নিচের উদ্দীপকটি লক্ষ কর-

Updated: 9 months ago
উত্তরঃ

সোডিয়াম সালফেটের সংকেত হলো Na2SO4

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

জানা আছে, দুই বা ততোধিক ভিন্নধর্মী মৌলিক পদার্থ মিলে যৌগিক পদার্থ উৎপন্ন করে। এখানে NH3 (অ্যামোনিয়া) যৌগিক পদার্থটি নাইট্রোজেন (N) ও হাইড্রোজেন (H) দুটি মৌলিক পদার্থ নিয়ে গঠিত। অর্থাৎ অ্যামোনিয়াকে বিশ্লেষণ করলেও দুটি ভিন্নধর্মী মৌল নাইট্রোজেন (N) ও হাইড্রোজেন (H) পাওয়া যায়। সুতরাং, NH3 (অ্যামোনিয়া) একটি যৌগিক পদার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

দেওয়া আছে, A, B, C পরমাণুর প্রোটন সংখ্যা যথাক্রমে 7, 8, 17। তাই পরমাণু তিনটির ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 7, 8, 17 । এ পরমাণু ৩টির গঠন নিচের চিত্রে দেখানো হলো-

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

উদ্দীপকের তথ্যমতে, B পদার্থটি অক্সিজেন (O2) হওয়ায় এটি মৌলিক অণু এবং D পদার্থটি পানি (H2O) হওয়ায় এটি একটি যৌগিক পদার্থ। মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে ভিন্নতা রয়েছে। নিচে এ বিষয়ে আমার মতামত বিশ্লেষণ করা হলো-

১. B পদার্থটি একই প্রকার মৌল O দ্বারা গঠিত, কিন্তু D পদার্থটি ২টি ভিন্ন মৌল O ও H দ্বারা গঠিত।

২. B মৌলটি ভাঙলে শুধুমাত্র অক্সিজেন (O) পরমাণু পাওয়া যায়। অপরদিকে D যৌগটি ভাঙলে অক্সিজেন (O) ও হাইড্রোজেন (H) মৌল পাওয়া যায়।

৩. B মৌলটি শুধুমাত্র অক্সিজেনের দুইটি পরমাণু দ্বারা গঠিত। কিন্তু D যৌগটি দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
76

আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে বায়ু, পানি, লোহা, খাদ্যদ্রব্য, বইপুস্তক, চক ইত্যাদি নানা রকম জিনিস বা পদার্থ ব্যবহার করি। এদের মধ্যে কোনোটি মৌলিক পদার্থ, কোনোটি যৌগিক পদার্থ আবার কোনোটি বিভিন্ন পদার্থের মিশ্রণ। প্রতিটি পদার্থ কী দিয়ে তৈরি বা এদের গঠন কেমন ও কীভাবে তৈরি হয় তা কি তোমরা জান?

এ অধ্যায় পাঠ শেষে আমরা

  • পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারব।
  • অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য করতে পারব।
  • মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য করতে পারব।
  • প্রতীক ও সংকেত থেকে নির্বাচিত মৌলিক ও যৌগিক পদার্থ চিনতে পারব।
  • সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

কার্বন একটি মৌলিক পদার্থ। যেহেতু কার্বনকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কার্বন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই কার্বন একটি মৌলিক পদার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
417
উত্তরঃ

উদ্দীপকের ১ নং পদার্থটির রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এটি খাবার লবণ নামেও পরিচিত। এর সংকেত: NaCl.

গঠন প্রক্রিয়া: সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি যৌগিক পদার্থ। এটি দুটি মৌলিক পদার্থ সোডিয়াম (Na) ও ক্লোরিন (CI) দ্বারা গঠিত। সংকেত থেকে দেখা যায় যে, সোডিয়াম ক্লোরাইড যৌগটি একটি Na ও একটি CI পরমাণু দ্বারা গঠিত। অর্থাৎ NaCl কে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একটি সোডিয়াম ও একটি ক্লোরিন পরমাণু পাওয়া যাবে। আবার বলা যায় যে, একটি সোডিয়াম পরমাণু ও একটি ক্লোরিন পরমাণু মিলে একটি সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের একটি অণুতে মোট দুটি পরমাণু রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
163
উত্তরঃ

ছকের ২নং পদার্থটি  F2 (ফ্লোরিন) মৌলিক অণু। অর্থাৎ ফ্লোরিন মৌলিক পদার্থ। কারণ ফ্লোরিন F2 কে ভাঙলে বা বিশ্লেষণ করলে ফ্লোরিন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না।

এক্ষেত্রে ২টি ফ্লোরিন পরমাণু মিলে ফ্লোরিন অণু গঠিত হয়।

আবার ছকের ৩নং পদার্থটি ১টি C (কার্বন) ও ২টি O (অক্সিজেন) পরমাণু দ্বারা গঠিত একটি যৌগিক পদার্থ CO2 (কার্বন ডাইঅক্সাইড)। উৎপন্ন CO2 এর ধর্ম C ও O পরমাণু থেকে ভিন্ন। আবার যৌগটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুটি অক্সিজেন পরমাণু এবং একটি কার্বন পরমাণু পাওয়া যায়। জানা আছে, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক ভিন্নধর্মী মৌল পাওয়া যায় সেই পদার্থটি যৌগিক পদার্থ। তাই CO2 (কার্বন ডাইঅক্সাইড) একটি যৌগিক পদার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
151
উত্তরঃ

পরমাণু হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন মৌলিক কণিকা দ্বারা গঠিত অতি ক্ষুদ্র কণা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
334
উত্তরঃ

O এবং O2 এর মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো-

O2
১. O হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু।১. O2 হচ্ছে অক্সিজেনের একটি অণু, যা দুটি পরমাণুর সমন্বয়ে গঠিত।
২. O সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।২. O2 সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।
Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
721
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews