দৃশ্যকল্প-১: রিক্তা বেগম ও সান্তা বেগম প্রমিকে তাদের নিজের সন্তান হিসেবে দাবি করেন। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালত তিনজনকে একটি বিশেষ পরীক্ষার নির্দেশ প্রদান করেন।

দৃশ্যকল্প-২: জিন প্রকৌশলী সাত্তার সাহেব একটি উদ্ভিদ থেকে জিন নিয়ে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে অন্য একটি উদ্ভিদে সংযোজন করেন এবং উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন নতুন উদ্ভিদ তৈরি করেন।

 

Updated: 11 months ago
উত্তরঃ

নিউক্লিয়াসের ভেতর অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যেসব তত্ত্বর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চারিত হয়, তাকে ক্রোমোজোম বলে।

উত্তরঃ

ইন্টারফেরন হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে গঠিত, দেষের রোগ প্রতিরোধ ব্যবস্থায় অত্যন্ত সহায়ক একটি উপাদান। এটি হেপাটাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় এবং ক্যান্সার রোগীদেরকে প্রাথমিকভাবে ইন্টারফেরন প্রয়োগ করে ক্যান্সার নিয়ন্ত্রণ করা যায়। তাই রোগ প্রতিরোধে জীন প্রকৌশল প্রক্রিয়ায় ইন্টারফেরন উৎপাদনের গুরুত্ব অত্যধিক।

উত্তরঃ

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিশেষ পরীক্ষাটি হলো ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব ও মাতৃত্ব চিহ্নিত করা হয়। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো-
যখন কোনো সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অথবা কেউ যদি কোনো সন্তানকে তার সন্তান হিসেবে দাবি করে, তখন ডিএনএ টেস্ট দ্বারা এ ধরনের বিবাদ বর্তমানে নিষ্পত্তি করা যায়। ডিএনএ টেস্ট করার সময় পিতা, মাতা ও সন্তানের মুখগহ্বর থেকে কটন 'বাঙ' এর মতো বিশেষ এক ধরনের ব্যবস্থার দ্বারা মুখের ঝিছির (মিউকাস) পর্দা নেওয়া হয়। গবেষণাগারে ঝিল্লির থেকে পিতা, মাতা ও সন্তানের ডিএনএ-র একটি চিত্র (প্রোফাইল) প্রস্তুত করা হয় নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার দ্বারা। এরপর সন্তানের ডিএনএ এর চিনের সাথে পিতামাতার ডিএনএ চিত্রের সাথে মিলানো হয় এবং যদি প্রত্যেকের সাথে প্রায় ৫০% মিল পাওয়া যায়, তাহলে সে সেই সন্তানের জৈব পিতামাতা (Biological Parents) অর্থাৎ প্রকৃত পিতামাতা হিসাবে গণ্য করা হয়।

উত্তরঃ

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জীব-প্রযুক্তি হলো জিন প্রকৌশল। এ পদ্ধতি কৃষি উন্নয়নের যে ভূমিকা পালন করে তা হলো-
জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয়, সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে একটি কাঙ্ক্ষিত জীন উদ্ভিদদেহের কোষের প্রোটোপ্লাজমে প্রবেশ করানো হয়। এভাবে গুরুত্বপূর্ণ ও অর্থকরী ফসলকে ট্রান্সজেনিক উদ্ভিদে পরিণত করে পতঙ্গ, ভাইরাস, ব্যাক্টেরিয়া ও ছত্রাক প্রতিরোধী করে উৎপাদন করা হচ্ছে। ফলে উদ্ভিদে সহজে কোনো রোগজীবাণু আক্রমণ করতে পারে না। এতে উদ্ভিদের বৃদ্ধি দ্রুত হয় এবং ফলনও বৃদ্ধি পায়। শৈত্য, লবণাক্ততা, খরা, নাইট্রোজেন ও ফাইটোহরমোন স্বল্পতা মোকাবিলা করা সক্ষম হয়েছে ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করে। এতে প্রতিকূল পরিবেশেও ফসলের উৎপাদন ব্যাহত হ্যা না। বর্তমান সময় পর্যন্ত ৬০টির মতো উদ্ভিদ প্রজাতিতে এ প্রক্রি

সফল প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে-টমেটো, তামাক, আলু, লেটুস, বাঁধাকপি, সয়াবিন, সূর্যমুখী, শসা, তুলা, মটর, গাজর, মূল, পেঁপে, ধান, গম, ভুট্টা প্রভৃতি। ট্রান্সজেনিক টমেটো উদ্ভাবন করে পাক টমেটোর ত্বক নরম হওয়া প্রতিরোধ করা হয়েছে।
শুধু তাই নয়, এগুলোকে বিলম্বে পাকানো এবং সুক্রোজের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে

95

পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণীর ক্লোন ডলি নামের একটি ভেড়া আধুনিক বংশগতি বিদ্যার (Genetics) ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় ১৫০ বছর পূর্বে গ্রেগর মেন্ডেল নামে একজন অস্ট্রীয় ধর্মজাজকের গবেষণার মাধ্যমে। যেডেলের আবিষ্কারের মূল প্রাতিগাচ্চ হচ্ছে জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। বেটসন ১৯০৮ সালে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিলেন জিন। বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতি বিদ্যা নানাভাবে বিকাশ লাভ করতে থাকে। নানা তথ্যে সমৃদ্ধ হতে থাকে এর ভাণ্ডার। বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর জীববিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেন, নিষেক ছাড়াই কীভাবে একটা জীবকোষ থেকে জিন আরেকটা জীবকোষে প্রতিস্থাপন করা যায়, সেটি নিয়ে গবেষণা শুরু করলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন ১৯৭৩ সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন। জীববিজ্ঞানের ইতিহাসে যেটি ছিল এক অচিন্তনীয় ঘটনা। স্থাপিত হলো জীবপ্রযুক্তি (Biotechnology) নামে জীববিজ্ঞানের নতুন এক শাখা। আমরা এ অধ্যায়ে জীবপ্রযুক্তি সম্বন্ধে আলোচনা করার পূর্বে ক্রোমোজোম, জিন, ডিএনএ ও আরএনএ সম্বন্ধে আলোচনা করব। এগুলো সম্পর্কে আমরা অষ্টম শ্রেপিতে খানিকটা ধারণা পেয়েছি। এ অধ্যারে বিস্তারিত জানব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  • চারিত্রিক বৈশিষ্ট্য বংশপরম্পরায় স্থানান্তরের কৌশল ব্যাখ্যা করতে পারব।
  • ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • জেনেটিক বিপ্লতার (Genetic Disorder) কারণ ও ফলাফল বর্ণনা করতে পারব।
  • জীবপ্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারব।
  •  প্রাণী ও উদ্ভিদে ক্লোনিং ব্যাখ্যা করতে পারব।
  • ক্লোনিংয়ের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির ব্যবহার এবং এদের সুফল বিশ্লেষণ করতে পাৱৰ ।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews