দেশের উৎপাদিত পাটের সঠিক ব্যবহারের কথা চিন্তা করে নাসির শেখ তার পিতা আজিজ উদ্দিনের সহায়তায় নওয়াপাড়ায় আজিজ জুট মিল নামক ১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। যশোরের এ প্রতিষ্ঠানে কয়েকশত শ্রমিক কাজ করছে এবং তাদের সংসার পরিচালনার অর্থ উপার্জন করতে পারছে।

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো দেশের সরকার কর্তৃক প্রদত্ত সরকারি সাহায্য-সহযোগিতাকে পৃষ্ঠপোষকতা বলে। 

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

উদ্যোক্তার সৃজনশীলতা বলতে বোঝায় ব্যবসায়ের নতুন নতুন কৌশল ও ক্ষেত্র আবিষ্কার করা।

 সৃজনশীলতা হলো কোনো বিষয়ে চিন্তা করে নতুন কিছু তৈরি করার ক্ষমতা। উদ্যোক্তা তার উদ্ভাবনীশক্তি দিয়ে নিজের ও অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। কাজের ক্ষেত্র ও পদ্ধতিতে নতুনত্ব আনার ক্ষমতাই হলো উদ্যোক্তার সৃজনশীলতা।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের 'সম্পদের সঠিক ব্যবহার' দিকটির কারণে নাসির শেখ জুট মিল গড়ে তোলেন।

 কোনো দেশের উন্নতি নির্ভর করে সেদেশের সম্পদের সঠিক ব্যবহারের ওপর। সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা যায়। এতে বিনিয়োগের পরিমাণ বাড়ে এবং দেশের উন্নতি হয়। 

উদ্দীপকে উল্লেখ্য, দেশে উৎপাদিত পাটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আজিজ জুট মিল প্রতিষ্ঠা করা হয়। পাট থেকে তৈরি সুতা, সুতলি, চট, বস্তা, কার্পেটের বিশ্ববাজারে অনেক চাহিদা আছে। পাটজাত দ্রব্য রপ্তানি করে নাসির শেখ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এ পাট আমাদের সম্পদ। এ সম্পদকে কাঁচামাল হিসেবে নিয়েই নাসির শেখ ব্যবসায় করছেন। অর্থাৎ নাসির শেখ পাটের (সম্পদের) যথাযথ ব্যবহারের দিকটি বিবেচনায় নিয়ে জুট মিল গড়ে তুলেছেন

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

আজিজ জুট মিলে উৎপাদন কাজ চালু রেখে শ্রমিক-কর্মীরা অবদান রাখছে বলে আমি মনে করি।

 দক্ষ জনগোষ্ঠী হলো দেশের সম্পদ। এ সম্পদকে যথার্থ প্রশিক্ষণ দিয়ে ও কাজে নিয়োগের মাধ্যমে কলকারখানার উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখা সম্ভব। এতে উৎপাদন প্রক্রিয়া গতিশীল থাকে। আর চাহিদা অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহ করাও সম্ভব হয়

। উদ্দীপকের আজিজ জুট মিলে কয়েকশত শ্রমিক কাজ করার ফলে মিলের উৎপাদন নিরবচ্ছিন্ন আছে। নিয়মিত কাজ করার ফলে শ্রমিকদের দক্ষতা বাড়ছে। এতে দেশে দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়ছে। আজিজ জুট মিলের শ্রমিকরা নিজেদের যেমন অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে তেমনি দেশের সার্বিক অবস্থায় ইতিবাচক প্রভাব রাখছে তাদের অবদানের ফলে শিল্পের সম্প্রসারণ ঘটেছে। এতে জাতীয় উৎপাদনের পাশাপাশি আয়ও বাড়ছে। এভাবে শ্রমিকদের শ্রমের বিনিময়ে আজিজ জুট মিলের উন্নতির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বলে আমি মনে করি।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
135

সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগের বিভিন্ন দিক, আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, সফল উদ্যোক্তার গুণাবলি ও উদ্যোগ উন্নয়ন পথে বাধা দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় শেষে আমরা:

  • উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা করতে পারব।
  • একজন সফল উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারব।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন পথে বাধাসমূহ চিহ্নিত করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন পথে বাধাসমূহ দূরীকরণে করণীয়গুলো শনাক্ত করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews