দৃশ্যকল্প-১: রনজিত দুপুরে তার বাবা-মার সাথে খাবার খাচ্ছিল। হঠাৎ সে দেখল, খাবার টেবিল পাশে সরে যাচ্ছে এবং ঘরের আসবাবপত্র নড়াচড়া করছে। সে জানালা দিয়ে দেখল পাশের বিল্ডিং- এর মানুষ চিৎকার করে নিচে নেমে যাচ্ছে।

দৃশ্যকল্প-২: সঞ্জিত বাজারে যাওয়ার সময় দেখতে পেল যে, চারদিকের ফসলি জমিগুলো শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে এবং ফসলগুলো শুকিয়ে তামাটে রং হয়ে গেছে।

দৃশ্যকল্প-৩: অনুপম দেশের উপকূলবর্তী একটি জেলায় বাস করে। সেখানে আশ্বিন-কার্তিক ও চৈত্র-বৈশাখ মাসে প্রায়শই একটি দুর্যোগ সংঘটিত হয়।

Updated: 10 months ago
উত্তরঃ

একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক অবস্থানকে জীববৈচিত্র্য বলে।

উত্তরঃ

বিপর্যয় বলতে বুঝায় কোনো আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূক্লভাবে আঘাত করে পরবর্তীতে দুর্যোগের সৃষ্টি করে। যেমন- ২০০৭ সালে বাংলাদেশে সংঘটিত ঘূর্ণিঝড় সিডর।

উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ রনজিত ভূমিকম্প দুর্যোগ দেখেছিল।

ভূমিকম্প একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ। ভূপৃষ্ঠের ক্ষণস্থায়ী (কয়েক সেকেন্ড বা মিনিট) কম্পনকে ভূমিকম্প বলে।
ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। সমতলের পরিবর্তন, নদীর গতি পরিবর্তন, হিমানী সম্প্রপাত ও ভূপাত ঘটে। ভাঁজের সৃষ্টি, ভূমির উত্থান পতন এবং হ্রদের সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও দালানকোঠা ধ্বংসের ফলে বহু মানুষের প্রাণহানি ও ধন-সম্পদের ক্ষতি হয়।

উত্তরঃ

দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত দুর্যোগ খরা ও ঘূর্ণিঝড়।

কোনো স্থানে খরা দেখা দেওয়ার অর্থ হলো স্থানটি বৃষ্টিহীন হয়ে পড়েছে। এ সময় মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে রুক্ষরূপ ধারণ করে। এ সময় ফসলের উৎপাদন কমে যাওয়া ছাড়াও খাদ্যদ্রব্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। খরা উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দিতে পারে, অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যেতে পারে। প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে আর্থ-সামাজিক ক্ষতি ও পরিবেশিক সমস্যা এ দুই ক্ষেত্রে প্রভাব পড়ে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেক ঘরবাড়ি, স্কুল কলেজ, মসজিদ, মন্দির-প্যাগোডা, হাট- বাজারের স্থায়ী ঘর, গাছপালা প্রভৃতি ভেঙে যায়। এছাড়া উপকূলীয় জলোচ্ছ্বাসের ফলে কাঁচাঘর, রাস্তা, কালভার্ট ভেঙে যায়। ব্যাপক ও মারাত্মক আকারের ঘূর্ণিঝড়ের ফলে গৃহ চাপা, গাছ চাপা বা জলোচ্ছ্বাসের প্রভাবে প্রতিবছর অনেক মানুষ ও পশুর প্রাণহানি হয়। -
পরিবেশগত সমস্যার মধ্যে খাবার পানির অভাব, সংক্রামক ব্যাধির বিস্তার, খাদ্য সংকট, জ্বালানি সংকট, দারিদ্র্য, অপুষ্টি প্রভৃতি ঘূর্ণিঝড়ের কারণে হয়ে থাকে। এছাড়া উপকূলীয় এলাকা লবণাক্ত হয়ে পড়ে এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়। সুতরাং বলা যায়, ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে ক্ষতির পরিমাণ অনেক বেশি।
আর খরা দুর্যোগটি হঠাৎ ক্ষতি না করলেও মানুষকে অসহায় করে দেয়।

213

বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ।

দুর্যোগ ও বিপর্যয় (Disaster and Hazard )

আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ঐ জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। অন্যদিকে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে।

Related Question

View All
উত্তরঃ

নদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।

2.1k
উত্তরঃ

দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।

6.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews