জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যথা-ন অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস।
উদ্ভিদকোষের সাইটোকাইনেসিস বলতে বুঝায় মাইটোসিস কোষ বিভাজনকালে সাইটোপ্লাজমের বিভাজনকে। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়।
দৃশ্য-১ এ ঘটিত কার্যক্রম দ্বারা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। নিচে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। উন্নত শ্রেণির প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমআকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রেমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। মাইটোসিস কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে।
উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা বংশগতির ধারক ক্রোমোজোম এবং দৃশ্য-৩ দ্বারা DNA কে বুঝানো হয়েছে। প্রজাতির বৈশিষ্ট্য টিকিয়ে রাখার ক্ষেত্রে ক্রোমোজোম ও DNA উভয়েরই ভূমিকা রয়েছে। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-
ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য বিভাজনের সময় জিন তথা DNA কে সরাসরি মাতা-পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। যার ফলে প্রজাতির স্বকীয়তা রক্ষিত হয়।
আবার, DNA জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষাণুক্রমে বহন করে। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী DNA এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। এই DNA তথা জিন মানুষের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন তথা DNA কর্তৃক নিয়ন্ত্রিত। ক্রোমোজোম এই জিনকে তথা DNA কে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে।
অতএব বলা যায় ক্রোমোজোম ও DNA প্রজাতির বৈশিষ্ট্য টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!