লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা এসিড ও ক্ষারের অথবা ধাতু ও এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়।
Milk of Magnesia হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশান।
এন্টাসিড ওষুধের মূল উপাদান হিসেবে এটি ব্যবহার করা হয়। ক্ষারক হওয়ায় এটি এসিডিটি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকের ১ম বিক্রিয়কটি হলো CaO। এটি একটি ক্ষারক।
CaO এর বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো-
১. CaO পানিতে হাইড্রোক্সিল আয়ন () তৈরি করে।
২. এটি পানিতে অদ্রবণীয় ও কটু স্বাদযুক্ত।
৩. CaO এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে।
৪. CaO এর সাথে এসিডের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়।
বিক্রিয়া
অম্ল লবণ পানি
৫. এর জলীয় দ্রবণে কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের বর্ণ হলুদ হয়।
উদ্দীপকের ২য় বিক্রিয়কটি HCI। এটি এসিড জাতীয় পদার্থ।
দৈনন্দিন জীবনে এসিড জাতীয় পদার্থের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-
১. আমরা টয়লেট পরিষ্কারের কাজে যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করি তাতে এসিড থাকে।
২. সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা নাইট্রিক এসিড ও HCI মিশ্রণ ব্যবহার করেন।
৩. আমরা বিভিন্ন কাজে যেমন- আইপিএস, গাড়ি, মাইক বাজানো, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি তাতে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।
৪. বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য কার্বলিক এসিড ব্যবহৃত হয়।
৫. খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড অত্যাবশ্যকীয়।
৬. সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো সালফিউরিক এসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশকসহ পেইন্ট, কাগজ, ব্যাটারি, বিস্ফোরক ও রেয়ন তৈরিতে প্রচুর ব্যবহৃত হয়।
৭. ইস্পাত তৈরির কারখানায়, ঔষধ, চামড়া ইত্যাদি অনেক শিল্পে HCI ব্যবহৃত হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!