নাছিমের এলাকায় ভারত থেকে আসা অতিরিক্ত পানির ফলে বন্যার সৃষ্টি হয়। বন্যার ফলে কোনো এলাকা প্লাবিত হলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতিসাধন হয়।
নিম্নে নাছিমের এলাকায় বন্যা প্রতিরোধের জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনা করা হলো-
ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ ও নিষ্কাশন করা।
ii. ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা।
iii. সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা।
. নদীর দু'তীরে বেড়িবাঁধ দিয়ে নদীর পানি উপচেপড়া বন্ধ করা।
iv রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও এলাকা বেষ্টনীমূলক বাঁধ দেওয়া।
vi. উক্ত এলাকার সর্বত্র বনায়ন সৃষ্টি করা।
উপরোক্ত ব্যবস্থাপনাগুলো যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে নাছিমের এলাকায় বন্যা প্রতিরোধ করা যেতে পারে।
Related Question
View Allনদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!