নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

(i) Zn+ CuSO4→ ZnSO4 + Cu

(ii) NaOH + HCl→ NaCl + H2O

Updated: 1 year ago
উত্তরঃ

মিল্ক অব ম্যাগনেশিয়ার সংকেত: Mg(OH)2 |

উত্তরঃ

যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু এসিড না ক্ষার বা কোনোটিই নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। মিথাইল অরেঞ্জ এমন একটি পদার্থ, যা কোনো অজানা পদার্থ এসিড, ক্ষার না নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে। এজন্য মিথাইল অরেঞ্জকে নির্দেশক বলা হয়।

উত্তরঃ

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি নিয়ে পাই-

Zn+ CuSO4→ZnSO4 + Cu

বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো-আমরা জানি, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর মৌলকে প্রতিস্থাপন করে নিজে ঐ স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। (i) নং বিক্রিয়া হতে দেখা যায় যে, Zn (জিংক), CuSO4 (কপার সালফেট) এর Cu (কপার) কে প্রতিস্থাপিত করে ZnSO4 (জিংক সালফেট) ও Cu তৈরি করে। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞানুসারে (i) নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া।

উত্তরঃ

(ii) নং বিক্রিয়ায় বিক্রিয়ক যৌগ দুটি হলো NaOH ও HCI। যৌগ দুটির মধ্যে প্রথমটি ক্ষারক এবং দ্বিতীয়টি এসিড। সুতরাং, যৌগ দুটি এক নয়। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো-

১. NaOH জলীয় দ্রবণে OH আয়ন উৎপন্ন করে, অন্যদিকে HCI জলীয় দ্রবণে H+' আয়ন উৎপন্ন করে।
২. NaOH লাল লিটমাসকে নীল করে, কিন্তু HCI নীল লিটমাসকে লাল করে।
৩. NaOH কটু স্বাদযুক্ত, অপরদিকে HCI টক স্বাদযুক্ত।
৪. NaOH এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, অন্যদিকে HCI ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
৫. NaOH সাবান তৈরির প্রধান উপাদান, অন্যদিকে HCI চামড়া শিল্পের অন্যতম প্রধান উপাদান।
অতএব, উপরের আলোচনা হতে বলা যায় যে; NaOH এবং HCI যৌগ দুটি ভিন্ন।

124

লেবুর রস, ভিনেগার, চুন, এন্টাসিড ঔষধ, খাবার লবণ এগুলো আমাদের िপ্রানী প্রম। এদের মধ্যে কোনোটি অম্ল বা এসিড, কোনোটি ক্ষারক থাকার কোনোটি হয়তো লবণ। এদের রাসারনিক ধর্ম ভিন্ন ভিন্ন। ধর্ম অনুযায়ী এদের একেকটি এক এক কাজে ব্যবহৃত হয়ে থাকে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • অম্ল ও ক্ষারকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব;

   • কানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব:

   • লবণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব:

   • নিরপেক্ষ পদার্থ ব্যাখ্যা করতে পারব;

   • পরীক্ষণ কার্যক্রমে যন্ত্রপাতির ব্যবহার সঠিকভাবে করতে পারব;

   • আমাদের জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদান উপলব্ধি করতে পারব:

   • পরীক্ষণ কার্যক্রম চলাকালীন জনী নর সদস্যদের সচেতন করতে পারব।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews