নাইলন তন্তু মনিরাকে বর্ষার দিনে কীভাবে ঝামেলামুক্ত রাখে, -ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

মনিরা বর্ষায় নাইলন তন্তুর বস্ত্র ব্যবহার করেন।

এ তন্তু ওজনে হালকা। তবে বেশ মজবুত, নমনীয় ও দীর্ঘস্থায়ী। পানিতে ভিজলে এর শক্তির কোনো পরিবর্তন হয় না। এ তন্তুর বস্ত্রে কোনো ভাঁজের দাগ পড়ে না। দীর্ঘস্থায়ী নাইলন তন্তুর মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে না। এজন্য বর্ষা বা শীতের দিনে মনিরা এ তন্তুর কাপড় বেশি ব্যবহার করেন। পানি শোষণ ক্ষমতা এ তন্তুর কম। নাইলনের বস্ত্র সহজেই ধোয়া ও শুকানো যায়। ময়লার প্রতি আকর্ষণ কম বলে সহজে ময়লা হয় না। ইস্ত্রি করারও বেশি দরকার হয় না। তাই বর্ষায় মনিয়া নাইলন তন্তু ব্যবহার করে ঝামেলামুক্ত থাকেন।

69

Related Question

View All
উত্তরঃ

তুলা তন্তু দ্বারা সুতি বস্ত্র তৈরি হয়। সুতি বস্ত্র তাপ সুপরিবাহী এবং পরিধানে আরামদায়ক। এর শোষণ ক্ষমতা ভালো। এটি ধোয়া এবং ইস্ত্রি করা সহজ। তাই সুতি বস্ত্র সব ঋতুতে ব্যবহার করা যায়।

131
উত্তরঃ

সাবার অস্বস্তিতে ভোগার কারণ রেশম তন্তুর জামা পরিধান।

ঋতুভেদে উপযুক্ত পোশাক পরিধানের মাধ্যমে আরামবোধ করা যায়।

গ্রীষ্মকালে সাধারণত সুতি ও লিনেন বস্ত্র পরা উচিত। কারণ এ ধরনের বস্ত্র তাপ সুপরিবাহী হয়। কিন্তু সাবা গ্রীষ্মের দুপুরে বিয়ের অনুষ্ঠানে রেশম তন্তুর পোশাক পরিধান করেছে। ফলে গরমে তার অস্বস্তি হচ্ছিল। রেশম তন্তুর রং ধারণ ক্ষমতা ভালো এবং এতে সহজে ভাঁজ পড়ে না। এটি ওজনে হালকা হলেও তাপ সুপরিবাহী নয়। তাই গ্রীষ্মকালে এ ধরনের কাপড় পরলে গরম অনুভূত হয়। সাবাকে যদি তার মা গ্রীষ্মকালে সুতি তন্তুর কাপড় পরিধান করাত তবে তার গরমে সমস্যা হতো না এবং সে অস্বস্তিতেও ভুগতো না।

সুতরাং বলা যায়, রেশমের জামা পরার কারণে সাবা অস্বস্তিতে ভুগছে।

118
উত্তরঃ

সায়েরা সুতি ও রেশমি কাপড় এক সাথে ধৌত করেন, তার এ প্রক্রিয়াটি যথার্থ নয়।

কারণ সুতি কাপড় সাবান, সোডা, গরম পানি ইত্যাদি দিয়ে সহজে ধোয়া ও রগড়ানো যায়। এ কাপড়ে মাড় এবং নীল প্রয়োগ করা যায়। কিন্তু রেশম কাপড় সুতি কাপড়ের চেয়ে অনেক হালকা। সাবান, সোডা ইত্যাদি ক্ষারীয় পদার্থে রেশম তন্তুর কাপড় ক্ষতিগ্রস্ত হয়। এ তন্তুর কাপড় গরম পানিতে ধোয়া উচিত নয়। সাদা রঙের রেশম কাপড় তাপে হলুদ রং ধারণ করে। তাছাড়া সুতি বস্ত্র যত দ্রুত রগড়ানো ও ধোয়া যায় রেশম তন্তুর কাপড় তত সহজে ধোয়া যায় না। এ কাপড় অত্যন্ত যত্নের সাথে ধুতে হয়।

যেহেতু সায়েরা দু ধরনের কাপড় একই প্রক্রিয়ায় ধুয়ে দেন সেহেতু আমি তার ধোয়ার প্রক্রিয়াটি যথার্থ বলে মনে করি না।

126
উত্তরঃ

সুতি কাপড় সব ঋতুতে ব্যবহার করা যায়। যত্ন নেওয়া সহজ, মাড় প্রয়োগ করা যায়। এছাড়া এতে নীল দেওয়া এবং ধোয়ার সময় ঘষা ও রগড়ানো যায়। সুতি বস্ত্রে সহজে ভাঁজ পড়ে। এটি কম উজ্জ্বল, তাপ সুপরিবাহী। এর শোষণ ক্ষমতা ভালো।

209
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews