দেয়া আছে , Q = 12 - 2P

Updated: 1 year ago
উত্তরঃ

গণিতশাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান সম্পর্কিত অবস্থা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় সেগুলোকে চলক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভোক্তা কোনো দ্রব্য ভোগ করতে থাকলে তার মোট উপযোগ বৃদ্ধি পায়; তবে তা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এ অবস্থায় ভোগকৃত দ্রব্যের প্রান্তিক এককগুলোর উপযোগ তথা প্রান্তিক উপযোগ হ্রাস পায়।

অবশ্য কোনো কোনো দ্রব্য যেমন- শৌখিন দ্রব্য, ভোগের অতিক্ষুদ্র একক, প্রদর্শন প্রভাব ইত্যাদি ক্ষেত্রে মোট উপযোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগও বৃদ্ধি পায়। তবে এমন অবস্থা সর্বদা ঘটে না বলে প্রান্তিক উপযোগও সর্বদাই বৃদ্ধি পায় না, অধিকাংশ ক্ষেত্রে তা যথানিয়মেই হ্রাস পায়।

উত্তরঃ

প্রদত্ত চাহিদা অপেক্ষকের ভিত্তিতে খুকুর চকোলেটের চাহিদা রেখা অঙ্কনের জন্য প্রথমে তার ভিত্তিতে একটি চাহিদা সূচি তৈরি করা যাক। সে ক্ষেত্রে P-এর বিভিন্ন মানের ভিত্তিতে প্রাপ্ত Q-এর মানের দ্বারা নিম্নোক্ত চাহিদা সূচি গঠন করে তার ভিত্তিতে খুকুর চকোলেটের চাহিদা রেখা অঙ্কন করা হলো।

চকোলেটের দাম (টাকায়)

চাহিদার পরিমাণ (এককে)

2

30

4

20

6

10

প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে চকোলেটের চাহিদার পরিমাণ (Q) এবং লম্ব অক্ষে তার দাম (P) পরিমাপ করা হয়েছে। সূচি অনুযায়ী দাম 2 টাকা হলে চাহিদা হয় 30 একক, চিত্রে যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দাম বেড়ে 4 টাকা 36 টাকা হলে চাহিদা কমে হয় যথাক্রমে 20 একক ও 10 একক; এক্ষেত্রে প্রাপ্ত বিন্দু হয় যথাক্রমে ৮ ও ০। এখন দাম ও চাহিদার পরিমাণসূচক a, b вс বিন্দুগুলো যুক্ত করে DD রেখাটি টানা হলো। এটিই হলো প্রদত্ত চাহিদা অপেক্ষকের ভিত্তিতে অঙ্কিত খুকুর চকোলেটের চাহিদা রেখা

উত্তরঃ

দ্রব্যের দাম ২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ টাকা হলে স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যটির হলো একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

দ্রব্যের প্রাথমিক দাম P02 টাকা এবং পরিবর্তিত দাম P1 3 টাকা হওয়া অবস্থায়

P0 = 2 হলে প্রাথমিক চাহিদা Q0 হয়: Q0 = 12 - (2.2) =08 একক।

P1 = 3 হলে প্রাথমিক চাহিদা Q1 হয়: Q1 = 12 - (2.3) = 06 একক।

এক্ষেত্রে, ∆P=P1-PO=3-2=1টাকা

∆Q=(Q1-Q0)=(6-8)=-2

এখন চাহিদার স্থিতিস্থাপকতা Ed এর সূত্রানুযায়ী:

Ed= PQ ∆Q∆P

=28  -21[সূত্রে মান বসিয়ে]

= -12= 12< 1 [ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে]

কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা। এর চেয়ে কম হলে সেক্ষেত্রে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনের মাত্রা কম হয়; অন্য কথায় দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন কম হয়। এরকম চাহিদার স্থিতিস্থাপকতাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। এখানে দামের লক্ষণীয় পরিবর্তন ঘটলেও চাহিদার পরিবর্তন হয় খুবই সামান্য। সাধারণত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদার স্থিতিস্থাপকতা এরকম হয়। অর্থাৎ সেগুলোর চাহিদা হয় অস্থিতিস্থাপক। এ হিসেবে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দ্রব্যটি হলো একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

135

Related Question

View All
উত্তরঃ

উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।

404
উত্তরঃ

মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়।
ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছা হলো। প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়। তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরও হ্রাস পায়। এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না। ফলে সে আর লিচু গ্রহণ করবে না। এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ হয় শূন্য।

744
উত্তরঃ

উদ্দীপকের তথ্যের আলোকে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে মোট উপযোগ রেখা অঙ্কন করা হলো-

উপরের চিত্রে OX অক্ষে পেয়ারার একক এবং OY অক্ষে পেয়ারার ভোগ হতে প্রাপ্ত মোট উপযোগ দেখানো হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, সাহানা ১ম পেয়ারা ভোগ করে ৮ একক মোট উপযোগ লাভকরে। যা চিত্রের এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পেয়ারা থেকে সাহানা যথাক্রমে ১০ একক, ১২ একক, ১২ একক এবং ১০ একক মোট উপযোগ লাভ করে। যা চিত্রে যথাক্রমে ৮, c. d এবং e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। প্রাপ্ত a, b, c, d এবং e বিন্দুগুলো যোগ করে TU মোট উপযোগ রেখা পাওয়া যায়।

733
উত্তরঃ

উদ্দীপকের তথ্য হতে প্রান্তিক উপযোগ (MU) নির্ণয় করে মোট উপযোগ (IU) এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা যায়-কোনো একক হতে প্রাপ্ত মোট উপযোগ (IU) থেকে তার পূর্ববর্তী একক হতে প্রাপ্ত মোট উপযোগ (TU) বাদ দিলে প্রান্তিক উপযোগ (MU) পাওয়া যায়। অর্থাৎ MU, TU-TU প্রদত্ত তথ্যের আলোকে উপযোগ সূচি:

পেয়ারার একক

মোট উপযোগ (TU)একক

প্রান্তিক উপযোগ (MU) একক

১ম

৮

৮

২য়

১০

২

৩য়

১২

২

৪র্থ

১২

০

৫ম

১০

-২

উপরের উপযোগ সূচিতে লক্ষ করা যায়, সাহানার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লেও একসময়ে তা সর্বোচ্চ ১২ একক হয় এবং পরে তা হ্রাস পায়। অন্যদিকে প্রান্তিক উপযোগ প্রথম থেকেই হ্রাস পায়, একসময় শূন্য হয়ে যায় এবং পরে তা ঋণাত্মক (-২ একক) হয়ে পড়ে।
উপরের সূচিতে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরিবর্তনের প্রবণতা লক্ষ করলে দেখা যায়, প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ দ্বারা নির্ধারিত হয়। কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়; কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এছাড়া, মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূণ্য হয় এবং

770
উত্তরঃ

চা ও কফি পরিবর্তক দ্রব্য। হওয়ায় কফির দাম কমে গেলে চায়ের চাহিদা কমবে।
সাধারণত যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। কফি ও চা এর মধ্যে যদি কফির দাম কমে যায়, তবে চায়ের চাহিদা তথা ভোগ কমবে। এজন্য পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।

620
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews