শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।

Created: 7 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago
Ans :

নরম - শক্ত

7 months ago

ঘাসফুল

ঘাসফুল

জ্যোতিরিন্দ্র মৈত্র

 

 

আমরা ঘাসের ছোট ছোট ফুল

হাওয়াতে দোলাই মাথা, 

তুলো না মোদের দলো না পায়ে 

ছিঁড় না নরম পাতা।

 

 

শুধু দেখ আর খুশি হও মনে 

সূর্যের সাথে হাসির কিরণে 

কেমন আমরা হেসে উঠি আর 

দুলে দুলে নাড়ি মাথা।

 

 

ধরার বুকে স্নেহ-কণাগুলি 

ঘাস হয়ে ফুটে ওঠে। 

মোরা তারই লাল নীল সাদা হাসি 

রূপকথা নীল আকাশের বাঁশি- 

শুনি আর দুলি বাতাসে 

যখন তারারা ফোটে।

Content added || updated By

Related Question

View More

ঘাসফুল আমাদের উদ্দেশে বলছে তারা হাওয়ায় মাথা দোলায়। আমরা যেন তাদের পায়ে পিষে মেরে না ফেলি। তারা তাদের না ছিড়তেও অনুরোধ করেছে। তারা তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছে।

ঘাসফুল তাদের পায়ে পিষে মেরে না ফেলার মিনতি করেছে। তাদের ছিড়তে নিষেধ করেছে। মানুষ যেন তাদের কষ্ট না দেয়। তারা তাদের সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানিয়েছে।

ঘাসফুল ঘাসের ছোটো ছোটো ফুল। এরা বাতাসে মাথা দোলায়। মানুষ ঘাসফুলের পাতা ছিড়ে। তাদের নরম পাতা পায়ে পিষে। তাই ঘাসফুল তাদের দেখে সৌন্দর্য উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছে।

নরম পাতা ছিঁড়তে নিষেধ করা হয়েছে। ঘাসফুল আনন্দে বাঁচে।

মানুষ ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে কষ্ট দেয়।

Promotion

Are you sure to start over?

Loading...