্য ভূমিকা পালন করছে"-উক্তটি উদ্দীপকের আলোকে যথার্থ বলে আমি মনে করি।
পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পরিবেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের জীবনধারাকে প্রভাবিত করে।
উদ্দীপকের দুলালের পূর্বপুরুষ পদ্মা নদীর পাড়ে বসবাস করত এবং ফসলি জমি চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করত। সম্প্রতি নদীভাঙনে চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই জীবিকার তাগিদে মাছ ধরে তা বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। কৃষিকাজের পরিবর্তে দুলালের মৎস্য শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। কেননা তাদের 'ফসলি জমি নদীগর্ভে বিলীন না হলে দুলাল কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করত। কিন্তু ফসলি জমি বিলীন হওয়ায় দুলাল বাধ্য হয়ে মৎস্য শ্রমিক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে দুলালের সিদ্ধান্তকে প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ প্রভাবিত করেছে।
সুতরাং বলা যায়, দুলালের মৎস্য শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহের সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবেশের প্রভাবই মুখ্য ভূমিকা পালন করছে"-উক্তটি উদ্দীপকের আলোকে যথার্থ বলে আমি মনে করি।
Related Question
View Allসঞ্চয় ও বিনিয়োগ অর্থনীতিক পরিবেশের উপাদান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!