চার্লস ডারউইন বিবর্তনবাদ তত্ত্বের প্রবর্তক
শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতা প্রয়োজন। কারণ এরা একে অপরের পরিপূরক। শরীর সুস্থ না থাকলে যেমন মন ভালো থাকে না তেমনি মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না। দেহের কোনো অঙ্গ সঠিকভাবে কাজ না করলেও মন ভালো থাকে না এবং মানসিক প্রক্রিয়াও সঠিকভাবে হয় না। তাই শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মানসিক সুস্থতা অর্জন করা একান্ত আবশ্যক।
রাহুল বর্তমানে মানসিক অস্থিরতায় ভুগছে। তার মধ্যে এই সমস্যাটি সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মানসিক অস্থিরতার মূল কারণ হলো সে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত। তার বাসার আশপাশে কোনো খোলা জায়গা নেই। সে অবসর সময় কোনো ধরনের শারীরিক খেলাধুলা করার সুযোগ পায় না। সে বেশিরভাগ সময় ঘরে কাটায়। অথচ সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলা ও শারীরিক পরিশ্রম একান্ত আবশ্যক। খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে। আর শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে। তখন যে কোনো কাজে উৎসাহ পাওয়া যায়; যথাসময়ে সব কাজ সম্পন্ন করা যায়। খেলাধুলা করতে না পারায় রাহুলের সবসময় মন খারাপ থাকে। সে কোনো কাজে উৎসাহ পায় না। তাই যে কোনো কাজ কিছুৰণ করার পরই তার মধ্যে অবসাদ ভর করে। এসব কারণে রাহুলের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি হয়েছে।
উদ্দীপকে রাহুল মানসিক সমস্যায় ভুগছে। এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া তার জন্য খুবই জরবরি। কারণ এই ধরনের সমস্যায় ভুগতে থাকলে তার পৰে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই তার মানসিক অস্থিরতা থেকে পরিত্রাণ পেতে
হলে নিম্নোক্ত উপায়সমূহ অবলম্বন করা জরবরি:
১ . পিতামাতার সতর্কতা রাহুলের সমস্যাটি দূরীকরণে তার পিতামাতা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। কারণ পিতামাতার যত্ন ও স্নেহই পারে সন্তানের মধ্যকার যে কোনো অস্বাভাবিকতা দূর করতে। তাই তার পিতামাতাকে নিয়মিত সন্তানের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে তার যৌক্তিক চাহিদাগুলো মেটানোর পাশাপাশি তাকে দেখাশুনা করতে হবে।
২. সুশিবার ব্যবস্থা করা রাহুলকে অবশ্যই সুশিৰায় শিৰিত করে তুলতে হবে যাতে ওই শিবাকে সে তার জীবনে কাজে লাগাতে পারে।
৩. নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করা রাহুল যাতে নিয়মিত খেলাধুলা করতে পারে তার জন্য সে ব্যবস্থা করতে হবে। এতে বন্ধুদের সঙ্গে থেকে তার জীবনে স্বাভাবিকতা ফিরে আসবে।
৪. উন্নত পারিবারিক পরিবেশ সৃষ্টি: পরিবারে যাতে কোনো রকমের ঝগড়া বিবাদ বা কলহ না হয় সেদিকে লব রাখতে হবে। কারণ পিতামাতার মধ্যকার কলহ সন্তানের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে।
৫ . স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা রাহুলের স্বাস্থ্যের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে সে তার পড়াশোনাসহ কোনো কাজে মনোযোগ দিতে পারবে না। ফলে নিজেকে দুর্বল মনে করে মানসিকভাবে আরও ভেঙে পড়ার আশঙ্কা থাকবে।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেৰিতে বলা যায় যে, রাহুলের সমস্যাটি খুব জটিল কোনো সমস্যা নয়। কিছু বিষয়ে সচেতনতাঅবলম্বনের মাধ্যমে তা সহজেই সমাধান করা সম্ভব।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!