উদ্দীপকে 'দ্যা সান লিমিটেড' পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায় প্রতিষ্ঠান।
যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা স্মারকলিপিতে বর্ণিত শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে ক্রয়- বিক্রয়ের আহ্বান জানানো যায়, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে 'দ্যা সান লিমিটেড' একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সদ্য স্টক এক্সচেঞ্চের তালিকাভুক্ত হয়েছে। মূলত শেয়ার ইস্যুর উদ্দেশ্যে কোম্পানিটি স্টক এক্সচেঞ্চের তালিকাভুক্ত হয়েছে। আর পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের নিকট শেয়ার ইস্যু করতে পারে।
তাই বলা যায়, উদ্দীপকে 'দ্যা সান লিমিটেড' একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!