মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং সেবা দেয়, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে আমদানি-রপ্তানিতে ব্যবসায়ীদের সহায়তা করে।
আমদানিকারকের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধে যে নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে। প্রত্যয়পত্র ইস্যু করে ব্যাংক রপ্তানিকারকে মূল্য ফেরত পেতে সহায়তা করে। আমদানিকারক প্রত্যয়পত্র ব্যবহার করে আমদানি কাজ সম্পাদন করে। ফলে ব্যবসায়ীদের জন্য বৈদেশিক বাণিজ্য সহজ হয়ে যায়
উদ্দীপকের ধরলা ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক গ্রাহকদের সঞ্চিত অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে জমা রাখে। ব্যাংকটি বিভিন্ন খাতে এ অর্থ ঋণ দেয়। এছাড়াও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়াও বাণিজ্যিক ব্যাংকের কাজ।
উদ্দীপকে ধরলা ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশের অর্থনীতিতে এটি প্রধান ভূমিকা পালন করে। ব্যাংকটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয়। এ ব্যাংকের প্রধান কাজ হলো আমানত গ্রহণ করা ও সুদ দেওয়া। এছাড়া, মূলধন গঠনের মাধ্যমে এটি দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। তাই বৈশিষ্ট্যের বিবেচনায় বলা যায়, উদ্দীপকের ধরলা ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
বিভিন্ন ধরনের সেবা দানের মাধ্যমে উদ্দীপকের ধরলা ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। তবে গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়াও এ ব্যাংকের লক্ষ্য। উন্নত গ্রাহক সেবার মাধ্যমে এ ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদ্দীপকে ধরলা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশের সব অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয়। ব্যাংকটি ব্যবসায় থেকে বিভিন্নভাবে আয় করে থাকে। দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংকের অবদান রয়েছে।
ধরলা ব্যাংক আমানত, সংগ্রহ করে। বিপরীতে ঋণের সুদ পরিশোধ করে। ফলে ব্যাংকটি দেশের মূলধন গঠনে সাহায্য করছে। বিভিন্ন সেবাদানের মাধ্যমে এ ব্যাংক দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে শাখা খোলার মাধ্যমে এ ব্যাংক বহুমুখী সেবা দিচ্ছে। এছাড়াও, এ ব্যাংক বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ঋণ নিয়ন্ত্রণে এ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় থাকে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে ধরলা ব্যাংক প্রধান ভূমিকা পালনকারী ব্যাংক -উক্তিটি যথার্থ।
Related Question
View Allবাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
