ধরা যাক, একটি দেশের মোট ভোগ ব্যয় ৫০০ কোটি টাকা। মোট বিনিয়োগ ব্যয় ২০০ কোটি টাকা। মোট সরকারি ব্যয় ও সেবাকর্ম ক্রয়ের জন্য ৫০ কোটি টাকা। প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা এবং দেশের অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা। 

Updated: 9 months ago
উত্তরঃ

ককোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে।

উত্তরঃ

হ্যাঁ, সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে। এই সঞ্চিত অর্থকে মূলধন বলে। আর এই সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করাকে বিনিয়োগ বলে। মূলত সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। অন্যান্য অবস্থা স্থির এবং দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলে মানুষের সঞ্চয় বাড়বে। ফলে বিনিয়োগের পরিমাণও বাড়বে। আবার ফলপ্রসূ বিনিয়োগ সম্ভব হলে উৎপাদন, আয় ও সঞ্চয় বাড়বে। এভাবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দেখা যায়।

উত্তরঃ

নিচে উদ্দীপকের তথ্যের আলোকে দেশটির মোট দেশজ উৎপাদন (GDP) এবং মোট জাতীয় উৎপাদন (GNP) নির্ণয় করা হলো।
সাধারণত ভোগ, বিনিয়োগ ও সরকারি ব্যয় যোগ করে GDP পাওয়া যায়। আর GDP-এর সাথে নিট উপাদান আয় যোগ করে GNP পাওয়া যায়। এখানে, নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিবেচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, এ দুয়ের বিয়োগফলকে বোঝায়।
উদ্দীপকে লক্ষ করা যায়, দেশটির মোট ভোগ ব্যয় (C) ৫০০ কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় (1) ২০০ কোটি টাকা এবং মোট সরকারি ব্যয় ও সেবাকর্ম ক্রয়ের জন্য ব্যয় (৫) ৫০ কোটি টাকা। কাজেই GDP = (৫০০ + ২০০ + ৫০) কোটি টাকা ৭৫০ কোটি টাকা।

আবার, প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা। কাজেই নিট উপাদান আয় = (২০- ১০) কোটি = ১০ কোটি টাকা। সুতরাং GNP = (৭৫০ + ১০) কোটি টাকা = ৭৬০ কোটি টাকা।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত দেশটিতে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ তথা ২০ কোটি টাকা হলে মোট দেশজ উৎপাদন (GDP) ও মোট জাতীয় আয় (GNP) এর মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। সাধারণত নিট উপাদান আয় ধনাত্মক হলে GDP এর চেয়ে GNP বেশি হয় এবং ঋণাত্মক হলে GDP এর চেয়ে GNP কম হয়। কিন্তু নিট উপাদান আয় শূন্য হলে তথা বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ও দেশে অবস্থানরত বিদেশিদের আয় সমান হলে GNP ও GDP উভয়ই একই হয়। অর্থাৎ এক্ষেত্রে GNP = GDP হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, দেশে অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা এবং বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা। এক্ষেত্রে নিট উপাদান আয় ১০ কোটি টাকা। তাই GDP এর চেয়ে GNP ১০ কোটি টাকা বেশি হয়। কিন্তু যদি দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হয় তাহলে নিট উপাদান আয়

= (২০ – (১০ × ২)}

= (২০ - ২০) = ০

তাই এ অবস্থায় GDP ও GNP উভয়ই ৭৫০ কোটি টাকা হবে। অর্থাৎ GNP GDP হবে।

148
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলে।

343
উত্তরঃ

ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না, বরং ব্যয়যোগ্য আয় থেকে সে ভোগ করে।
একটি নির্দিষ্ট সময়ে ব্যক্তি তার আয়ের যে অংশটুকু ব্যয় করতে সক্ষম হয়, তাকে ব্যয়যোগ্য আয় বলে। সাধারণত, ব্যক্তিগত আয় থেকে সরকারকে প্রদেয় কর ও নিট ব্যবসায় সঞ্চয় বাদ দিয়ে হস্তান্তর পাওনা যোগ করলে তার ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। আর দেশের একজন নাগরিক হিসেবে কর প্রদান বাধ্যতামূলক হওয়ায় ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না। তাই বলা হয়, ব্যক্তির ভোগ তার আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।

577
উত্তরঃ

উদ্দীপকের তথ্য ব্যবহার করে ভোগ সূচি তৈরি করে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে ভোগ অপেক্ষকটির রেখা অঙ্কন করা হলো

জাতীয় আয় (Y)

ভোগ ব্যয়বিন্দু (Y, C)

বিন্দু (Y, C)

১০০

a

১০০

১৯০

b

২০০

২৮০

c

৩০০

৩৭০

d

৪০০

৪৬০

e

উপরের সূচিতে লক্ষ করা যায়, জাতীয় আয় (Y) শূন্য হলে ভোগ ব্যয় (C) 100 একক হয় যা বিন্দু নির্দেশ করে। একইভাবে, জাতীয় আয় 100, 200, 300 ও 400 একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 190, 280, 370 ও 460 একক হয়। যা চিত্রে যথাক্রমে b, c, d ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এই বিন্দুগুলো যোগ করলে পাওয়া যায় ভোগ রেখা। এটি হলো প্রদত্ত ভোগ অপেক্ষকের চিত্ররূপ।

311
উত্তরঃ

উদ্দীপকে আয়স্তর শূন্য হলেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় বিদ্যমান থাকায় ভোগস্তর হবে 100 একক। নিচে তা উদ্দীপক অনুযায়ী বিশ্লেষণ করা হলো:
যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অর্থাৎ, আয় শূন্য হলেও এ ভোগ ব্যয় বজায় থাকে। সাধারণত, একটি নির্দিষ্ট বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয় হয় তা থেকে ভোগ ব্যয় সম্পন্ন হয়। এখন বিবেচ্য বছরের পূর্বে কোনো সময়ে জমানো অর্থ থেকে ভোক্তা কিছু ভোগ ব্যয় করে থাকে। এই ভোগ ব্যয়কেই বিবেচ্য বছরের স্বয়ম্ভূত ভোগ বলে।

প্রদত্ত ভোগ অপেক্ষকে Y = 0 হলে,

C = ১০০ + ০.৯Y

বা, C =১০০ +০.৯ ×০ [*: Y = ০ ]

বা, C = ১০০ + ০

বা, C = ১০০

C = ১০০একক।

এটিই হলো চলতি বছরের স্বয়ম্ভূত ভোগ ব্যয়। আর যেহেতু স্বয়ম্ভূত ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না, তাই আয়স্তর শূন্য হলেও ভোগ ব্যয় ১০০ এককে বজায় থাকে।

311
উত্তরঃ

একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে অসংখ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, এগুলোর জন্য ভোক্তা সাধারণ, বিনিয়োগকারী ও সরকার যে ব্যয় করতে প্রস্তুত থাকে তার সমষ্টিই হলো সামগ্রিক ব্যয়।

612
উত্তরঃ

প্রবাসীরা নিজ দেশের ভৌগোলিক সীমার বাইরে কর্মরত থাকে বিধায় তাদের আয় নিজ দেশের GDP-তে অন্তর্ভুক্ত হয় না।
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি-বিদেশি জনগণ মিলে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। আর প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে কর্মরত থাকে বিধায় GDP-এর সংজ্ঞা অনুসারে তাদের আয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না। বরং তাদের আয় GNP-তে অন্তর্ভুক্ত হয়।

299
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews