'নতুন ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষণা- প্রথম পাঁচ বছর নতুন প্রতিষ্ঠান করের আওতামুক্ত থাকবে। এ আশ্বাসের ভিত্তিতে জনাব সাগর একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠার প্রথম বছর থেকে জনাব সাগর ব্যবসায়ে প্রত্যাশা অনুযায়ী মুনাফা করতে না পারলেও পরবর্তীতে বন্ধুর সহায়তায় ব্যবসায়ের আকার বাড়িয়ে প্রত্যাশার থেকেও বেশি মুনাফা করতে সক্ষম হয়েছেন।

Updated: 9 months ago
উত্তরঃ

'পরামর্শ দান' উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, ত্রাণ ও পুনর্বাসন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে।

উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক 'উৎপাদন কেন্দ্র উন্নয়ন' কাজটি পরিচালনা করে। আধুনিক ডিজাইন ও প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ শিল্পজাত পণ্যসামগ্রীর উন্নয়ন ও উৎপাদন বাড়ানো উৎপাদন কেন্দ্র উন্নয়নের প্রধান কাজ। এছাড়া দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প (সিল্ক, জামদানি, নকশিকাঁথা প্রভৃতি) উন্নয়নেও এটি কাজ করে। ব্র্যাক-এর নিজস্ব ডেইরি ফার্ম ও বিপণিকেন্দ্র হলো আড়ং। এটি উৎপাদন কেন্দ্র উন্নয়নের আওতাভুক্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনাব সাগরের ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে সমর্থনমূলক সহায়তা ভূমিকা রেখেছিল ।

এ সহায়তার মাধ্যমে একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর তা বাস্তবে রূপ দিতে পারেন। এটি উদ্যোক্তার শিল্প স্থাপনে আর্থিক সেবা দেওয়ার সাথে জড়িত। ব্যবসায় নিবন্ধন, মূলধন সহায়তা, কর অবকাশ প্রভৃতি সমর্থনমূলক সহায়তার অন্তর্ভুক্ত ।

উদ্দীপকের জনাব সাগর ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষণা অনুযায়ী প্রথম পাঁচ বছর কর অবকাশ পাবেন। এই আশ্বাসের ভিত্তিতে তিনি ব্যবসায় স্থাপন করতে আগ্রহী হন। কর অবকাশের ফলে তিনি ব্যবসায়ের মুনাফা পুরোটাই ভোগ করবেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারবেন। সরকার কর্তৃক এ ধরনের কর অবকাশ সমর্থনমূলক সেবার অন্তর্গত। তাই বলা যায়, জনাব সাগরের ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে সমর্থনমূলক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনাব সাগর সংরক্ষণমূলক সহায়তার কারণে প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা করতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি।

এ ধরনের সহায়তা ব্যবসায় কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা করে। ব্যবসায় আধুনিকীকরণ ও সম্প্রসারণ, প্রয়োজনীয় অর্থসংস্থান, শিল্প সম্প্রসারণ পরামর্শ প্রভৃতি সংরক্ষণমূলক সহায়তার আওতাভুক্ত।

উদ্দীপকের জনাব সাগর একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথম বছর তিনি ব্যবসায় থেকে প্রত্যাশা অনুযায়ী মুনাফা করতে পারেননি। পরবর্তীতে বন্ধুর সহায়তায় ব্যবসায়টির আকার বাড়ান। এরপর তিনি প্রত্যাশা থেকে বেশি মুনাফা অর্জন করেন।

সংরক্ষণমূলক সহায়তা একটি ব্যবসায়কে টিকে থাকতে সহায়তা করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখা ও পরিচালনা করা সহজ হয়। প্রতিষ্ঠানের শিল্প বিকাশ ও রক্ষণাবেক্ষণ কাজ সংরক্ষণমূলক সহায়তার মাধ্যমে করা হয়। জনাব সাগর তার ব্যবসায়কে টিকিয়ে রাখতে এর সম্প্রসারণ করেন। আবার গত বছরের তুলনায় নতুন বছরে বেশি মুনাফা অর্জন করেছেন। ফলে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আর ব্যবসায় পরিচালনা ও সম্প্রসারণ কাজ সংরক্ষণমূলক সহায়তার আওতায় পড়ে। তাই বলা যায়, সাগর সংরক্ষণমূলক সহায়তায় জন্য প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা লাভ করতে পেরেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
105

একটি ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে অনেক ধরনের সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন রকম সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিল্পনীতি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের সহায়ক সেবা সম্পর্কে জানতে পারব।



এ অধ্যায়টি পাঠ শেষে আমরা-

  • সহায়ক সেবার ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায়ের সহায়ক সেবার ধরন ও উৎসগুলোর নাম বলতে পারব ।
  • শিল্পনীতিতে উল্লিখিত সহায়তার ধরনগুলো বর্ণনা করতে পারব।
  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারব।
  • বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারব।
  • বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

বিসিক-এর প্রধান কাজ হলো ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োগে পরামর্শ দান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সংক্ষিপ্ত নাম হলো বিসিক। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য পরামর্শ দিতে এবং ক্ষুদ্র ও কুটির শিল্পকে সুসংহত করতে এটি গঠিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
2.1k
উত্তরঃ

জনাব মেহরাজ বিভিন্ন গণমাধ্যমে ব্যবসায় স্থাপন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দীপনামূলক সহায়ক সেবার কথা শুনে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হলেন।

ব্যবসায় ও শিল্প উদ্যোগে সহায়তাকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আছে। এগুলো দেশে ব্যবসায় বা শিল্প স্থাপনে উদ্যোগ গ্রহণ, শিল্প স্থাপন ও পণ্যদ্রব্যের বিপণনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও সহায়তা দিয়ে থাকে। নতুন উদ্যোক্তাদের জন্য এরূপ সহায়তা হলো উদ্দীপনামূলক সেবা।

উদ্দীপকের জনাব মেহরাজ ব্যবসায় স্থাপন ও পরিচালনা সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে চিন্তিত ছিলেন। তাই তিনি এ কাজে এগিয়ে আসেননি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সরকারি ও বেসরকারি সহায়তার কথা শুনে তিনি ঢাকার অদূরে সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। এখানে তিনি প্রথমে ঝুঁকি গ্রহণে আগ্রহী না হলেও পরবর্তীতে আগ্রহী হয়ে ওঠেন। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সহায়তার বিষয়টি তাকে উদ্বুদ্ধ করেছে। এটি উদ্দীপনামূলক সহায়ক সেবার আওতায় পড়ে। সুতরাং, উদ্দীপনামূলক সহায়তাই মেহরাজকে ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী করে তোলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
694
উত্তরঃ

বর্তমান পরিস্থিতিতে জনাব মেহরাজের সংরক্ষণমূলক সহায়তার প্রয়োজন আছে বলে আমি মনে করি।

ব্যবসায়ের কাজ পরিচালনা ও সম্প্রসারণের পথে বাধাগুলো দূর করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংরক্ষণমূলক সহায়তা করে থাকে। উদ্যোক্তার ব্যবসায়কে সফলভাবে পরিচালনা করতে এ সেবা দেওয়া হয়। উদ্দীপকের জনাব মেহরাজের শিল্প পরিচালনায় সহায়তার প্রয়োজন আছে। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ে সফলতা অর্জন করেছেন। কিন্তু বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করায় তার পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় জনাব মেহরাজ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি সহায়তাদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা নিতে পারেন। এর মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরির আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণ করতে পারবেন। এতে তিনি প্রতিযোগিতা মোকাবিলা করতে পারবেন এবং রপ্তানিযোগ্য পোশাক তৈরি করা তার জন্য সহজ হবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব মেহরাজের সংরক্ষণমূলক সহায়তা নেওয়া প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
492
উত্তরঃ

বিসিক-এর (BSCIC) পূর্ণরূপ হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (Bangladesh Small and Cottage Industries Corporation) |

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.4k
উত্তরঃ

মহিলা অধিদপ্তর মহিলাদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে।

এ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ প্রশিক্ষণের মধ্যে আছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই প্রভৃতি। এসব প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটি নারীদের সহজ শর্তে ঋণও দিয়ে থাকে। মূলত নারীর উন্নয়নের জন্যই মহিলা অধিদপ্তর কাজ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews