'নাহার ট্রেডিং' 'সান ফুডস' এর স্থানীয় পরিবেশক তারা 'সান ফুডস' এর বিভিন্ন পণ্যের ছবিসংবলিত স্টীকার লাগানো ছোট কাভার্ড ভ্যানে করে বিস্কুট, চিপস, চানাচুরসহ বিভিন্ন পণ্য ছোট দোকানে নিয়ে বিক্রয় করে। 'নাহার ট্রেডিং' আর কারও পণ্য বিক্রয় না করায় তাদের এক্ষেত্রে শতভাগ আন্তরিকতা লক্ষ্য করা যায়। 'নাহার ট্রেডিং' তাদের বিক্রয় টার্গেট পূরণ করতে পারলে বিভিন্ন সময়ে বিশেষ কমিশন, পুরস্কারসহ নানান ধরনের সুবিধা 'সান ফুডস' থেকে পেয়ে থাকে। 

Updated: 10 months ago
উত্তরঃ

যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারীর নিকট পৌঁছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে।

উত্তরঃ

যে বিপণন মতবাদে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাকে গ্রিন মার্কেটিং বলে।

গ্রিন মার্কেটিং এমন একটি ধারণা বা মতবাদ যেখানে পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়।
গ্রিন মার্কেটিং মতবাদে পণ্য উৎপাদন প্রক্রিয়াটি এমন হতে হবে যেন ডা পরিবেশের কোনো ক্ষতি না করে। আবার পণ্যের মোড়কীকরণ এমন হবে, যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে। অন্যদিকে পরিবেশের কোনো ক্ষতি না হয় এ বিষয়টির দিকে লক্ষ রেখে পণ্যের বণ্টনকার্য পরিচালনা করতে হয়। তাই বলা যায়, পরিবেশের নিরাপত্তাবিধানই গ্রিন মার্কেটিং এর মূল বিষয়।

উত্তরঃ

নাহার ট্রেডিং প্রতিষ্ঠানটি একটি বিক্রয় প্রতিনিধিমূলক মধ্যস্বব্যবসায়ী।

বিক্রয় প্রতিনিধি উৎপাদনকারীর সম্পূর্ণ পণ্য নির্দিষ্ট কমিশনের বিনিময়ে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের ব্যবস্থা করে। এ ধরনের মধ্যশ্বব্যবসায়ীরা একটি নির্দিষ্ট বিক্রয় এলাকায় পণ্য বিক্রয়ের দায়িত্ব পারন করে।
উদ্দীপকে 'সান ফুডস' একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলেও বণ্টনের ক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীর সহায়তা নিয়েছে। প্রতিষ্ঠানটি 'নাহার ট্রেডিং'-এর মাধ্যমে পণ্যসামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে 'নাহার ট্রেডিং' সম্পূর্ণ নিজস্ব খরচে খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য পৌছে দেয়। এজন্য তারা নির্দিষ্ট পরিমাণ কমিশন পায়। এক্ষেত্রে বিক্রয় টার্গেট পূরণ করতে পারলে প্রতিষ্ঠনটি পুরস্কারসহ নানান ধরনের সুবিধা 'সানা ফুডস' থেকে পেয়ে থাকে। নাহার ট্রেডিং-এর এসব বৈশিষ্ট্য বিক্রয় প্রতিনিধির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।।

সুতরাং নাহার ট্রেডিং হচ্ছে বিক্রয় প্রতিনিধিমূলক মধ্যস্থব্যবসায়ী

উত্তরঃ

সান ফুডস' বিভিন্ন সময়ে নাহার ট্রেডিংকে যেসব সুবিধা দেয় তা বিপণন প্রসারের প্রণোদনা হাতিয়ারের অন্তর্গত। বিক্রয় বৃদ্ধিতে এ হাতিয়ারটির ব্যবহার অত্যন্ত কার্যকর।

সাধারণত প্রণোদনা প্রদান হাতিয়ারটি মধ্যস্থব্যবসায়ীদের জন্য ব্যবহূত হয়। এক্ষেত্রে উৎপাদক মধ্যস্থব্যবসায়ীদের কার্যে গতিশীলতা আনয়নের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার প্রদানের ব্যবস্থা করে থাকে।
উদ্দীপকে 'নাহার ট্রেডিং' 'সান ফুডস'-এর বিক্রয় প্রতিনিধি। নাহার ট্রেডিং নির্দিষ্ট কমিশনের বিনিময়ে সান ফুডস-এর পণ্য বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি আর কারও পণ্য বিক্রয় না করায় তাদের ক্ষেত্রে শতভাগ আন্তরিকতা লক্ষ করা যায়। তাই সান ফুডস নাহার ট্রেডিংকে পুরস্কারসহ নানা ধরনের সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ প্রণোদনা প্রদান করে থাকে। এরূপ ব্যবস্থার ফলে তারা বিক্রয় টার্গেট পূরণ করতে পারে। এমন মধ্যস্থব্যবসায়ীদেরকেরই পুরষ্কৃত করা হয়। ঠিক এ কাজটিই সান ফুডস করছে। এতে নাহার ট্রেডিং আরও অধিক পরিমাণে পণ্য বিক্রয়ের প্রচেস্টা চালায়। তারা নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে প্রচেস্টা চালায় বলে বিক্রয়ও বৃদ্ধি পায়।

সুতরাং বলা যায়, সান ফুডস কর্তৃক প্রণোদনা প্রদান কৌশলটি যথার্থ।

114

Related Question

View All
উত্তরঃ

সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।

263
উত্তরঃ

যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রী বিক্রয় করা হয়, তাকে সুপার স্টোর বলে।
সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়। এ স্টোরে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যদ্রব্যও বিক্রয় করা হয়। আয়তনের দিক দিয়ে সুপার মার্কেটের চেয়ে এটি বড়। এরূপ স্টোরে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। সকল ধরনের পণ্যের সরবরাহ থাকায় সুপার স্টোরে ক্রেতার সমাগম বেশি থাকে।

272
উত্তরঃ

উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা বিপণি।

যেসব খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একই মালিকানা এবং পরিচালনার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ভোক্তাদের নিকট পণ্যসামগ্রী বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তাদের রাজশাহীসহ সারাদেশে ৩০টি শাখা রয়েছে। সকল শাখায় সাইনবোর্ড, ডিসপ্লে মূল্য প্রায় একই রকম। অর্থাৎ তারা সকল শাখায় একই নীতি ও কৌশল প্রয়োগ করে; যা বহুশাখা বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে একটি বহুশাখা বিপণি হিসেবে গণ্য করা যায়।

219
উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির'-এর ঢাকার একটি শাখা বিক্রয় প্রসার কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক।

পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই হলো বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তারা সারাদেশে ৩০টি শাখার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছে। তাদের ঢাকার একাধিক শাখার মধ্যে একটি শাখা অন্য শাখা হতে ১০% কম মূল্যে মিষ্টি বিক্রয় করে। এ শাখাটি ক্রেতাদের নিকট থেকে দ্রুত সাড়া পেতে এবং তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এরূপ ছাড়ের ব্যবস্থা করেছে; যা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্গত। তাদের এরূপ ছাড়ের ফলে ক্রেতারা চূড়ান্ত ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখাবে। এতে তাদের ছাড়ের উদ্দেশ্য অর্জন যেমন সহজ হবে তেমনি ব্যবসায়িক সফলতা অর্জনও ত্বরান্বিত হবে।

সুতরাং বলা যায়, বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকার শাখা কর্তৃক ছাড়ের উদ্যোগ গ্রহণ যৌক্তিক হয়েছে।

210
উত্তরঃ

যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন, বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। যেমন-রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ওয়েবসাইট ইত্যাদি।

272
উত্তরঃ

উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলে।
প্রচার একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয়। প্রচার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। সংবাদ আকারে, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। একটি ওষুধ কোম্পানি কোনো মরণব্যাধির ওষুধ আবিষ্কার করেছে এবং এটি সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনে প্রচারিত হলে তা প্রচার বলে বিবেচিত হবে।

290
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews