নাছিমের বাবা প্রথম অবস্থায় যে বিপর্যয়ের শিকার হয়েছিল তা হলো খরা।
অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়। এ অবস্থাকে খরা বলে।
বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রভাবে কৃষিকাজ ফসলের উৎপাদন কমে যায়। কারণ দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে বৃক্ষরূপ গ্রহণ করে খরায় পরিণত হয়। ফলে এ অঞ্চলে ভর্গস্থ পানির স্বল্পতার কারণে পানির অভাব দেখা দেয়। বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষ ও জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে বলে নাছিমের বাবা চাষাবাদ করতে পারেনি।
Related Question
View Allনদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!