মানব জীবন খুবই ক্ষীণ। কিন্তু বহু মানুষ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে। কাল কি ঘটবে তা মানুষ জানে না। তাই, আমাদের একটি মূহুর্তও নষ্ট করা উচিত নয়। সময় নষ্ট করা মানে জীবনকে ছোট করে ফেলা। মনে রাখতে হবে, মানব জীবন কিছু মূহুর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়।
Related Question
View Allসময় মূল্যবান। এমনকি তার মূল্য অর্থের চেয়েও বেশি। হারানো অর্থ আমরা পুনরায় অর্জন করতে পারি। হারানো স্বাস্থ্যও পুনরায় অর্জন করতে পারি। কিন্তু সময় একবার চলে গেলে তা সারা জীবনের জন্যে যায়। তাই প্রত্যেকটি মুহূর্তের সঠিক ব্যবহার করা উচিত।
বঙ্গানুবাদ: হাঁটাচলা সব রকম স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী। তরুণ ও বৃদ্ধ উভয়েই হাঁটতে পারে এবং এর দ্বারা তারা তাদের শরীরকে জীবনভর সক্রিয় রাখতে পারে। পক্ষান্তরে, শারীরিক কসরত যুক্ত ব্যায়াম শুধু তরুণদের জন্য উপযোগী। তবে আজকাল অধিকাংশ ডাক্তার কিছু বিশেষ রোগে আক্রান্ত রোগীদের মৃদু বেগে দৌড়ানোর পরামর্শ দেন।
বই মানুষের জীবনের শ্রেষ্ঠ সঙ্গী । তোমার অবশ্যই অনেক ভালো বন্ধু আছে কিন্তু প্রয়োজনের সময় তুমি তাদের নাও পেতে পারো। কিন্তু বই সব সময়ই তোমার পাশে থাকে। কিছু বই তোমাকে হাসাতে পারে। আবার কিছু বই তোমাকে আনন্দ দিতে পারে। তাই বই ছাড়া আমরা সম্পূর্ণ হতে পারি না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!