নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারেননি। পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হন। আর্থিক 'সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি • প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। 

Updated: 9 months ago
উত্তরঃ

অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।

উত্তরঃ

এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।
এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলতি মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ইত্যাদি এ ধরনের তহবিলের উৎস।

উত্তরঃ

উদ্দীপকে শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি হলো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
এই প্রতিষ্ঠানগুলো বিশেষ খাতের (যেমন: কৃষি, শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি) উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত থাকে। এসব প্রতিষ্ঠানকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি।
উদ্দীপকে স্বল্পশিক্ষিত শফিক চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হন। এর পরিপ্রেক্ষিতে আর্থিক সমস্যা দূর করতে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। এক্ষেত্রে শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি হলো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান সুবিধাজনক শর্তে মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে শফিককে ব্যবসায়ের আর্থিক সমস্যা নিরসনে সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে।

উত্তরঃ

শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করতে বেসরকারি | প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদি ঋণ প্রদান ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। এসব প্রতিষ্ঠান তহবিল প্রদান ছাড়াও পরামর্শ দান, প্রশিক্ষণ দান, দক্ষতা বৃদ্ধিকরণ ইত্যাদি ব্যাপারেও ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে সাহায্য করে থাকে। মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি কিছু বেসরকারি প্রতিষ্ঠানের উদাহরণ।
উদ্দীপকে শফিক কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহী হন। আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। কেননা,

আর্থিক প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে।
যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো পুন্নত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সকল প্রতিষ্ঠান যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে সহজ শর্তে মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। পাশাপাশি ঋণের অর্থের যথার্থ প্রয়োগ যেন হয় সেই লক্ষ্যে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দাস ও পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও প্রতিষ্ঠানসমূন সহায়ক ভূমিকা পালন করে। এভাবেই বিভিন্ন ধরনের সহায়তা প্রধানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো শফিকের মতো যুবসমাজকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করে।

222

অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনকে বুঝায়। এই অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ করার কাজটি সুচারুরূপে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা লাভ করব। অর্থায়নের বিভিন্ন উৎসের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে ব্যবসায়ের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত। যেমন: স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দৈনন্দিন প্রয়োজন যেমন: কাঁচামাল ক্রয়ের জন্য বাকিতে ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত বা স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত।


এই অধ্যায় পাঠ শেষে আমরা –

  • অর্থায়নের উৎস চিহ্নিত করতে পারব ।
  • অর্থায়নের উৎসের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারব।
  • বিভিন্ন মেয়াদি অর্থায়নের সুবিধা-অসুবিধার তুলনামূলক আলোচনা করতে পারব।
  • স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব।
  • মধ্যমেয়াদি অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব।
  • দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য অবণ্টিত মুনাফা যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলা হয়।
এ তহবিলে অর্থ আলাদা করে রাখা হয়। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনে এ অর্থ ব্যবহার করা যায়। অর্থাৎ ব্যবসায়ের মূলধন সংস্থানে এ তহবিল সহায়ক ভূমিকা রাখে

786
উত্তরঃ

বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বহিস্থ উৎস। একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে পারে। ছোট ও নতুন ব্যবসায়ের জন্য এ ধরনের অর্থায়ন উপযোগী উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করতে মনস্থির করেন। এজন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার চেষ্টা করছেন। তার এ কার্যক্রম অর্থায়নে লিজিং হিসেবে পরিচিত। এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানিরই থাকবে। নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এভাবে উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য কাজ করছেন।

431
উত্তরঃ

আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণে দীননাথ চক্রবর্তীকে লিজিং ছাড়াও ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে।
ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘ এ তিন মেয়াদে অর্থসংস্থান করা হয়ে থাকে। তবে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন হয়। কারণ এক্ষেত্রে বড় আকারের মূলধনের প্রয়োজন হয়।

উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি একই সাথে তাঁত বস্ত্রের ব্যবসায় শুরু করার মনস্থির করেছেন।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিং-এর মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে কাজ করছেন। ব্যবসায় সম্প্রসারণে তার প্রচুর অর্থের প্রয়োজন হবে। এক্ষেত্রে তিনি নগদ অর্থের চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এছাড়াও তিনি নিজস্ব তহবিল ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, দীননাথ চক্রবর্তীর এ সকল উৎস থেকে অর্থসংস্থানের প্রয়োজন হতে পারে।

288
উত্তরঃ

অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।

556
উত্তরঃ

এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।
এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলতি মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ইত্যাদি এ ধরনের তহবিলের উৎস।

441
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews