দৃশ্যকল্প-১: বাংলাদেশে প্রতিবছরই পদ্মা, ধরলা, তিস্তার পানি বেড়ে গিয়ে উত্তরবঙ্গের ব্যাপক এলাকা প্লাবিত হয়।
২০১৮ সালে সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসী দ্বীপে ৭.৫ মাত্রার ভূমিকম্পে সুনামি হয়। তাছাড়া পূর্ব ইউরোপের কয়েকটি দেশে ঘন ঘন বৃষ্টিপাত হয় এবং বৃষ্টির পানিতে এসিড থাকে।

Updated: 10 months ago
উত্তরঃ

ভূ-অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন ভূত্বকে আকস্মিক যে আন্দোলন সৃষ্টি করে তাই ভূমিকম্প।

উত্তরঃ

সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে। এটি সাধারণত উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। অপরদিকে টর্নেডো যে কোন স্থানেই সৃষ্টি হয় ও আঘাত হানতে পারে। এছাড়াও টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ বেশি তাই এর ধ্বংসাত্মক ক্ষমতাও বেশি। তাই টর্নেডো সাইক্লোনের চেয়েও ভয়াবহ।

উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ সৃষ্ট দুর্যোগটি হলো বন্যা। বন্যা সৃষ্টির অন্যতম কারণ হলো নদ-নদীর পানি ধারণক্ষমতা কমে যাওয়া। নদীভাঙন, বর্জ্য অব্যবস্থাপনাসহ নানা কারণে নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে যায়। ফলে ভারী বর্ষণ বা উজানের অববাহিকা থেকে আসা পানি খুব সহজেই নদী ভরে দুকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট 'জোয়ারের কারণে উজানের পানি নদ-নদীর মাধ্যমে সাগরে যেতে পারে না। ফলে আশেপাশের এলাকায় বন্যা সৃষ্টি হয়।
আবার বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল হওয়ায় বৃষ্টির পানি সহজে নদ-নদীতে গিয়ে পড়তে পারে না। কাজেই ভারী বর্ষণ হলে সৃষ্ট জলাবদ্ধতা থেকেও বন্যা হয়। এছাড়া বঙ্গোপসাগরে সাইক্লোনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস উপকূলীয় অঞ্চলে বন্যা সৃষ্টি করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-২ এ সৃষ্ট দুর্যোগ দুটির প্রথমটি হলো সুনামি ও পরেরটি হলো এসিড বৃষ্টি। নিচে এই দুটি দূর্যোগের মধ্যে সুনামি অল্পসময়ের মধ্যে অধিক ক্ষতিসাধন করে থাকে। নিচে এর যথাযথ কারণসহ বিশ্লেষণ করা হলো

সাধারণত সমুদ্রতলদেশে ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হয় বলে ধারণা করা হয় এর ফলে সমুদ্রের পানি লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ সৃষ্টি করে। অগভীর পানিতে সুনামি ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসে রূপ নেয়। এর ফলে উপকূলের ব্যাপক এলাকা তা প্লাবিত করতে পারে। এর একটি বৈশিষ্ট্য হলো এর পূর্বাভাস সহজে করা যায় না ফলে এ দূর্যোগে উপকূলের জনপদের লোকজনের জীবন ও সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পরে। অপরদিকে বৃষ্টির পানিতে এসিডের পরিমাণ বেশি থাকলে তাকে এসিড বৃষ্টি বলে। এসিড বৃষ্টি পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে। এর ফলে উদ্ভিদ ও প্রাণীর ওপর মারাত্মক বিরূপ প্রভাব সৃষ্টি করে, সংবেদনশীল উদ্ভিদ ও মাছের রেণু পোনা মারা যায়, ডিম নষ্ট হয়ে যায়।
কিন্তু এর প্রভাব তুলনামূলক দীর্ঘমেয়াদী। তাই সুনামি, এসিড বৃষ্টির তুলনায় অল্প সময়ে তুলনামূলক বেশি ক্ষতিসাধন করে।

62

বন্যা, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদি নানারকম প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে লেগেই আছে। এসব দুৰ্যোগে জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় অন্তরায়। পরিবেশের ওপর মানুষের নানারকম হস্তক্ষেপের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিক কালে মারাত্মক আকার ধারণ করেছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  •  বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • পরিবেশগত সমস্যা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারব।
  • দুর্যোগ সৃষ্টির কারণ, প্রতিরোধ, মোকাবেলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয় ব্যাখ্যা করতে পারব।
  •  সুস্থ জীনযাপনে মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব
  • প্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্য বিশ্লেষণ করতে পারব। প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল বর্ণনা করতে পারব।
  • নিজ এলাকায় মানসম্মত ও উন্নত পরিবেশ সৃষ্টির সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি অনুসন্ধানমূলক কাজ সম্পন্ন করতে পারব।
  • দুর্যোগ প্রতিরোধ এবং দূর্যোগের করণীয় বিষয়ে সমাজকে সচেতন করার বিষয়ে পোস্টার অঙ্কন করতে পারব।
  • প্রকৃতির সংরক্ষণশীলতার প্রয়োজনীয়তা বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি বিষয়ে পোস্টার অঙ্কন করতে পাৱৰ ।
  •  পরিবেশ সংরক্ষণে সমাজে সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করব।

 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews