দৃশ্যকল্প-২: দিয়া তার মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকে। তার চাওয়া পাওয়ার মাত্রা অন্যদের তুলনায় বৈশি। সবার উপর প্রভাব খাটাতেও সে পছন্দ করে।

Updated: 3 weeks ago
উত্তরঃ

Edward Spranger মূল্যবোধকে ছয় ভাগে ভাগ করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজ তার লক্ষ্য অর্জন করে থাকে বিধায় মূল্যবোধকে সমাজের চালিকাশক্তি বলা হয়।
মূল্যবোধ সামাজিক. ঐক্য ও সংহতিকে রক্ষা করে। সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধের শিক্ষা অনুযায়ী সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ওস্থিতিশীলতা রক্ষা করে বসবাস করে। এক এক সমাজে এক এক ধরনের মূল্যবোধ প্রাধান্য পায়। ব্যক্তি সেই মূল্যবোধ অর্জনের মাধ্যমে উল্লিখিত সমাজের একজন সদস্য হিসেবে পরিচিত হয়। তাই ব্যক্তি তার সমাজের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়ে সামাজিক নিয়মশৃঙ্খলা রক্ষা করে এবং নিজ আচরণকে কাঙ্ক্ষিত পথে নিয়ন্ত্রণ ও সংশোধন করে চলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ব্যক্তির মূল্যবোধ গঠনে দৃশ্যকল্প-১ এর চিত্র দ্বারা সমবয়সী দল বা সঙ্গীদলকে নির্দেশ করা হয়।
শিশুর মূল্যবোধ গঠনের ব্যাপারে তার সঙ্গীদল বা খেলার সাথিরা শক্তিশালী ভূমিকা পালন করে। বিদ্যালয়ে একই শ্রেণির ছাত্র বা পাড়া প্রতিবেশীদের মধ্যে একই বয়সী দলকে সমবয়সী দল বলা যায়। সমবয়সীদের প্রশংসা, নিন্দা, সমর্থন সবকিছুর প্রতি শিশুরা অত্যন্ত সংবেদনশীল থাকে। সমবয়সী দলের আদর্শমান শিশুর আচরণকে নির্ধারণ করে থাকে। সমবয়সী দলের প্রভাবেই শিশুর পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, প্রতিযোগিতা, সততা; ন্যায়নীতি প্রভৃতির বিকাশ ঘটে।
দৃশ্যকল্প-১ এর চিত্রে আমরা কিছু সমবয়সী শিশু বা বাচ্চাদের একসাথে খেলতে দেখি। অর্থাৎ এখানে মূল্যবোধ গঠনে সমবয়সী দলকে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায়, শিশুর মূল্যবোধ গঠনের ব্যাপারে তার সঙ্গীদল বা খেলার সাথীরাও শক্তিশালী ভূমিকা পালন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

দৃশ্যকল্প-২ এ দিয়ার মাঝে নান্দনিক মূল্যবোধ এবং রাজনৈতিক মূল্যবোধ পরিলক্ষিত হয়।
মানুষ মাত্রই সৌন্দর্যপ্রিয়, অর্থাৎ সৌন্দর্য সত্য, সত্যই সুন্দর। নান্দনিক বা সৌন্দর্য মূল্যবোধসম্পন্ন ব্যক্তি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা বিচার বিশ্লেষণ দ্বারা 'পরিচালিত না হয়ে তার মনস্তাত্ত্বিক চাহিদা ও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সৌন্দর্যপ্রিয় ব্যক্তি তার মানসিকতা থেকে কোনটি বেশি আকর্ষণীয় তা খুঁজে পায়। এরা প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। যেমন-চিত্রশিল্পী প্রকৃতি থেকে বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকার মাধ্যমে তার মনের ভাব ফুটিয়ে তোলে। তবে এরা সৃজনশীল নয়, কোনো নতুন উদ্ভাবনী কৌতূহল তাদের নেই। সবই সৌন্দর্য বলে প্রত্যক্ষ করে। দৃশ্যকল্প-২ এ দিয়া বিভিন্ন উপকরণ দিয়ে তার মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকে যার মাধ্যমে তার সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ লক্ষ করা যায়।
অন্যদিকে রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সর্বদা নেতৃত্ব প্রদান করতে চায় অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অত্যন্ত প্রবল ও শক্তিশালী। সবার ওপর প্রভাব বিস্তার করা এদের চরিত্রের অন্যতম উল্লেখযোগ্য দিক। প্রতিটি রাজনৈতিক দলের কিছু সুনির্দিষ্ট নীতি ও আদর্শ রয়েছে, যেখানে সবাই আপোষহীন। এসব নীতি ও আদর্শ ধারণ করেই অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা রাজনৈতিক মূল্যবোধের মূলকথা। দৃশ্যকল্প-২ এ দিয়া ছবি আঁকা ছাড়াও সবার উপর প্রভাব খাটাতে পছন্দ করে এবং তার চাওয়া পাওয়ার মাত্রা অন্যদের তুলনায় বেশি যা রাজনৈতিক মূল্যবোধকে প্রকাশ করে।
পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ দিয়ার মূল্যবোধগুলো হলো সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ এবং রাজনৈতিক মূল্যবোধ যা ভিন্ন। তবে একই ব্যক্তির মাঝে একাধিক মূল্যবোধ থাকতে দেখা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
3
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মূল্যবোধ সমাজের ঐক্য ও সংহতি রক্ষার মাধ্যমে সমাজের চালিকাশক্তি হিসেবে কাজ করে।
মূল্যবোধ সামাজিক ঐক্য ও সংহতিকে রক্ষা করে। সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধের শিক্ষা অনুযায়ী সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ও স্থিতিশীলতা রক্ষা করে বসবাস করে। এক এক সমাজে এক এক ধরনের মূল্যবোধ প্রাধান্য পায়। ব্যক্তি সেই মূল্যবোধ অর্জনের মাধ্যমে উল্লিখিত সমাজের একজন সদস্য হিসেবে পরিচিত হয়। তাই ব্যক্তি তার সমাজের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়ে সামাজিক নিয়মশৃঙ্খলা রক্ষা করে এবং নিজ আচরণকে কাঙ্ক্ষিত পথে নিয়ন্ত্রণ ও সংশোধন করে চলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
8
উত্তরঃ

জনাব সালাম তাত্ত্বিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি।
তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তি নিজেকে বাস্তব প্রয়োগ, সত্য ঘটনা উদ্‌ঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এরা জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, সত্য আবিষ্কারের প্রতি তাত্ত্বিক আগ্রহ রয়েছে এবং আধিপত্য বিস্তারে ব্যাপক আগ্রহ থাকে। ব্যক্তির তাত্ত্বিক মূল্যবোধ তার মনোভাবের সাথে জড়িত। তাত্ত্বিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সত্যানুসন্ধানী, সত্যকে আবিষ্কার করাই এদের প্রধান লক্ষ্য। এরা সুবিন্যস্ত জ্ঞান ও সুসংহত নিয়মের প্রতি আবদ্ধ থাকতে চায়। তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তিরা অনেকটা বৈজ্ঞানিক এবং দার্শনিকের মতো।
উদ্দীপকে জনাব সালাম ব্যতিক্রমধর্মী এবং গবেষণাধর্মী কাজে আগ্রহবোধ করেন। জ্ঞান অন্বেষণে তিনি প্রবল উৎসাহী ও মনোযোগী। সুতরাং বলা যায়, জনাব সালামের মধ্যে তাত্ত্বিক মূল্যবোধের উপস্থিতি রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
11
উত্তরঃ

জনাব রহমানের মধ্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ লক্ষণীয়।
সামাজিক মূল্যবোধ সামাজিক আচরণবিধির সাথে সম্পৃক্ত। সমাজের যেসব আচরণের প্রতি অধিকাংশ মানুষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে সে সব ক্ষেত্রে অভিন্ন মনোভাব প্রকাশ করাকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সহজেই সকল ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে। এরা দয়ালু, পরোপকারী, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকে।
এরা কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেন না। অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তার সান্নিধ্য অর্জনে নির্ধারিত আচরণ প্রকাশ করা। এ মূল্যবোধ মূলত সৃষ্টিকর্তা ও কিছু ধর্মীয় বিধি-বিধানভিত্তিক বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরা ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং সৃষ্টিকর্তার নির্দেশ জীবনের প্রতিটি পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করে। ব‍্যক্তির ধর্মীয় বিশ্বাসের কারণে ভিন্ন ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে।
উদ্দীপকে জনাব রহমান খুবই মিশুক এবং পরোপকারী। তিনি অত্যন্ত সৎ এবং কর্তব্যপরাযণ। এ ধরনের গুণাবলি জনাব রহমানের সামাজিক মূল্যরোধের পরিচায়ক। আবার তিনি পরকালীন কল্যাণ কামনায় ইহকালীন সুখ বিসর্জন দিতে সদা তৎপর। ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা এ ধরনের বিমূর্ত ধারণার অধিকারী হন। তার এ ধরনের ধারণা ধর্মীয় মূল্যবোধকে নির্দেশ করে।
পরিশেষে বলা যায়, জনাব রহমানের মধ্যে একাধিক অর্থাৎ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিদ্যমান।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
12
উত্তরঃ

মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজ তার লক্ষ্য অর্জন করে থাকে বিধায় মূল্যবোধকে সমাজের চালিকাশক্তি বলা হয়।
মূল্যবোধ সামাজিক. ঐক্য ও সংহতিকে রক্ষা করে। সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধের শিক্ষা অনুযায়ী সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ওস্থিতিশীলতা রক্ষা করে বসবাস করে। এক এক সমাজে এক এক ধরনের মূল্যবোধ প্রাধান্য পায়। ব্যক্তি সেই মূল্যবোধ অর্জনের মাধ্যমে উল্লিখিত সমাজের একজন সদস্য হিসেবে পরিচিত হয়। তাই ব্যক্তি তার সমাজের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়ে সামাজিক নিয়মশৃঙ্খলা রক্ষা করে এবং নিজ আচরণকে কাঙ্ক্ষিত পথে নিয়ন্ত্রণ ও সংশোধন করে চলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
13
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews