পাবলিক লি, ব্যাংকিং-এর ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সংখ্যা ৭ জন।
গ্রাহকের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের সামর্থ ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকেই বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলা হয়।
এ নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক সব সময় এমন পরিমাণ অর্থ বা তারল্য সংরক্ষণ করে যাতে গ্রাহকদের উত্থাপিত চেক ফেরত যাওয়ার সম্ভাবনা না থাকে। অন্যদিকে তারল্য সংরক্ষণের ফলে ব্যাংকের ঋণদান সামর্থ্য যেন হ্রাস না পায় সেদিকে খেয়াল রাখতে হয়।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্যাংকের ভূমিকা অপরিসীম।
ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার কাজ হলো অর্থ জমা রাখা, ঋণ দেয়া ও অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজে লিপ্ত থেকে ব্যবসায় পরিচালনা করা।
উদ্দীপকে নবাবপুর হাটে ব্যাংকের শাখা স্থাপন হওয়ায় গ্রামবাসী ব্যাংক থেকে নানা রকম আর্থিক সুবিধা পেয়েছে। গ্রামের অনেকেই ব্যাংক থেকে অর্থ নেওয়ার মাধ্যমে শিল্প কলকারখানা স্থাপনসহ বিভিন্ন শিল্পোদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে। বাংলাদেশের মৃতো উন্নয়নশীল দেশে ব্যাংকের প্রয়োনীয়তা অনেক। ব্যাংক সঞ্চয়ে উদ্বুদ্ধ করে অলস অর্থকে মূলধনে পরিণত করে র। এ অর্থ জনগণকে ঋণ দেয় এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করে। ফলে দেশের উৎপাদন বাড়ে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যাংকের সহযোগিতা ছাড়া ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষেরও চলা কঠিন।
উদ্দীপকে ব্যাংকিং সেবা চালু করায় নবাবপুর হাটে স্থানীয় লোকেরা শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হলো- বিষয়টির সাথে আমি একমত।
ব্যাংক তার গ্রাহককে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিয়ে থাকে। এ জন্য ব্যাংকে গ্রাহকদের নিজস্ব ব্যাংক হিসাব খুলতে হয়। গ্রাহক বিভিন্ন ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক হতে পর্যাপ্ত সেবা ও সহযোগিতা পেয়ে থাকে।
উদ্দীপকে রমিজের গ্রামের হাটে নতুন করে ব্যাংকের শাখা স্থাপন হয়। এর মাধ্যমে এলাকাবাসী বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা পেয়ে
থাকে। এর ফলে গ্রামের অনেকে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন কলকারখানা স্থাপনে উৎসাহিত হন।
মূলত ব্যাংকিং সেবা চালু করায় নবাবপুর হাটে স্থানীয় লোকেরা শিল্প-কারখানা স্থাপনে আগ্রহী হলো। ব্যাংক বিভিন্ন মেয়াদে গ্রাহকদের অর্থ = সরবরাহ করে থাকে। যারা ব্যবসায় পরিচালনা করতে চান তারা দীর্ঘমেয়াদের জন্য প্রয়োজনীয় সম্পত্তিও বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় পরিচালনা করতে পারেন। সাধারণত শিল্প-কারখানা স্থাপনে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হয়, যা একজন মানুষের পক্ষে সহজে সংগ্রহ করা যায় না। তাই তাদেরকে ব্যাংকের শরণাপন্ন হতে হয়
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
