নবম শ্রেণিতে ওঠার পর আজ প্রথম মিরনদের শারীরিক শিক্ষা ক্লাস হচ্ছে। ক্লাসে শারীরিক শিক্ষা বিষয়টি পড়াচ্ছেন জনাব শফিক। আলোচনার এক পর্যায়ে তিনি ছাত্রছাত্রীদের নিয়মিত খেলাধুলা করতে বললেন। মিরন খেলাধুলার উপকারিতা সম্পর্কে জানতে চাইলে শিৰক বলেন, সারাদিন পড়াশোনা করার কারণে সৃষ্ট মানসিক অবসাদ খেলাধুলার মাধ্যমে দূর করা সম্ভব। এতে মনের একঘেয়েমিভাব দূর হয়ে সৃজনশীলতার বিকাশ ঘটে। এর পাশাপাশি বতিকর নেশা থেকেও দূরে থাকা যায়।

Updated: 5 months ago
উত্তরঃ

শিৰাপ্রতিষ্ঠানের প্রথম কাজ হলো শিশু-শিবার্থীর ব্যক্তিগত বিকাশ সাধন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

শারীরিক শিবা দেহ ও মনের সামঞ্জস্য উন্নয়ন সাধন করে। শারীরিক শিবা ছাড়া শিৰার পূর্ণতা আসে না। যেসব গুণ থাকলে দেহের প্রতিটি নাগরিক সুস্থ, সবল ও দায়িত্বজ্ঞানসম্পন্ন হয়ে গড়ে ওঠে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সবম হয়, শারীরিক শিবা সেই গুণাবলি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। তাই শিৰার্থীদের শারীরিক শিবা জ্ঞান অর্জন করা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

জনাব শফিক শিৰার্থীদের মানসিক ও আত্মিক প্রয়োজনের কথা বলেছেন। শারীরিক শিৰা শিৰার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সাধনের লব্যে তাদের যেসব প্রয়োজন পূরণ করে তাদের মধ্যে মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজন অন্যতম। এই স্তরের প্রয়োজন পূরণে শারীরিক শিবা শিশুর মানসিক ও বুদ্ধিমত্তার ভিত গড়ে তোলে। পড়াশোনার একঘেয়েমি দূর করে। শিৰার্থীর চারিত্রিক গুণাবলির বিকাশ ঘটায়। আত্মসচেতনতা, আত্মনির্ভরতা, আত্মোপলব্ধি ও আত্মসম্মান বাড়িয়ে তোলে। পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে। শিৰার্থীর মনে সৃজনশীলতার অনুভূতি জাগ্রত করে। বতিকর নেশা থেকে দূরে রাখে। চিত্তবিনোদন ও অবসর সময় কাটানোর উপায় নির্বাচনে সাহায্য করে। উদ্দীপকে জনাব শফিক শিৰার্থীদের বলেছেন খেলাধুলা করলে পড়াশোনার একঘেয়ামি দূর হয়, সৃজনশীলতার বিকাশ ঘটে, নেশা থেকে দূরে থাকা যায়। খেলাধুলার এসব ইতিবাচক দিক শিৰার্থীদের মানসিক ও আত্মিক প্রয়োজন পূরণ করবে। তাই বলা যায়, জনাব শফিক শিৰার্থীদের মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজনে কথা বলেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকের আলোকে আমি মনে করি খেলাধুলা মিরনকে ৰতিকর নেশা হতে দূরে রাখবে। কারণ নিয়মিত খেলাধুলা করলে শরীর ভালো থাকে। আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। তখন মানুষ নিজেকে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজে জড়িত করে। নিজের জীবনকে তার কাছে অধিক মূল্যবান মনে হয়। এ অবস্থায় সে নিজের কোনো বতি করতে চায়। তাই জীবনের জন্য বতিকর কোনো অভ্যাসেও সে অভ্যস্ত হয় না। উদ্দীপকে মিরন নবম শ্রেণির ছাত্র। তাই তার পড়াশোনার চাপ খুব বেশি। এ অবস্থায় সে যদি তার শারীরিক শিবার শিৰক জনাব শফিকের পরামর্শ অনুযায়ী নিয়মিত একটি নির্দিষ্ট সময় খেলাধুলা করে তবে সেটি তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। কারণ পড়ালেখায় একঘেয়ামিভাব আসলে বা পড়ালেখার মধ্যে কোনো বিরতি পেলে তার মনে নানান খারাপ চিন্তার উদ্রেক হতে পারে। এসব খারাপ চিন্তার মধ্যে প্রধান হলো নেশা করা। মিরন নিয়মিত খেলাধুলা করলে তার শরীর সুস্থ থাকার পাশাপাশি মনও ভালো থাকবে। আর সুস্থ দেহ ও মন নিয়ে সে কখনই নেশার প্রতি আসক্ত হবে না। তাই আমি মনে করি, খেলাধুলা মিরনকে বতিকর নেশা হতে দূরে রাখবে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
32

প্রাচীনকালে শারীরিক শিক্ষা বলতে শরীর সম্বন্ধীয় শিক্ষাকে বোঝানো হতো। আধুনিককালে এ ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। শরীর সম্বন্ধীয় শিক্ষা বা শারীরিক কসরতকে শারীরিক শিক্ষা নয় শরীরচর্চা বলে। শারীরিক শিক্ষা শুধু শরীর নিয়েই আলোচনা করে না, এর সাথে মানসিক বিকাশ ও সামাজিক গুণাবলি কীভাবে অর্জিত হয় সে ব্যাপারেও সহায়তা করে। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, কাজে মন বসে না, তাই দেহ ও মনের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। 'সুস্থ দেহে সুন্দর মন' প্রাচীন এই প্রবাদটি সর্বযুগে সর্বকালে সত্য বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে শারীরিক উন্নয়ন, মানসিক বিকাশ ও সামাজিক গুণাবলি অর্জনই হলো শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষা কর্মসূচি নিয়মিত অনুশীলনের মাধ্যমে সুস্থ জীবন লাভ করা যায়। একজন শিক্ষার্থী শারীরিক শিক্ষা লাভ করে সুস্থ দেহে সুন্দর মনের অধিকারী হয়ে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

এ অধ্যায় শেষে আমরা-

  • শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারব।
  • সুস্থজীবনের জন্য শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব ।
  • বাংলাদেশের শারীরিক শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারব।
  • শারীরিক শিক্ষার কর্মসূচির ধারণা ব্যাখ্যা করতে পারব ।
  • শারীরিক শিক্ষার বিভিন্ন কর্মসূচি যথা আন্তঃশ্রেণি, আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় দিবসের অনুষ্ঠানাদি সঠিকভাবে পালন করতে পারব ।
  • শারীরিক শিক্ষার বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews