নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি-গান, ছাড়িয়া মরিতে মোর কভু নাহি চাহে মন-প্রাণ এ বিশ্বের সব আমি প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো- আকাশ বাতাস জল, রবি-শশী, তারকার আলো । সকলেরই সাথে মোর হয়ে গেছে বহু জানা-শোনা, কত কি-যে মাখামাখি, কত কি-যে মায়া-মন্ত্র বোনা বাতাস আমারে ঘিরে খেলা করে মোর চারিপাশ, অনন্তের কত কথা কহে নিতি নীলিমা আকাশ । চাঁদের মধুর হাসি, বিশ্বমুখে পুলক চুম্বন, মিটিমিটি চেয়ে থাকা তারকার করুণ নয়ন, বসন্ত নিদাঘ-শোভা, বিকশিত কুসুমের হাসি, দিকে দিকে শুধু গান, শুধু প্রেম-ভালোবাসাবাসি

Updated: 9 months ago
উত্তরঃ

প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীকে অপরূপ করেছে।প্রকৃতি মানুষের মনকে পুলকিত করে আবার প্রকৃতির প্রেমে মানুষের মন বাঁধা পড়ে।এই মায়া ত্যাগ করে কেউই পৃথিবী থেকে বিদায় নিতে চায় না।। 

Prithwish Paul
Prithwish Paul
2 years ago
5k

Related Question

View All
(ক)
মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না—দুর্বল অসহায় পক্ষিশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না—দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই—অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়। (সারাংশ লেখ :)
উত্তরঃ

সারাংশ:

মাতৃস্নেহ অপরিমেয়, কিন্তু অতিরিক্ত স্নেহ কখনও কখনও ক্ষতির কারণ হতে পারে। সন্তানকে অতিরিক্ত স্নেহ দেওয়ার ফলে সে পরিপুষ্ট হলেও দুর্বল হয়ে পড়ে। মাতৃস্নেহের অত্যধিক প্রভাবের কারণে সন্তান তার প্রকৃত শক্তি ও স্বকীয়তা উপলব্ধি করতে পারে না। সন্তানের আত্মশক্তির সন্ধান বাধাগ্রস্ত হয় এবং সে অক্ষম, ভীরু ও পরনির্ভরশীল হয়ে যায়। অন্ধ মাতৃস্নেহ সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়ায়, ফলে সে অলস ও দুর্বল হয়ে পড়ে এবং প্রকৃত মানুষ হিসেবে বিকশিত হতে পারে না।

9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না—দুর্বল অসহায় পক্ষিশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না—দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই—অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়। (সারাংশ লেখ :)
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews