দৃশ্যকল্প-১: মুহিব সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে সহজে কারো সাথে মিশতে পারে না। তার বন্ধুর সংখ্যা খুবই কম। তার ভাই শহীদ বন্ধুমহলে খুবই জনপ্রিয়। কারো সাথে রাগ করে সে বেশিক্ষণ থাকতে পারে না।
দৃশ্যকল্প-২: বেলা বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে। এ জন্য তার বাবা তাকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর কাছে গেলেন। মনোবিজ্ঞানী বেলাকে কতগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখালেন এবং এর ভিত্তিতে একটি গল্প লিখতে বললেন। এই গুল্পের ভিত্তিতে মনোবিজ্ঞানী বেলার সমস্যা চিহ্নিত করলেন এবং পরামর্শ দিলেন।

Updated: 2 months ago
উত্তরঃ

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ, যার ভিতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র্য ভাব।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ব্যক্তিত্ব পরিমাপের প্রাচীনতম ও সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো সাক্ষাৎকার পদ্ধতি।
সাক্ষাৎকার পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার প্রদানকারীকে সামনাসামনি বসিয়ে তার সাথে সরাসরি কথা বলেন এবং তার ব্যক্তিগত বিষয়ের উপর নানা ধরনের আলোচনা করেন। নিরপেক্ষতা বজায় রেখে সাক্ষাৎকার গ্রহণ করতে পারলে প্রাপ্ত তথ্য অনেক বেশি নির্ভরযোগ্য হয়। তাই সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

উদ্দীপকের মুহিব ও শহীদ যথাক্রমে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী।
অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা সর্বদা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। এরা খুবই আত্মকেন্দ্রিক, বাহ্যবস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন্ন ও স্বার্থপর হয়ে থাকে। অন্তর্মুখী ব্যক্তিত্বসম্পন্ন লোকদের মাঝে সামাজিকতাবোধের অভাব রয়েছে। এজন্য তারা নতুন পরিবেশের সাথে খাপ-খাইয়ে নিতে পারে না। এরা চিন্তাশীল ও সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। কবি, সাহিত্যিক, শিল্পী ও বিজ্ঞানীরা এই শ্রেণির অন্তর্ভুক্ত। অন্যদিকে, বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এরা অন্যের সাথে প্রাণ খুলে মিশতে এবং আনন্দ প্রকাশে আগ্রহী। এরা নতুন পরিবেশের সাথে খুব সহজে নিজেদের মানিয়ে নেয়। পরোপকারিতা এদের মূল লক্ষ্য।
উদ্দীপকে দেখা যায়, মুহিব সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে সহজে কারো সাথে মিশতে পারে না এবং তার বন্ধুর সংখ্যা খুবই কম। তার এ ধরনের বৈশিষ্ট্য অন্তর্মুখী ব্যক্তিত্বকে নির্দেশ করে। অন্যদিকে তার ভাই শহীদ বন্ধুমহলে খুবই জনপ্রিয়। সে কারো সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। তার এ ধরনের বৈশিষ্ট্য বহির্মুখী ব্যক্তিত্বকেই নির্দেশ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বেলার সমস্যা চিহ্নিত করতে মনোবিজ্ঞানী কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা ব‍্যবহার করেছেন।
১৯৩৫ সালে ক্রিস্টিয়ানা মরগান এবং এইচ. এ. মারে সর্বপ্রথম কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন। এ অভীক্ষা ২০টি কার্ড নিয়ে গঠিত। যার মধ্যে ১৯টি অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক এবং একটি কার্ড ফাঁকা বা সাদা। পরীক্ষণপাত্রকে একটি একটি করে ছবিযুক্ত কার্ড দেখিয়ে সে ছবিতে যা দেখতে পাচ্ছে তার ওপর ভিত্তি করে গল্প রচনা করতে বলা হয়। সবশেষে সাদা কার্ডটি দিয়ে, এর মধ্যে একটি ছবি কল্পনা করে তার ওপর ভিত্তি করে গল্প রচনা করতে বলা হয়। পরীক্ষণপাত্রের প্রদত্ত উত্তরগুলো বিশ্লেষণ করে পরীক্ষক পরীক্ষণপাত্রের ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা, মনোভাব, প্রেষণা, আবেগ, কল্পনাশক্তি প্রভৃতি জানার চেষ্টা করে। কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষার একটা বড় অসুবিধা হলো, কার্ডের ছবির প্রেক্ষিতে রচিত গল্প মূল্যায়ন করে ব্যক্তিত্ব নিরূপণের কোনো নির্দিষ্ট ধরাবাধা, নিয়ম নেই। তাই এক্ষেত্রে পরীক্ষকের প্রচুর অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়।

উদ্দীপকের অস্বাভাবিক আচরণের কারণে বেলাকে তার বাবা একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। মনোবিজ্ঞানী বেলাকে কতগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখালেন এবং এর ভিত্তিতে একটি গল্প লিখতে বললেন। এই গল্পের ভিত্তিতে মনোবিজ্ঞানী বেলার সমস্যা চিহ্নিত করলেন। সুতরাং বলা যায়, মনোবিজ্ঞানীর ব্যবহৃত এ পদ্ধতিটি হলো কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা।
পরিশেষে সার্বিক আলোচনার ভিত্তিতে বলা যায়, কিছু অসুবিধা থাকা সত্ত্বেও কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষার সাহায্যে ব্যক্তির আশা-আকাঙ্ক্ষা, ব্যর্থতা, দ্বন্দ্ব, কর্তৃত্ব প্রভৃতি জানা যায়, যা ব্যক্তির মানসিক সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ব্যবহৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
31

Related Question

View All
উত্তরঃ

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে তার স্বাতন্ত্র্য ভাব প্রকাশ পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
38
উত্তরঃ

ব্যক্তিত্ব মূল্যায়নে সবচেয়ে বেশি ব্যবহৃত অভীক্ষা হলো ব্যক্তিত্ব প্রশ্নমালা।
ব্যক্তিত্ব নির্ণায়ক বহু সংখ্যাক প্রশ্নমালার সমন্বয়ে এ অভীক্ষা গঠিত হয়। ব্যক্তি হ্যাঁ-না' বা 'সত্য-মিথ্যা'র সাহায্যে প্রশ্নমালার উত্তর দিয়ে থাকে। ব্যক্তিত্ব প্রশ্নমালার সাহায্যে কোনো ব্যক্তির বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলির মূল্যায়ন করা হয়। ব্যক্তির আত্মবিশ্বাস, অনূভূতি, উদ্বেগ, মানসিক স্বাস্থ্য ও উপযোগ, মূল্যবোধ, সামাজিকতা প্রভৃতি গুণাবলি এ অভীক্ষার সাহায্যে পরিমাপ করা যায়। ব্যক্তিত্ব প্রশ্নমালার সাহায্যে নির্ভরযোগ্যতা ও যথার্থতা প্রমাণ করা যায়। তাই ব্যক্তিত্ব মূল্যায়নে প্রশ্নমালা পদ্ধতিটি গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
37
উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ বর্ণিত ব্যক্তিত্ব মূল্যায়নের পদ্ধতিটি হলো সাক্ষাৎকার পদ্ধতি।

প্রক্ষেপণমূলক অভীক্ষা ব্যতীত ব্যক্তিত্ব পরিমাপের অন্যান্য অভীক্ষাসমূহকে অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে অন্যতম হলো সাক্ষাৎকার পদ্ধতি। ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। এ ধরনের আলাপ-আলোচনার মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ব্যক্তিত্ব মূল্যায়নে প্রাচীনতম এবং বহুল ব্যবহৃত একটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। এই পদ্ধতিতে গবেষক ব্যক্তিকে সামনাসামনি বসিয়ে তার সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এ সাক্ষাৎকার পদ্ধতির কথা বলা হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
31
উত্তরঃ

দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রে 'A' দ্বারা আদিসত্ত্বা এবং 'C' দ্বারা অতি অহমকে নির্দেশ করা হয়েছে।

ফ্রয়েডের মতে, জন্মের সময় শিশুর ব্যক্তিত্বে থাকে শুধু সুখের জন্য অচেতন তাড়না। যে কল্পিত মানসিক কাঠামোতে এই তাড়নাসমূহ অবস্থান করে ফ্রয়েড তার নাম দিয়েছেন আদিসত্তা। আদিসত্তা সবসময় সুখের জন্য তার তাড়নাগুলোর তাৎক্ষণিক সন্তুষ্টি পেতে চেষ্টা করে। আদিসত্তা 'সুখ ভোগের নীতি' (Pleasure Principle) অনুসরণ করে। সে শুধু সুখ ভোগ করতে চায়। সে কোনো সামাজিক রীতি, নীতি বা শিক্ষার ধার ধারে না। সে আদিম মানব মনের প্রতীক। তার মধ্যে কোনো যুক্তি নেই, বিচারবুদ্ধি নেই। আদিসত্তা নগ্ন কামনা-বাসনার প্রতিচ্ছবি।
অপরদিকে, পিতামাতা এবং সমাজ থেকে যে নৈতিকতা ও মূল্যবোধ আমরা অর্জন করি তার ধারক ও বাহক হলো অতি অহম। এটি প্রকৃতপক্ষে দুটি উপ-অংশে নিয়ে গঠিত। একটি অংশ বিবেক (Conscience) যা কতগুলো আচরণের বিরুদ্ধে নৈতিক বাধা প্রদান করে, বিশেষত সেগুলো আদিসত্তার যৌন ও আক্রমণাত্মক তাড়না প্রকাশ করে। অতি অহমের অন্য অংশটি হলো অহম আদর্শ (Ego-ideal)। এটি হলো একজন ব্যক্তি আদর্শগতভাবে কী হতে পারে এবং কেমন আচরণ করা উচিত তার প্রতিচ্ছবি। এটি একধরনের নৈতিক নীতিকে নির্দেশ করে।
পরিশেষে বলা যায়, আদিসভা মূলত অচেতন এবং সুখনীতি; অতি-অহম হলো আংশিক চেতন এবং এক ধরনের নৈতিক নীতির সভা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
32
উত্তরঃ

ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য যে অভীক্ষায় কোনো ব্যক্তিকে অস্পষ্ট, দ্ব্যর্থবোধক বা অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে এর প্রতি প্রতিক্রিয়া প্রকাশ করতে বলা হয় তাই প্রক্ষেপণমূলক অভীক্ষা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
57
উত্তরঃ

একই ব্যক্তির ব্যক্তিত্ব যদি কখনও অন্তর্মুখী আবার কখনও বহির্মুখী হয় তখন তাকে উভয়মুখী ব্যক্তিত্ব বলে।
অনেক, আধুনিক মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং-এর মতবাদের সাথে একমত নন। ব্যক্তিত্বকে তারা শুধু দুটি ভাগে ভাগ করতে রাজি নন। তাদের মতে, বেশিরভাগ ব্যক্তিই অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের মাঝামাঝি স্থানে অবস্থান করে। অন্তর্মুখী ব্যক্তিত্ব সবসময় অন্তর্মুখী থাকে না আবার বহির্মুখী ব্যক্তিত্বও সবসময় বহির্মুখী থাকে না। বেশিরভাগ লোক পরিমাপের মাঝামাঝিতে পড়ে। তাই অধিকাংশ লোকই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
36
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews