নবম শ্রেণির শিরিনা বয়নতন্তু সম্পর্কে জানার জন্য একটি চার্ট দেখছিল। পরদিন ক্লাসে শিক্ষক এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। শিরিনা বয়নতত্ত্বর ভাঁজ করা ও পাকানোর জন্য যে গুণের প্রয়োজন তা বর্ণনা করে। পরবর্তীতে শিক্ষক তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন।

Updated: 1 year ago
উত্তরঃ

সিলিকা এক ধরনের খনিজ তন্তু।

উত্তরঃ

মসৃণ ও নমনীয় তত্ত্বকে বস্ত্র তৈরির উপযোগী তন্তু বলা হয়। তত্ত্বর নমনীয়তা গুণের জন্যই বস্ত্র ভাঁজ করা যায় এবং এর ফলেই সুতা পাকানো যায়। আবার মসৃণতার জন্যই বস্ত্র দেখতে উজ্জল দেখায় এবং চাকচিক্য বৃদ্ধি পায়। এজন্য মসৃণ ও নমনীয় তন্তু বস্ত্র তৈরির উপযোগী।

উত্তরঃ

শিরিনা বয়ন তন্তুর নমনীয়তা গুণটি বর্ণনা করে। 

সাধারণত যেসব গুণ থাকলে কোনো আঁশ বা তত্ত্বকে বয়ন তন্তু হিসেবে গণ্য করা যায়, সেসব বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কিছু মৌলিক আবার কিছু গৌণ। এর মধ্যে অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো নমনীয়তা। 

বয়ন তন্তুর নমনীয়তা গুণের কারণেই সুতা সহজে পাকানো যায়। যেহেতু সুতা বা বস্ত্র ভাঁজ করতে হয়, সেহেতু এতে ব্যবহৃত তত্ত্বকে অবশ্যই নমনীয় হতে হবে। নমনীয়তার জন্যই বয়ন তন্তু দিয়ে সুতা পাকানো যায়।

উত্তরঃ

শিক্ষকের ক্লাসে পাঠদানের বিষয় ছিল বয়ন তন্তু। 

সুতাকে বস্ত্রের ক্ষুদ্রতম মৌলিক একক বলা হয়। এ ধরনের সুতা কতগুলো আঁশ বা তন্তুর সমন্বয়ে গঠিত। তন্তু বলতে যে কোনো প্রকার আঁশকে বোঝালেও বস্ত্র শিল্পে বয়ন তন্তুকেই বোঝানো হয়েছে। 

সহজভাবে বলতে গেলে বস্ত্র তৈরির কাজে যে কাঁচামাল ব্যবহার করা হয় তাকেই বয়ন তন্তু বলে। অন্যভাবে বলা যায়, বস্ত্রের মৌলিক ক্ষুদ্রতম এককই বয়ন তত্ত্ব। ল্যাটিন শব্দ 'টেক্সো' থেকে টেক্সটাইল শব্দের উৎপত্তি। 'টেক্সো' কথাটির অর্থ হচ্ছে বুনন করা। এজন্য বস্ত্রের তত্ত্বকে বয়ন তন্তু বা টেক্সটাইল ফাইবার বলা হয়। এসকল আঁশ বা তন্তুকে বয়ন তন্তু হিসেবে গণ্য করার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা উচিত এর মধ্যে কিছু হলো মুখ্য ও কিছু গৌণ।

147

এই বিভাগ অধ্যয়ন করে আমরা -

  • অজুর শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব :
  • ত করণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পাৱৰ :
  • পোশাক নির্বাচনের ক্ষেত্রে শিল্প উপাদান ও শিল্পনীতি সঠিকভাবে প্রয়োগ করতে পারব ;
  • বর্ণচক্র বিশ্লেষণ করতে পারব;
  • বর্ণচক্রের মাধ্যমে দেহের ত্বক এবং শারীরিক কাঠামো অনুসারে পোশাকের রং নির্বাচন করতে পারব
  • পোশাক নির্বাচনের ক্ষেত্রে রেখা, জমিন এবং নকশার ক্ষেত্রে শিল্পনীতির গুরুত্ব বিশ্লেষণ করতে পারব;
  • বাছাপার প্রকার এবং পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে পারব;
  • প্রাকটিক্সের নিয়ম জেনে পোশাক প্রস্তুত করতে উদ্বুদ্ধ হব। ফতুল্লা ও বেবি ফ্রকের ড্রাফটিং করে সঠিক মাপে তা প্রস্তুত করে দেখাতে পারব :
  • বিভিন্ন নকশার বেবি ফ্রক তৈরি করে প্রদর্শন করতে পারব :
  • বস্ত্র ধৌতকরণে ব্যবহৃত বিভিন্ন পরিষ্কারক দ্রব্য ও সরঞ্জামাদির বর্ণনা করতে পারব :
  • বিভিন্ন ধরনের পোশাক যৌতকরণ ও সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করতে পারব।
  • ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক নির্বাচন করতে পারব।

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্যের পরই বস্ত্রের স্থান। সৃষ্টির আদিতে মানুষের লজ্জা নিবারণের জন্য কোনো বস্ত্রের প্রয়োজন ছিল না। কিন্তু সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ লজ্জা ও শীত-তাপ থেকে আত্মরক্ষা ছাড়াও নানাবিধ প্রয়োজনে বস্ত্র পরিচ্ছদের প্রয়োজনীয়তা উপলব্ধি করল। সভ্যতার অগ্রগতির সাথে রুচির পরিবর্তন হওয়ায় বস্ত্র পরিচ্ছদেও নানা বৈচিত্র্যতা দেখা দিয়েছে। মানুষ তার প্রয়োজনে নানা রকম তন্তু আবিষ্কার করেছে এবং করছে। বস্ত্র তৈরি হয় মূলত সুতা থেকে, এই সুতা আবার তৈরি হয় আঁশ বা তন্তু হতে। বিশেষ প্রক্রিয়ায় আঁশকে সুতায় পরিণত করা হয়। তবে এটা জেনে রাখা প্রয়োজন যে, সব রকম আঁশ বা তন্তু বত্র বয়নের উপযোগী নয়। এই বয়ন তন্তুর উৎস প্রকৃতি হতে পারে আবার কৃত্রিমও হতে পারে । প্রাথমিক পর্যায়ে বস্ত্র তৈরির উপকরণ ছিল সুতি, লিনেন, রেশম ও পশম তন্তু । পরবর্তীতে রেয়ন, নাইলন, ভিনিয়ন, সরণ ইত্যাদি নামের অনেক কৃত্রিম তন্তু আবিষ্কৃত হয়েছে। প্রতিটি বয়ন তন্তুর বৈশিষ্ট্য সাধারণত ভিন্ন হয়। তাই নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট বয়নতন্ত্র ব্যবহার করতে হলে সেই তন্তুটির বৈশিষ্ট্য জানা ও শনাক্ত করা প্রয়োজন হয় ।

Related Question

View All
উত্তরঃ

বীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাই বীজ তন্তু। যেমন: তুলা, ক্যাপক।

1.6k
উত্তরঃ

সাংশ্লেষিক তন্তু এক ধরনের কৃত্রিম তন্তু। 

প্রাকৃতিকভাবে সেলুলোজ ভিত্তিক নয় এমন পদার্থ যেমন- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির সাথে রাসায়নিক পদার্থের বিক্রিয়া ঘটিয়ে যে পদার্থ সৃষ্টি করা হয় এবং যার মধ্যে তন্তুর গুণাবলি বিদ্যমান থাকে তাকে সাংশ্লেষিক তন্তু বলে। যেমন- নাইলন, পলিয়েস্টার, ভিনিয়ন, সরন ইত্যাদি তন্তু।

1.3k
উত্তরঃ

নাজমা বেগম রেয়ন তন্তুর কাপড় ব্যবহার করছেন। 

রেয়ন তন্তুর অন্যতম গুণ হলো এর উজ্জ্বলতা। বিভিন্ন মাত্রায় এরূপ উজ্জ্বল তন্তু বাজারে পাওয়া যায়। এছাড়া বহুমুখী ব্যবহারের জন্য এই তন্তু বেশ জনপ্রিয়।

রেয়ন তত্ত্বর রং ধারণ ক্ষমতা ভালো এবং এটি বাজারে সস্তা বস্ত্রের মধ্যে অন্যতম। এ তত্ত্বর বস্ত্র মজবুত, উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী হয়। এগুলো সহজে ধোয়া ও যত্ন নেওয়া যায় বলে নাজমা বেগম এ তত্ত্বর কাপড় ব্যবহার করছেন। তবে এটি পরতে সুতি তত্ত্বর মতো আরামদায়ক নয়। গরমে এ কাপড় পরলে বেশ গরম অনুভূত হয়। সুতরাং, উদ্দীপকের নাজমা বেগম রেয়ন তন্তুর কাপড় ব্যবহার করছেন।

708
উত্তরঃ

নাজমা বেগমের সহকর্মীরা তাঁকে আরামদায়ক কাপড় পরার পরামর্শ দিলেন। তাঁদের পরামর্শটি সঠিক। 

প্রতিদিনের কর্মব্যস্ততার জন্য আরামদায়ক পোশাক প্রয়োজন। রেয়ন তন্তুর পোশাক উজ্জ্বল, দীর্ঘস্থায়ী এবং মজবুত হলেও এটির ব্যবহার আরামদায়ক নয়।

নাজমা বেগম ইদানিং গরমে হাঁপিয়ে উঠছেন এবং তাঁর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এই অবস্থায় তাঁর সহকর্মীরা তাকে আরামদায়ক কাপড় পরার পরামর্শ দিলেন। এই পরামর্শটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। নাজমা বেগম পরিপাটি থাকতে পছন্দ করেন বলে কৃত্রিম তন্তু হতে তৈরি রেয়নের কাপড় ব্যবহার করেন। এটি প্রাকৃতিক তন্তুর তৈরি কাপড়ের মতো আরামদায়ক নয়। এর ঘাম শোষণ করার ক্ষমতাও কম। ফলে এ কাপড় শরীরে তাপ পরিবহনে বাধা সৃষ্টি করে। তাই এ কাপড় ব্যবহারের ফলে তাঁর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। যদি নাজমা বেগম আরামদায়ক ও তাপ সুপরিবাহী কাপড় ব্যবহার করতেন তবে তিনি অসুস্থ হতেন না। 

তাই আমি মনে করি, তাঁর সহকর্মীদের দেওয়া পরামর্শটি যুক্তিযুক্ত।

549
উত্তরঃ

বীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাই বীজ তন্তু। যেমন: তুলা, ক্যাপক।

288
উত্তরঃ

সাংশ্লেষিক তন্তু এক ধরনের কৃত্রিম তন্তু। 

প্রাকৃতিকভাবে সেলুলোজ ভিত্তিক নয় এমন পদার্থ যেমন- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির সাথে রাসায়নিক পদার্থের বিক্রিয়া ঘটিয়ে যে পদার্থ সৃষ্টি করা হয় এবং যার মধ্যে তন্তুর গুণাবলি বিদ্যমান থাকে তাকে সাংশ্লেষিক তন্তু বলে। যেমন- নাইলন, পলিয়েস্টার, ভিনিয়ন, সরন ইত্যাদি তন্তু।

297
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews