দৃশ্যকল্প ১.দিয়া স্কুলে গানের প্রতিযোগিতায় গান গাওয়ার শুরুতেই তার হাত-পা ঠান্ডা হয়ে গলা শুকিয়ে গেল।

দৃশ্যকল্প-২: পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে আকাশের মন ভালো নেই। সে পিতামাতা, বন্ধুবান্ধব কারও সাথেই স্বাভাবিক আচরণ করে না। আকাশের, সমস্যা সমাধানে তার বাবা-মা একজন মনোবিজ্ঞানীর সাহায্য চাইলেন। অপরদিকে বড় ভাই জাফর তার প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিক ব্যবস্থাপক, সৌহার্দ্য-স্থাপন ও পারস্পরিক সদ্ভাব প্রতিষ্ঠার বিষয়ে এক সেমিনার আয়োজন করে প্রত্যাশিত ফল পান

Updated: 9 months ago
উত্তরঃ

Psychology শব্দটি গ্রিক শব্দ Psyche এবং logos থেকে এসেছে।

উত্তরঃ

চিন্তন মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্মৃতি, স্বপ্ন, বিশ্বাস, প্রত্যক্ষণ প্রভৃতিকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি পত্রিকায় দেখতে পেল যে, সে চল্লিশ লক্ষ টাকার প্রথম পুরস্কারটি পেয়েছে। লটারি পাওয়ার প্রাথমিক আনন্দ প্রশমিত হবার পর ওই ব্যক্তি চিন্তা করছে সে চল্লিশ লক্ষ টাকা কীভাবে ব্যয় করবে। সে চিন্তা করছে গ্রামের দারিদ্রদ্র্যক্লিষ্ট সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদানে একটি আধুনিক হাসপাতাল তৈরি করবে। এ ধরনের চিন্তার সাথে সাথে সে কল্পনায় একটি হাসপাতালের কাঠামো দাঁড় করালো। এই যে কল্পনার জগতে বিচরণ- এটিই হলো মানসিক কার্যকলাপ।

উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ দিয়ার ক্ষেত্রে অনৈচ্ছিক আচরণ প্রকাশ পেয়েছে।

মানুষ বা প্রাণীর যে ক্রিয়া-প্রতিক্রিয়াসমূহ স্বয়ংক্রিয় অথবা অনেকটা
স্বয়ংক্রিয়ভাবে বাহ্যিক বা তার দেহাভ্যন্তরে সংঘটিত হয়, যা সে সহজে বা
একেবারেই নিয়ন্ত্রণ করতে পারে না, এমন সব কার্যকলাপকে অনৈচ্ছিক
আচরণ বলে। যেমন- শ্বাস-প্রশ্বাস, হৃৎপিণ্ডের গতি, রক্ত চলাচল ইত্যাদি।
দৃশ্যকল্প-১ এর বর্ণনায় দেখা যায়, দিয়া স্কুলে গানের প্রতিযোগিতায় গান গাওয়ার শুরুতেই তার হাত-পাত ঠাণ্ডা হয়ে গলা শুকিয়ে গেল। দিয়ার এসব আচরণ ছিল তার নিয়ন্ত্রণের বাইরে। এসব দিক বিবেচনায় বলা যায়, দিয়ার আচরণে অনৈচ্ছিক আচরণ প্রকাশ পেয়েছে।

উত্তরঃ

দৃশ্যকল্প-২ এ বর্ণিত আকাশের সমস্যা নির্দেশনা মনোবিজ্ঞান এবং জাফরের সেমিনার শিল্প মনোবিজ্ঞানের শাখায় আলোচিত হয়।

মৃদু আচরণজনিত সমস্যার সমাধানে নির্দেশনা মনোবিজ্ঞানের উদ্ভব হয়েছে। নির্দেশনা হলো একটি সেবামূলক প্রক্রিয়া। জীবনধারণের জন্য যেসব বিষয় প্রয়োজন তা নির্ধারণের জন্য নির্দেশনার প্রয়োজন। শিক্ষাব্যবস্থার সাথে নির্দেশনা গভীরভাবে সম্পর্কিত। কোনো একজন শিক্ষার্থী লেখাপড়ার ক্ষেত্রে কোনো বিষয়ে অগ্রসর হলে সাফল্য লাভ করতে পারবে- এটি নির্ধারণের জন্য নির্দেশনা মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। দৃশ্যকল্প-২ এর বর্ণনায় দেখা যায়, পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে আকাশের মন ভালো নেই। সে পিতা, বন্ধু-বান্ধবের সাথে স্বাভাবিক আচরণ করে না। আকাশের এ সমস্যা সমাধানের জন্য জন্য নির্দেশনা মনোবিজ্ঞান প্রয়োজন।

শিল্প-কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষে শিল্প মনোবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। শিল্প-কারখানায় শ্রমিক নিয়োগ, কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয়ভুক্ত। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল

ও কর্মসন্তুষ্টি ঘনিষ্ঠভাবে জড়িত। তাই কর্মচারীর দক্ষতা ও মনোবল বৃদ্ধি এবং কর্মে সন্তুষ্টি বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য।
দৃশ্যকল্প-২ এর বর্ণনায় দেখা যায়, জাফর তার প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিক ব্যবস্থাপক, সৌহার্দ্য স্থাপন ও পারস্পরিক সদ্ভাব প্রতিষ্ঠার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে প্রত্যাশিত ফল পান। অর্থাৎ তিনি শিল্প মনোবিজ্ঞানের যথাযথ প্রয়োগ করে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করেন।

455
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় সেই জ্ঞানের প্রয়োগ।

692
উত্তরঃ

সমাজ মনোবিজ্ঞানের জ্ঞানকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে মানুষ সমাজে খাপ-খাইয়ে চলতে শেখে। সামাজিক জীব হিসেবে মানুষকে সমাজে বসবাস উপযোগী আচরণ করতে হয়। সমাজ মনোবিজ্ঞানী ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে সমাজের মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজের প্রচলিত রীতি-নীতি, আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক রীতি পদ্ধতি কীভাবে জীবনে প্রয়োগ করে সুন্দর সমাজ গঠন করা যায় তা মনোবিজ্ঞানের আলোচনা থেকে জানা যায়। আর মনোবিজ্ঞানের এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ সমাজে খাপ-খাইয়ে চলতে শিখে।

964
উত্তরঃ

উদ্দীপকের ছবির কাজটি মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়।
শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এখানে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা আবর্তিত হয় এবং শিক্ষণ হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু। সে দিক দিয়ে শিক্ষা মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশ সাধনে সহায়তা করা; শিক্ষার কার্যকরী পদ্ধতি অনুসন্ধান, উদ্ভাবন ও প্রয়োগ করা; শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এছাড়াও কীভাবে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি করা যায়, গঠনমূলক আচরণ শেখা যায়, গঠনমূলক আচরণ শেখা যায় তাও মনোবিজ্ঞানের এই শাখায় আলোচিত হয়।
প্রদত্ত উদ্দীপকের দিকে লক্ষ করলে দেখতে পাই, ছবি একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা পরিবেশের ওপর জোর দেন। মূলত শিক্ষা মনোবিজ্ঞানের তিনটি প্রধান উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা পরিবেশ। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সুন্দর সম্পর্ক শিক্ষা পরিবেশকে তরান্বিত করে। আবার সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। কেননা, শিক্ষণের গতি-প্রকৃতি, ধরন, কলা-কৌশল, শর্তাবলি, উপকরণ, শিক্ষণে পুরস্কার ও

শাস্তির প্রভাব, শিক্ষার পদ্ধতি, শিক্ষার পরিবেশ প্রভৃতি হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। তাই উদ্দীপকের ছবির কাজটি মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় তা খুব সহজেই অনুমেয়।

494
উত্তরঃ

মিতা ও বিজয়ের কাজের মধ্যে বিজয়ের কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ।
মনোবিজ্ঞানের একটি অতীব জরুরি শাখা হলো শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান। শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্য মনোবিজ্ঞানের এ শাখার উদ্ভব হয়েছে। শিল্প কারখানায় শ্রমিক নিয়োগ, কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত।
উদ্দীপকে বর্ণিত মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি ও কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, মিতার কোম্পানিতে শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানের যথাযথ প্রয়োগ হয়েছে।

উদ্দীপকে বর্ণিত ছবি ও মিতার বন্ধু বিজয় নিয়মিত মানসিক সমস্যাগ্রস্তদের নিয়ে কাজ করেন। বিজয়ের এ কাজটি অস্বভাবী মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত হলেও তা কোনো না কোনোভাবে অন্যান্য প্রায় সব মনোবিজ্ঞানের শাখার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। অস্বভাবী মনোবিজ্ঞানের কাজ হলো অস্বভাবী আচরণের স্বরূপ বিশ্লেষণ করা, বিজ্ঞানসম্মত উপায়ে তথ্য সংগ্রহ করে তার কারণ নির্ণয় করা এবং সবশেষে অস্বভাবী আচরণের প্রতিকার ও প্রতিরোধ করা। প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো মানসিক চাপ থাকে যা তার আচরণ ও কর্মপরিবেশকে প্রভাবিত করে। মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের যথাযথভাবে সাহায্য ও প্রশিক্ষণ দিয়ে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে পারলে তারা অন্যের উপর বোঝা হয়ে থাকবে না। তারা আত্মনির্ভরশীল ও কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত হবে। এর ফলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য আর্থিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ ও কার্যকরী হবে।
পরিশেষে সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মিতা ও বিজয় উভয়ের কাজ গুরুত্বপূর্ণ হলেও মনোবিজ্ঞানের দৃষ্টিতে বিজয়ের কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ ও জরুরি।

302
উত্তরঃ

শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশের জন্য শিক্ষা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা মনোবিজ্ঞানে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এই শাখায় ছাত্র-ছাত্রীদের মানসিকতার বিকাশ ঘটানো, ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নতিকরণ, লেখাপড়ার ব্যাপারে ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও মনোযোগ বাড়ানো, স্মৃতিশক্তি উন্নত করার কৌশল নির্ধারণ, কার্যকরী শিক্ষাদান প্রণালি প্রণয়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাই শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্যই শিক্ষা মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ

751
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews