দেখলুম একটা শিমুলগাছের চারা বাগানের খোওয়া-দেওয়া মাঝখানেই উঠেছে। হায় রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে, সকালে-বিকেলে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল। শিমুল বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সাথে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে তখন ওর পত্রসমৃদ্ধি দেখে ভাবল এ একটা আশ্চর্য গাছ, শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখামাত্র মা যেমন মনে করে- আশ্চর্য শিশু। বলাই ভাবলে, আমাকেও চমৎকৃত করে দেবে। 

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক. 'খোওয়া-দেওয়া' শব্দগুচ্ছে ব্যবহৃত বিরামচিহ্নটির নাম কী? 

খ. বলাই কেন লেখককে ডেকে আনে? 

গ. বলাই কীভাবে গাছটির যত্ন নেয়? 

ঘ. গাছটির বৃদ্ধিতে বলাইয়ের অনুভূতির বর্ণনা দাও। 

ঙ. 'শিমুল বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না'- সরল বাক্যে রূপান্তর করো।

Updated: 11 months ago
উত্তরঃ

ক. 'খোওয়া-দেওয়া' শব্দগুচ্ছে ব্যবহৃত বিরামচিহ্নটির নাম-'হাইফেন'।

খ. শিমুলগাছের চারাটি দেখানোর জন্য বলাই লেখককে ডেকে আনে।

গ. সকালে-বিকেলে নিজের হাতে পানি দিয়ে বলাই গাছটির যত্ন নেয়।

ঘ. গাছটি যত বৃদ্ধি পায় বলাইয়ের আগ্রহের মাত্রাও তত বেড়ে যায়। এরূপ বৃদ্ধি দেখে সে গাছটিকে এক আশ্চর্য গাছ বলে কল্পনা করে।

ঙ. শিমুল দ্রুত বাড়লেও বলাইয়ের আগ্রহের সাথে পাল্লা দিতে পারে না।

112
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews