দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সমাপ্ত করে জনাব শামীম স্বল্প বেতনে একটি ফার্মে চাকরি নেন। প্রাপ্ত বেতন দ্বারা কোনো রকম সংসার চলছে বটে কিন্তু তার দ্বারা জাতির কোনো উপকার হচ্ছে না ভেবে চাকরি ছেড়ে তিনি একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করলেন। তিনি ফার্মে উৎপাদিত ডিম ও একমাসের বাচ্চা বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছেন। চাকরি করে যে বেতন পেতেন তা থেকে ব্যবসায়ের আয় অনেক বেশি, পাশাপাশি সামাজিক মর্যাদাও কম নয়। তাই তিনি ভাবছেন দেশের সকল কর্মক্ষম যুবকদের মধ্যে যদি এ ধারণার বিকাশ ঘটাতো তাহলে হয়তো আমাদের দেশের বেকারত্ব অনেকটা কমে যেত। 

Updated: 9 months ago
উত্তরঃ

মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বণ্টন এবং উৎপাদন ও বণ্টন সহায়ক বৈধ কার্যাবলিই হলো ব্যবসায়।

উত্তরঃ

নিজস্ব বা ঋণকৃত স্বল্প সম্পদ ও মূলধন, নিজস্ব চিন্তাধারা, জ্ঞান, বুদ্ধি, শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে সীমিত ঝুঁকি গ্রহণ করে নিজ বা আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা গ্রহণ করাকে আত্মকর্মসংস্থান বলে।

আত্মকর্মসংস্থান হচ্ছে মজুরি বা বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম উপায়। আত্মকর্মসংস্থান পেশা বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি স্বীয় দক্ষতা বা গুণাবলির বলে সেবাদানের বিনিময়ে অর্থ উপার্জন করে জীবিকা চালায়। বলতে গেলে একটি দেশের কর্মক্ষম জনসংখ্যার সিংহভাগই আত্মকর্মসংস্থানে নিয়োজিত।

উত্তরঃ

জনাব শামীমের ব্যবসায়টি হলো প্রজনন শিল্প যা প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত।

প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। আর প্রজনন শিল্প হলো অন্যতম প্রাথমিক শিল্প। যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টিকার্যে ব্যবহৃত হয় বা পরবর্তীতে ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করে তাকে প্রজনন শিল্প বলে। যেমন- নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয় যার সব কিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে।

উদ্দীপকে দেখা যায়, জনাব শামীম একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করলেন। তিনি ফার্মে উৎপাদিত ডিম ও এক মাসের বাচ্চা বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছেন। তার ফার্মের ডিম ও বাচ্চা পরবর্তীতে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। ফলে পুনঃপুন উৎপাদন সম্ভব হয়। কিংবা পরবর্তীতে ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করে। তাই বলা যায়, জনাব শামীমের ব্যবসায়টি হলো প্রজনন শিল্প যা প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত।

উত্তরঃ

জনাব শামীমের উদ্যোগটি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে। কারণ মানুষের জীবিকা অর্জনের নানা উপায়ের মধ্যে ব্যবসায়ের অন্যতম শাখা শিল্প উল্লেখযোগ্য। উদ্যোক্তা তার উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ- অদক্ষ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্দীপকের জনাব রাসেল পড়াশুনা সমাপ্ত করে একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করেন। এতে তিনি একজন শিল্প স্থাপনকারী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

চাকরি করলে তিনি যে বেতন পেতেন তাই দিয়ে কোনো রকম জীবনযাপন করতেন। কিন্তু ব্যবসায় করে তিনি চাকরি থেকে বেশি আয় করছেন। উচ্চ শিক্ষিত হয়ে এমন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করাতে তার সামাজিক মর্যাদা দিন দিন বেড়ে চলেছে। তার খামারে উৎপাদিত ডিম ও বাচ্চা বিক্রি করে তিনি বেশ লাভবান হচ্ছেন। ধীরে ধীরে তার ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। তাছাড়া ব্যবসায়ের আয়তন বড় হলে সেক্ষেত্রে জনাব শামীমকে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করতে হবে। এতে সমাজের আরও বেকার লোকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জনাব শামীম ভাবছেন যদি দেশের কর্মক্ষম যুবকদের মধ্যে ব্যবসায় ধারণার বিকাশ ঘটত তাহলে দেশের বেকারত্বের হার কমে যেত। শামীমের খামার থেকে যে সমস্ত বেকার যুবক এ ব্যবসায় সম্পর্কে দক্ষ হয়ে উঠবে তারা পরবর্তীতে নিজেরা পুঁজি বিনিয়োগ করে ব্যবসায় করে আত্মকর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি আরও বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। জনাব শামীমের শুধু মুনাফা অর্জনই একমাত্র উদ্দেশ্য নয়, মানবসেবার উদ্দেশ্য নিয়েও তিনি এ ব্যবসায় পরিচালনা করছেন। তাই বলা যায়, জনাব শামীমের এ উদ্যোগ দেশের বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখবে।

170

মহৎ যে কোনো সৃষ্টির পিছনে তাকালে দেখা যাবে সেখানে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । উদ্যোগের সাথে উদ্যম ও সৃজনশীলতা জড়িত। কোনো সমাজে যদি মানুষ উদ্যোগী না হয়, উদ্যম হারায় তবে সেখানে সৃজনশীলতা উৎসাহিত হয় না । ফলে ঐ সমাজ পশ্চাৎপদ সমাজে পরিণত হয়।

তাই ভালো উদ্যোগ যেন সর্বত্র এগিয়ে যেতে পারে, মানুষ যেন উদ্যোগী হতে উৎসাহী হয় সে পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ব্যবসায় যে কোনো দেশে মানুষের রোজগারের প্রধান খাত, আয় কর্মসংস্থানের মুখ্য উপায় এবং উন্নয়নের অন্যতম অবলম্বন । তাই ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আবশ্যক । আগামী দিনে যারা উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে সেই শিক্ষার্থীদের অবশ্যই ব্যবসায় উদ্যোগ বিষয়টি ভালো করে জানতে হবে । তাদের হৃদয়পটে যেন ভালো উদ্যোক্তা হওয়ার বাসনা জন্মে, উদ্যোক্তাদের যেন তারা . সম্মান করতে শেখে এজন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে তাদের ধারণা দেয়া উচিত ।

চিত্র: ঢাকার ধানমন্ডির রাপা প্লাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত জয়িতা মিনি মার্ট

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. উদ্যোগের ধারণা ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৩. সফল উদ্যোক্তার গুণাবলি বর্ণনা করতে পারবে

৪. আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারবে

৫. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বিশ্লেষণ করতে পারবে

৬. আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

৭. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান বিশ্লেষণ করতে পারবে

৮. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা এবং তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারবে

৯. বাংলাদেশের সফল উদ্যোক্তাদের জীবনী পাঠের মাধ্যমে উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হবে

১০. বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বর্ণনা করতে পারবে

১১. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কিছু সুপারিশ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews