লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে।
ব্যক্তি তার মেধা ও মননশীলতার ব্যবহার করে যা কিছু সৃষ্টি করেন তাকে মেধাস্বত্ব বলে।
মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ, ব্যবসায়, শিল্প বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি মেধাসম্পদের অন্তর্ভুক্ত। শিল্প বা ব্যবসায় উদ্যোক্তার মেধাসম্পদ বলতে ঐসব মূল্যবান সম্পদকে বোঝায় যা সে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে। আর মেধাসম্পদের উদ্ভাবককে উক্ত মেধাসম্পদ ব্যবহারের যে আইনগত অধিকার সরকার কর্তৃক দেওয়া সেটিই হলো মেধাস্বত্ব। আর মেধাস্বত্ব বলে মেধা সম্পদ আবিষ্কারক তার মেধাসম্পদের একচ্ছত্র অধিকারী এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তার অধিকার ব্যবহার করে মুনাফা অর্জন করতে পারে।
উদ্দীপকের নাজিব বর্তমানে অগ্নি ঝুঁকি মোকাবিলা করছে। আর এ ঝুঁকি মোকাবিলার উপায় হলো অগ্নি বিমা।
যে বিমাচুক্তির মাধ্যমে বিমাগ্রহীতাকে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করা হয় তাকে অগ্নি বিমা বলে। সাধারণত পণ্য, ঘরবাড়ি, গুদাম, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি আগুনে পুড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য অগ্নি বিমা করা হয়।
উদ্দীপকের নাজিব বগুড়া শহরে কীটনাশকের একজন বিখ্যাত পাইকারী বিক্রেতা। তার কীটনাশকের গুদাম ঘরটি একটি জনাকীর্ণ এলাকায় যেখানে অনেক ছোট ছোট চায়ের দোকান আছে। এজন্য সে মাঝে মাঝে নিজেকে অনিরাপদ মনে করে। অর্থাৎ তিনি অগ্নিজনিত ঝুঁকিতে দুঃচিন্তিত। আর এ ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে অগ্নি বিমার বিকল্প নেই। কেননা অগ্নি বিমা অগ্নিজনিত চুক্তি মোতাবেক ক্ষতিপূরণ দেয়। তাই বলা যায়, উদ্দীপকের নাজিব বর্তমানে অগ্নিজনিত ঝুঁকি মোকাবিলা করছে। আর এ ঝুঁকি মোকাবিলার উপায় হলো অগ্নি বিমা।
বিমা প্রতিষ্ঠান নাজিবের এ দু'ধরনের (অগ্নিজনিত সমস্যা ও মধ্যমমেয়াদি ঋণজনিত সমস্যা) সমস্যা একাই সমাধান করতে পারে। অগ্নিজনিত ক্ষয়ক্ষতির হাত থেকে আর্থিক সুবিধার উপায়ই হচ্ছে অগ্নি বিমা ব্যবস্থা। তাছাড়া বিমা প্রতিষ্ঠান প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ দেশের শিল্প-বাণিজ্যে নিয়োজিত বড় বড় প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদে ঋণ দেয়।
উদ্দীপকের নাজিব বগুড়া শহরে কীটনাশকের একজন বিখ্যাত পাইকারি বিক্রেতা। তার কীটনাশকের গুদাম ঘরটি একটি জনাকীর্ণ এলাকায় যেখানে অনেক ছোট ছোট চায়ের দোকান আছে। এজন্য সে মাঝে মাঝে নিজেকে অনিরাপদ মনে করে। আর তার নিরাপত্তার জন্য তিনি অগ্নি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারেন। যার ফলে অগ্নিজনিত কোনো ক্ষতি হলে চুক্তি মোতাবেক বিমাকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিমা কোম্পানি প্রদান করবে। তাছাড়া এ বছর তার ব্যবসায়ের পরিধি বাড়ানোর জন্য একটি মধ্যমমেয়াদি ঋণের প্রয়োজন যেটি তিনি বিমা কোম্পানির সাথে পৃথকভাবে ঋণচুক্তি করে পেতে পারেন। কেননা বিমা কোম্পানি ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠানকে ঋণদানের মাধ্যমেও সহায়তা করে।
সুতরাং বলা যায়, বমা প্রতিষ্ঠান নাজিবের এ দু'ধরনের (অগ্নিজনিত ঝুঁকি ও মধ্যমমেয়াদি ঋণজনিত সমস্যা) সমস্যা একাই সমাধান করতে পারে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!