দৃশ্য-১: ক্ষমতায় এসেই পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুজন কৃষি জমিতে সেচের ব্যবস্থা করতে পাশের নদীর সাথে সংযোগ স্থাপনকারী খাল খনন করেন। ইউনিয়নে স্বাক্ষরতার হার কম ছিল। তাই তিনি ইউনিয়নে গণ-স্বাক্ষরতা অভিযান শুরু করেন। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যুব উন্নয়ন ঘটানোর চেষ্টা করেন।

দৃশ্য-২: মিশরীয়রা মনে করত হোসনি মোবারকের পতনই তাদেরকে একনায়কতান্ত্রিক শাসন থেকে মুক্তি দিতে পারে। তাই তাহরির স্কয়ারে তারা বিক্ষোভ শুরু করে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। শহরজুড়ে কারফিউ জারি করা হয়। কিন্তু জনগণ কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ চালিয়ে যায়। অনেকেই পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে। অবশেষে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে হোসনি মোবারক সরকারের পতন ঘটে।

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো বিষয়ে জনমত নির্ণয়ের জন্য এবং সারাদেশের নির্বাচকমণ্ডলীর প্রত্যক্ষ অভিমত যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত ভোটদান পদ্ধতি হলো গণভোট।

উত্তরঃ

ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে জাতির পিতা ও তার পরিবারবর্গ এবং জাতীয় চার নেতার হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না মর্মে নিরাপত্তা বিধান করা হয়েছিল বলে এই অধ্যাদেশকে মানবতাবিরোধী আইন বলা হয়। এই আইনের মাধ্যমে খুনিচক্রকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে এর মাধ্যমে বিশ্ব দরবারে হেয় করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের ১২ই নভেম্বর জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে।

উত্তরঃ

১ম দৃশ্যের চেয়ারম্যান সুজনের কর্মকাণ্ড সামরিক শাসক জিয়াউর রহমানের কর্মকান্ডকে নির্দেশ করে।

জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা নীতি ও কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে খাল খনন, গ্রাম সরকার ও গণশিক্ষা উল্লেখযোগ্য। জিয়াউর রহমানের আমলে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি বা খাল কাটা বিপ্লব। ১৯৭৯ সালের ১ ডিসেম্বর যশোরের উলশী যদুনাথপুরে খালকাটা কর্মসূচির সূচনা হয়। ১৯৮০ সালের ৩০ এপ্রিল তার শাসনামলে সাভারের জিরাবোতে প্রথম

গ্রাম সরকার প্রতিষ্ঠিত হয়। গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হয় গ্রামের স্থানীয় সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গণশিক্ষাসহ গ্রামের উন্নয়নে সহায়তা করার জন্য। এছাড়াও ৫৭ লক্ষ শিক্ষার্থীকে পঠন-পাঠনের উপযোগী করার লক্ষ্য নিয়ে জিয়া সরকার ১৯৮০ সালের ২১ ফেব্রুয়ারি গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করে। তবে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে তার গণশিক্ষা কার্যক্রম সম্পূর্ণ সফল হয়নি।

উদ্দীপকের চেয়ারম্যান সুজন ক্ষমতায় এসেই কৃষি জমিতে সেচের জন্য নদীর সাথে সংযোগ স্থাপনকারী খাল খনন করেন। গণ-স্বাক্ষরতা অভিযান শুরু করেন এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যুব উন্নয়ন ঘটানোর চেষ্টা করেন। চেয়ারম্যান সুজনের কর্মকান্ড পূর্বে আলোচিত শাসক জিয়াউর রহমানের কর্মকাণ্ডের অনুরূপ। তাই বলা যায়, চেয়ারম্যান সুজনের কর্মকাণ্ড সামরিক শাসক জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে নির্দেশ করে।

উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি দ্বিতীয় দৃশ্যের মিশরীয় জনগণের মতোই বাংলাদেশের জনগণও স্বৈরাচার বিরোধী আন্দোলন তথা গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল।

১৯৮২ সালে এক সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৯০ সালে ক্ষমতা ত্যাগের পূর্ব পর্যন্ত দীর্ঘ নয় বছরের প্রায় পুরোটা সময় জনগণ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট, ২২ টি ছাত্র সংগঠন মিলে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), আইনজীবী সমন্বয় পরিষদ প্রভৃতি সংগঠন স্বৈরাচার বিরোধী চেতনাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়। হরতাল, অবরোধে প্রশাসনে দেখা দেয় স্থবিরতা। আন্দোলনের এক পর্যায়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে আন্দোলন আরো গতি লাভ করে। ১৯৮৭ সালের ১২ নভেম্বর শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। ২৭ নভেম্বর জারি করা হয় জরুরি অবস্থা। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে সমগ্র দেশ প্রতিবাদমুখর হয়ে ওঠে। ১৯৯০ সালের ২৭ নভেম্বর ডা. শামসুল আলম খান মিলন নিহত হলে এরশাদ বিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা সম্মিলিতভাবে কারফিউ ও জরুরি আইন অমান্য করে মিছিল বের করে। ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। অবশেষে এ গণঅভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ১৯৯০ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নিকট এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। এভাবে অবসান ঘটে এরশাদের দীর্ঘ স্বৈরশাসনের।

উপরের আলোচনা থেকে বলা যায়, মিশরীয় জনগণের মতো স্বৈরাচারবিরোধী আন্দোলনেই বাংলাদেশের এরশাদ সরকারের পতন হয়েছিল।

112

১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সেনাশাসন বহাল ছিল। দেশের সংবিধানকে উপেক্ষা করে খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান, বিচারপতি আহসান উদ্দিন এবং লেফটেন্যান্ট জেনারেল এরশাদ এ সময়ের মধ্যে অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। দেশে সেনাশাসন বহাল রেখে সুবিধামতো সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান (১৯৭৫-১৯৮১) এবং লেফটেন্যান্ট জেনারেল এরশাদ (১৯৮২-১৯৯০) নির্বাচন সম্পন্ন করে বেসামরিক শাসন চালু করেন। তাদের অগণতান্ত্রিক শাসন, জনগণের ভোটাধিকার হরণ ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপ দেশের জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। ফলে সেনাশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে ১৯৯০ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়। অবসান ঘটে দীর্ঘ সেনাশাসনের। অবশেষে ১৯৯১ সালে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

এই অধ্যায় শেষে আমরা-

  • সামরিক শাসনের সূত্রপাত এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা বর্ণনা করতে পারব;
  • রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলের উল্লেখযোগ্য দিকগুলো বর্ণনা করতে পারব;
  • ১৯৮২ সালের সামরিক শাসন এবং তৎপরবর্তী ঘটনায় সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে পারব;
  • এরশাদ সরকারের প্রশাসনিক সংস্কারের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ব্যাখ্যা করতে পারব;
  • ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পটভূমি এবং ফলাফল ব্যাখ্যা করতে পারব;
  • বাংলাদেশে গণতন্ত্রের তাৎপর্য এবং এর প্রয়োগ সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রদর্শন করব।

Related Question

View All
উত্তরঃ

ইনডেমনিটির আভিধানিক অর্থ হলো কাউকে নিরাপদ করা বা নিরাপত্তা বিধান করা। মূলত যারা জাতির পিতা ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতাকে অবৈধভাবে অস্ত্রের জোরে হত্যা করেছিল বাংলাদেশের কোনো আদালতে এসব অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না- এই মর্মে ইনডেমনিটি বা নিরাপত্তা বিধান করা হয়েছিল।

766
উত্তরঃ

উদ্দীপকে স্বাধীনতা পরবর্তী নব্বইয়ের গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। তার শাসনামলের দীর্ঘ নয় বছরের প্রায় পুরো - সময়টাই জনগণ আন্দোলন করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), আইনজীবী সমন্বয় পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কৃষক সংগঠনসহ এরশাদবিরোধী চেতনা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায়। হরতাল-অবরোধে প্রশাসনে এক প্রকার স্থবিরতা দেখা দেয়। অবশেষে জেনারেল এরশাদ তীব্র আন্দোলনের মুখে ১৯৯০ সালে পদত্যাগ করেন।
উদ্দীপকের চলচ্চিত্রে দেখা যায়, সামরিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক বিক্ষোভে ফেটে পড়ে। এ বিষয়গুলোতে ১৯৯০ এর গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

215
উত্তরঃ

উদ্দীপকে নব্বইয়ের গণঅভ্যুত্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়।

সামরিক শাসক এরশাদবিরোধী আন্দোলনের এক পর্যায়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে ও পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক' 'স্বৈরাচার নিপাত যাক' লেখাসহ ঢাকার জিপিও-এর নিকট জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনার এক সমাবেশে নির্বিচারে জনতার উপর গুলি চালায়, অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে যান। এর বিরুদ্ধে প্রতিবাদে জনগণ ১৯৯০ সালের ১০ অক্টোবর বিরোধী জোট ও দলগুলো সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে যা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তোলে। এদিন মিছিলে পুলিশের গুলিতে ৫ জন নিহত হয় এবং তিন শতাধিক আহত হয়। আর ধারাবাহিক আন্দোলনের পথে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে পুলিশের গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নিহত হলে এরশাদবিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। রাজপথ চলে যায় জনতার দখলে এবং ঢাকা পরিণত হয় মিছিলের শহরে। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। বস্তুত নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়।

215
উত্তরঃ

শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার শতভাগ ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে বই বিতরণ করছে। ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করেছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে। ১৯৯০ সালে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর শতকরা হার ছিল ৬১। বর্তমানে তা উন্নীত হয়েছে শতকরা ৯৭.৭০ ভাগে। শিক্ষার সুবিধাবঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 'শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২' প্রণয়ন করা হয়েছে, গঠন করা হয়েছে 'শিক্ষা সহায়তা ট্রাস্ট'।

638
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews