দেশের অর্থনেতিক উন্নয়নে তামজিদের মতো ব্যবসায় উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি।
ব্যবসায় উদ্যোক্তারা তাদের কার্যক্রমের মাধ্যমে নিজেদের জীবিকার পাশাপাশি অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। সম্পদের সঠিক ব্যবহার, জাতীয় আয় বাড়ানো, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন প্রভৃতির মাধ্যমে তারা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখেন।
উদ্দীপকের জনাব তামজিদ জনাব তাওহীদের কাছ থেকে বেতের সোফা, চেয়ার ও মোড়া তৈরির কৌশল শেখেন। পরবর্তীতে তিনি নিজে এসব তৈরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে মুনাফা অর্জন করছেন। এখন তিনি স্বাবলম্বী এবং একজন সফল উদ্যোক্তা। জনাব তামজিদ মুনাফার উদ্দেশ্যে বেতের সোফা, চেয়ার, মোড়া প্রভৃতি তৈরি শুরু করেন। এর মাধ্যমে তিনি জীবিকা অর্জনের ব্যবস্থা করেছেন। এছাড়া, তিনি উৎপাদিত পণ্যদ্রব্য তৈরিতে ব্যবহৃত কাঁচামালের সঠিক ব্যবহার করছেন। তার উৎপাদিত পণ্যদ্রব্য মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করছে। বিভিন্ন জেলায় পণ্য বিক্রি করতে কিছু লোকের কাজের সুযোগও সৃষ্টি হবে। এভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
তাই বলা যায়, তামজিদের মতো উদ্যোক্তাদের ভূমিকা দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
