ধনাঢ্য ব্যবসায়ী আরিফ সাহেব গ্রামে আসলে নামাজ- কালাম পড়েন এবং দান-সাদকাহ করেন। অন্যদিকে তিনি তাঁর ব্যবসায়ী বন্ধুদের সাথে ঢাকা শহরে থাকলে নামাজ-কালাম তো দূরের কথা আরো নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি তাঁর বাল্যবন্ধু মালেককে বলেন, "সফলতা অর্জন করতে হলে আমার সাথে যোগ দাও।" মালেক বলল, "কেবল প্রাচুর্য ও বিলাসিতায় তো সফলতা নির্ভর করে না; বরং সফলতা প্রাপ্তি কতিপয় গুণাবলি অর্জনের ওপর নির্ভরশীল, যা পবিত্র কুরআনের সুরা বাকারার শুরুতে বর্ণিত আছে”। তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন:

أَوْلَئِكَ عَلَى هُدًى مِّنْ رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ 

 

Updated: 10 months ago
উত্তরঃ

'কুরআন' শব্দের অর্থ পঠিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মানুষের সার্বিক জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা থাকায় আল কুরআনকে পূর্ণাঙ্গ জীবনবিধান বলা হয়। মানবজীবনের সব সমস্যার পূর্ণাঙ্গ সমাধান গ্রন্থ হলো আল কুরআন। এ গ্রন্থটি আগত-অনাগত, সব মানুষের জন্য আল্লাহ তায়ালা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনবিধান। মানুষের জীবনের এমন কোনো প্রসঙ্গ, দিক ও বিষয় নেই, যা আল কুরআনে উপস্থাপন করা হয়নি। এ প্রসঙ্গে সুরা আনআমের ৩৮ নং আয়াতে আল্লাহ বলেন, 'এ কিতাবে আমি কোনো কিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।'

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

আল কুরআনের আলোকে আরিফের চরিত্র বিশ্লেষণ করে তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করা যায়। মুনাফিক )الْمُنَافِيُّ( আরবি শব্দ। এর অর্থ ভন্ড, প্রতারক, দ্বিমুখী নীতি বিশিষ্ট প্রভৃতি। অর্থাৎ যাদের অন্তরে নিফাক তথা ভণ্ডামি, প্রতারণা, ধোঁকাবাজি প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান তারাই মুনাফিক। মুনাফিকরা লোক দেখানোর জন্য বাহ্যিকভাবে ইমানদারসুলভ আচরণ করে। প্রকৃতপক্ষে তারা অন্তরের দিক দিয়ে অবাধ্য, মিথ্যাবাদী। তারা গোপনে নানা অপরাধমূলক কাজ করে বেড়ায়। মহান আল্লাহ সুরা বাকারার ২য় রুকুর আয়াতসমূহে মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ উন্মোচন করেছেন, যা ব্যবসায়ী আরিফের চরিত্রেও লক্ষণীয়।

ধনাঢ্য ব্যবসায়ী আরিফ গ্রামে আসলে নামাজ আদায় ও দান- সাদকাহ করেন। কিন্তু শহরে গিয়ে তিনি নামাজ-রোজা বাদ দিয়ে নিজেকে নানা অপরাধে জড়িয়ে ফেলেন। অর্থাৎ তিনি দ্বিমুখী চরিত্রের লোক এবং তার ইবাদত লোক দেখানোর জন্য। এটি মুনাফিকের বৈশিষ্ট্য। সুরা আল বাকারার ২য় রুকুতে মুনাফিকদের এরূপ দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে। তারা আল্লাহ ও ইমানদারদের ধোঁকা দেওয়ার জন্য মুখে ইমানের কথা বলে প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। আবার সুরা মাউনে মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে- তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জনাব আরিফের এরূপ নামাজ আদায় লোক দেখানোর শামিল। সুতরাং কুরআনের আলোকে ব্যবসায়ী আরিফ একজন মুনাফিক।

 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

পবিত্র কুরআন-হাদিসে মালেকের সফলতা সম্পর্কিত বক্তব্যের সমর্থন থাকায় আমি এটি সমর্থন করি। মানবজীবন ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবনে প্রকৃত 'কল্যাণ লাভ করতে হলে আল কুরআনের নির্দেশ অনুযায়ী মানুষকে জীবন পরিচালনা করতে হবে। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা নির্ভর করে আল্লাহ ও তার রাসুল (স)-এর নির্দেশ যথাযথ মেনে চলার ওপর। তাই আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য অর্জন করার মধ্য দিয়েই মানবজীবনকে সফল করে তোলা সম্ভব। মালেকের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে।

ব্যবসায়ী আরিফকে উপদেশ দিতে গিয়ে মালেক বলে যে, প্রাচুর্য ও বিলাসিতায় তো সফলতা নির্ভর করে না বরং সফলতা কতিপয় গুণাবলি অর্জনের ওপর নির্ভরশীল। আর এ গুণাবলি পবিত্র কুরআনের সুরা বাকারার প্রথম রুকুর শুরুর দিকে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে মুত্তাকির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আর মুত্তাকি হলেন- মহান আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাই কেউ মুত্তাকির গুণাবলি অর্জন করলে মহান আল্লাহ তাকে কল্যাণ ও সফলতা দান করেন। মুত্তাকিগণ বিলাসিতায় জীবনযাপন করেন না। তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখেন এবং নামাজ কায়েম করেন। মহান আল্লাহ তাদের যে জীবিকা দিয়েছেন, তা থেকে ব্যয় করেন। তারা আল্লাহ ও তাঁর প্রেরিত সব নবি-রাসুলগণের ওপর বিশ্বাস স্থাপন করেন এবং সর্বশেষ রাসুল হযরত মুহাম্মদ (স) এর নির্দেশ অনুসারে জীবনযাপন করেন। এ ধরনের লোকেরাই প্রকৃতপক্ষে সফলকাম। সুরা বাকারার ১ম রুকুর প্রথম দিকে মুত্তাকির এসব বৈশিষ্ট্যেরই বর্ণনা দেওয়া হয়েছে, যার ইঙ্গিত রয়েছে মালেকের বক্তব্যে।

উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার ওপর মানবজীবনের সফলতা নির্ভর করে। মালেকের বক্তব্যে এ বিষয়েরই সমর্থন রয়েছে। তাই তার বক্তব্যের সাথে আমি একমত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
164

Related Question

View All
উত্তরঃ

সবর শব্দের অর্থ অবিচল থাকা, ধৈর্যধারণ করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
2k
উত্তরঃ

মুত্তাকি' বলতে আল্লাহভীরু লোকদের বোঝায়। মুত্তাকি শব্দের অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। জন্মগত বা বংশগত কারণে কারো পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব নয়। মুত্তাকি হতে হলে কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন। সুরা বাকারার আলোকে সেগুলো হলো অদৃশ্য বিষয়ের অস্তিত্বে বিশ্বাসী হতে হবে। সব হুকুম-আহকাম পালনের মাধ্যমে সালাত কায়েম করবে। তাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে মানুষের কল্যাণে অর্থ ব্যয় করবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
831
উত্তরঃ

জনাব জাহিদ কুরআন অবতরণের পদ্ধতির প্রতি ইঙ্গিত করেছেন। আল-কুরআন সর্বপ্রথম লাওহে মাহফুজ বা সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। তারপর আল্লাহ তায়ালা লাওহে মাহফুজ থেকে কুরআন অবতরণের সূচনা করেন। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (স) হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিবরাইল (আ)-এর মাধ্যমে আল-কুরআনের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে মহানবি (স) এর কাছে অবতরণ করেন। যা উদ্দীপকের জনাব জাহিদের বক্তব্যে ফুটে ওঠে।

উদ্দীপকের জাহিদ পবিত্র কুরআনের অবতরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে বলেন, এটা একবারে নাজিল বা অবতীর্ণ হয়নি এবং বিভিন্ন পদ্ধতিতে অবতীর্ণ হয়েছে। এ ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস (রা) বলেন, 'লাওহে মাহফুজ থেকে সমগ্র কুরআন কোনো এক কদরের রাতে পৃথিবীর আকাশের 'বায়তুল ইযযাহ' নামক স্থানে নাজিল হয়। বায়তুল ইযযাহ হলো বায়তুল মামুরের অপর নাম। এটি বায়তুল্লাহ বরাবর পৃথিবীর নিকটবর্তী আকাশে ফেরেশতাদের ইবাদতগৃহ। এরপর দ্বিতীয় পর্যায়ে রাসুল (স)-এর প্রতি ধীরে ধীরে প্রয়োজন মতো অল্প অল্প অংশ নাজিল হয়ে দীর্ঘ তেইশ বছরে এ নাজিল প্রক্রিয়া পূর্ণতা পায়' (আল-ইত্কান, বায়হাকি)। রাসুল (স) এর ওপর স্বপ্নযোগে, ঘন্টাধ্বনিতে, জিবরাইল (আ) নবিজির অন্তরে কুরআন ঢেলে দেওয়ার মাধ্যমে, জিবরাইল (আ) এর নিজস্ব আকৃতিতে নবিজির কাছে ওহি নিয়ে অবতরণ, সরাসরি আল্লাহর সাথে কথোপকথন প্রভৃতি মাধ্যমে কুরআন অবতীর্ণ হয়েছিল। সুতরাং জনাব জাহিদ এসব পদ্ধতিরই ইঙ্গিত করেছেন। 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
493
উত্তরঃ

আদর্শ জাতি গঠনে পবিত্র কুরআনের বিশেষ ভূমিকা রয়েছে- জনাব নাহিদের এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করি। পবিত্র কুরআন সর্বশেষ আসমানি কিতাব। মহানবি হযরত মুহাম্মদ (স) এর নবুয়ত জীবনের সুদীর্ঘ তেইশ বছরে এটা অবতীর্ণ হয়েছিল। কুরআনে মানবজীবনের সবকিছুর সমাধান রয়েছে। যা নাহিদের বক্তব্যে প্রকাশ পেয়েছে।

উদ্দীপকের জনাব নাহিদ আদর্শ জাতি গঠনে কুরআনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবননির্বাহের জন্য আল্লাহ প্রদত্ত বিধি-ব্যবস্থাপনা। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন হতে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। মানবজাতিকে এ সমস্যার আবর্ত হতে পরিত্রাণ করে সুষ্ঠু- শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স) এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন নাজিল করেছেন। তিনি মানবজীবনের সব সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন।

কুরআনে ইরশাদ হয়েছে- আর আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সম্বলিত, হেদায়েত, রহমত এবং সুসংবাদ-মুসলিম জাতির জন্য (সুরা নাহল: ৮৯)। রাসুলুল্লাহ (স) তাঁর বিদায় হজের ভাষণে এজন্যই বলেছেন- 'আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে যাচ্ছি। যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধর, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব এবং অপরটি তাঁর রাসুলের সুন্নত' (মিশকাত)। পবিত্র কুরআন ও হাদিসের পরিপূর্ণ অনুসরণ করার মাধ্যমে আদর্শ ও কল্যাণকর জাতি গঠন করা সম্ভব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
476
উত্তরঃ

 কুরআন বিশ্ববাসীর জন্য সুস্পষ্ট বর্ণনা, সুপথের নির্দেশনা ও রহমত স্বরূপ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
397
উত্তরঃ

স্বকীয় উপস্থাপনা ও আলোচ্য বিষয়ের বৈচিত্রের কারণে কুরআন সর্বাধিক মর্যাদাপূর্ণ গ্রন্থ। আল-কুরআন আল্লাহর কালাম। এর রচনাশৈলী ও বিষয়বিন্যাস স্বতন্ত্র। এর প্রকাশরীতি, ব্যঞ্জনা, অভিব্যক্তি ও আবেদন অনুপম। এর ভাষা অনন্য। এ গ্রন্থ বিষয়ভিত্তিক ধ্যান-ধারণায় রচিত নয়। স্বকীয় উপস্থাপনা ও বিষয়বৈচিত্র্যের কারণে কুরআন অনবদ্য। বিশিষ্টতা পেয়েছে। আল-কুরআন সর্বজনীন ও সর্বকালীন এক চিরন্তন সত্য মহাগ্রন্থ। এ গ্রন্থের সংশয়হীনতা ও অভ্রান্ত নির্দেশনা এতটাই সুনিশ্চিত ও অকাট্য যে, তা সব কালের ও সব দেশের মানুষের জন্য প্রযোজ্য। তাছাড়া পবিত্র কুরআনের ভাষাচয়ন লক্ষ করলে দেখা যায়, এটা সম্পূর্ণ পদ্য কিংবা পুরোপুরি গদ্য নয়। বরং এ দুয়ের সংমিশ্রণে নাজিল এক অভূতপূর্ব গ্রন্থ- যা এ গ্রন্থটির উচ্চ মর্যাদা প্রকাশ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
456
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews