দৃশ্যকল্প-১: মৃত্তিকা তার বাবার সাথে বাসে ভ্রমণ করার সময় দেখল একটি নদীর কিছু অংশে বাঁশ গাছের ডালপালা দিয়ে ঘেরা এবং কচুরিপানা দ্বারা আবৃত। এছাড়া সেখানে লাল রঙের পতাকা দেখে সে তার বাবাকে এটি সম্পর্কে প্রশ্ন করে।

দৃশ্যকল্প-২: নয়ন মে মাসে আত্রাই নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখল আইন শৃঙ্খলা রক্ষাকারীরা নৌকায় টহল দিচ্ছে এবং নৌকায় পোস্টার লাগানো আছে। "মৎস্য আইন মেনে চলুন, মাছের উৎপাদন বৃদ্ধি করুন।” এমন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারীরা লক্ষ করেন নদীর এককোণে একজন নৌকায় করে কারেন্ট জাল নিয়ে মাছ ধরছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম হিরু, সে আগেও দু'বার সাজা পেয়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

রুই মাছ মধ্যস্তরের খাবার খায়।

উত্তরঃ

পুকুরের তলদেশে বেশি কাদা থাকলে মাছের বৃদ্ধি ও ফলন ব্যাহত হয়।
পুকুরের তলদেশে ২০-২৫ সেমি এর অতিরিক্ত কাদা থাকলে পানি ঘোলা হয়ে যায়। ফলে পানিতে সূর্যালোক প্রবেশ বাধাগ্রস্ত হয়ে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়। তাছাড়া পুকুরের তলায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পোকামাকড় পুকুরের পরিবেশকে দূষিত করে ফেলে। তাই পুকুরের তলদেশে বেশি কাদা থাকা উচিত নয়।

উত্তরঃ

উদ্দীপকের হিরু মৎস্য আইন অমান্য করে কারেন্ট জাল দিয়ে মাছ
ধরে। নিম্নোক্ত উপায়ে হিরুকে আইন ভঙ্গ করা থেকে বিরত রাখা যেতে পারে-
i. সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা যেতে পারে।
ii. প্রজনন সময়ে মাছ ধরা থেকে বিরত রাখার জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা যেতে পারে।
iii. আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে ব্যাংকসমূহ হতে সহজ শর্তে ঋণ প্রদান করা যেতে পারে।
iv. প্রজননক্ষম মৎস্য আহরণে মাছ ও পরিবেশের ক্ষতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে।
V. জনগণকে ডিমওয়ালা মাছ ক্রয় করা থেকে বিরত রাখার জন্য প্রচারণা চালানো যেতে পারে।
অতএব, আইন ভঙ্গ করা থেকে বিরত রাখতে হিরুর বিষয়ে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত।

উত্তরঃ

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ একটি মৎস্য অভয়াশ্রম এর দৃশ্যপট বর্ণনা করা হয়েছে।
মৎস্য অভয়াশ্রম তৈরির জন্য কোনো জলাশয় বা এর নির্দিষ্ট অংশে বছরের নির্দিষ্ট সময় বা সারা বছর মাছ ধরা নিষেধ করা হয়। এতে মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত হয়। মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ ও সম্প্রসারণ হয়। নিরাপদ আশ্রয় তৈরি হওয়ায় বিলুপ্ত প্রায় বা বিপন্ন প্রজাতি সংরক্ষণ হয়। মাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য নিশ্চিত হয়। প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে বংশবৃদ্ধি ও মজুদ নিশ্চিত করা যায়। এতে মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ হয়। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।
উপরের আলোচনা হতে বলা যায়, মাছের উৎপাদন বৃদ্ধিতে দৃশ্যকল্প-১ এর মৎস্য অভয়াশ্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

210

ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফসল বীজ ও বংশবিস্তারক উপকরণ। এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছরের পর বছর ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশে নতুন ফসল আত্তীকরণ ও সংযোজন করতে পারি, একটি ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ ধরে রাখতে পারি এবং নানা জীব কৌশল প্রয়োগের মধ্য দিয়ে উন্নততর করে তুলতে পারি ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

ফসল বীজ ও বংশবিস্তারক উপকরণ ও ধাপগুলো সম্পর্কে বর্ণনা করতে পারব;
ফসল বীজ ও বংশবিস্তারক উপকরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
মাছের পুকুরের স্বরূপ ও পুকুর প্রস্তুতির ধাপগুলো বর্ণনা করতে পারব;
মাছের পুকুর প্রস্তুতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব;
পুকুরের বিভিন্ন স্তরের বর্ণনা ও বাস্তুসংস্থান ব্যাখ্যা করতে পারব; স্থায়ী মৌসুমী ও আঁতুড় পুকুর বর্ণনা এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব;
মাছের অভয়াশ্রমের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারব;
মাছের আবাসস্থল রক্ষায় মৎস্য সংরক্ষণ আইনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
গৃহপালিত পাখির আবাসন স্বরূপ এবং আবাসন তৈরির ধাপগুলো বর্ণনা করতে পারব;
গৃহপালিত পাখির আবাসন তৈরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব;
গৃহপালিত পাখির খাদ্য এবং খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
গবাদিপশুর খাদ্য ও খাদ্য তৈরির পদ্ধতি বর্ণনা করতে পারব;
গবাদিপশুর খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব ।

Related Question

View All
উত্তরঃ

গবাদিপশু যে সকল উপাদান খাদ্যরূপে গ্রহণ করে এবং পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে শক্তি উৎপাদন করে তাকে গো-খাদ্য বলে।

3.5k
উত্তরঃ

যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানাজাতীয় খাদ্য বলে।
দুধাল বা মাংস উৎপাদনকারী গবাদিপশুর ক্ষেত্রে শুধু আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। কারণ দানাজাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ থাকে যা গবাদিপশুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ায়।

2.3k
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত কনক বড়ুয়া কাঁচা ঘাস শুকিয়ে হে তৈরির মাধ্যমে যথোপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন।
তিনি হে তৈরির জন্য মে সঠিক পূর্ণতাপ্রাপ্ত গাছ (ফুল আসার আগে) কেটেছিলেন। কেননা সুগিত মানের হে তৈরির জন্য কম বয়সের গাছ বেশি উপযুক্ত। এরপর ঘাসগুলোকে সঠিকভাবে শুকিয়েছিলেন যাতে এটি মোল্ডমুক্ত ও অতিরিক্ত তাপমুক্ত অবস্থায় সংরক্ষণ করা যায়। অতিরিক্ত সূর্যের আলো পরিহার করে ঘাসগুলোকে দ্রুত শুকিয়েছিলেন। ঘাসগুলোকে কেটে রৌদ্রে এমনভাবে উল্টাপাল্টা করে দিয়েছিলেন যেন এগুলোর পাতা ঝরে পড়ে না যায়। এরপর এগুলো শুষ্ক অবস্থায় (১৫-২০% আর্দ্রতায়) সংরক্ষণ করেছিলেন।
উল্লিখিত উপায়ে কনক বড়ুয়া কাঁচা ঘাস সংরক্ষণ করেছিলেন।

1.2k
উত্তরঃ

কনক বড়ুয়া তার গবাদিপশুর সারাবছরের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কাঁচা ঘাস সংরক্ষণ করেন।
খরা মৌসুমে মাটিতে রসের পরিমাণ কম থাকায় ঘাসের উৎপাদন কমে আসে। ফলে গবাদিপশুকে শুকনো খড় জাতীয় খাদ্যের উপর নির্ভর করতে হয়। শুষ্ক মৌসুমে খাদ্যের অভাবে কনক বড়ুয়ার গবাদিপশুর মাংস ও দুধের উৎপাদন কমে যায় এবং পশুগুলো দুর্বল হয়ে পড়ে। কনক বড়ুয়া তার চারণ ভূমিতে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস হে তৈরির মাধ্যমে সংরক্ষণ করেছিলেন। এভাবে সবুজ ঘাস সংরক্ষণের মাধ্যমে সারাবছর গবাদিপশুর খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশির পশুর জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানো যায়। এতে করে গবাদিপশু পুষ্টিহীনতায় ভোগে না। মাংস ও দুধের উৎপাদনও হ্রাস পায় না। ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। যারা পশু পালনের সাথে জড়িত তাদের সবার উচিত এভাবে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস সাইলেজ বা হে তৈরির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা। অর্থাৎ, কনক বড়ুয়ার কার্যক্রমটি সঠিক ও সুদূরপ্রসারি ছিল।

1k
উত্তরঃ

মাছ চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কমপক্ষে ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন।

2.2k
উত্তরঃ

পানির পিএইচ কমে গেলে পুকুরে চুন প্রয়োগ করে পানির পিএইচ ঠিক করা হয়।
চুন পানির ঘোলাত্ব দূর করে পানি পরিষ্কার করে। সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো যায়। এভাবে চুন পানির উর্বরতা বাড়িয়ে পানির গুণগত মান বৃদ্ধি করে।

1.8k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews