নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য?

(ক) ৩ দিয়ে: ৫৪৫, ৬৭৭৪, ৮৫৩৫
(খ) ৪ দিয়ে ৮৫৪২, ২১৮৪, ৫২৭৪
(গ) ৬ দিয়ে: ২১৮৪, ১০৭৪, ৭৮৩২
(ঘ) ৯ দিয়ে ৫০৭৫, ১৭৩৭, ২১৯৩

Updated: 10 months ago
উত্তরঃ

(ক)

১ম সংখ্যা ৫৪৫

৫৪৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য ৫৪৫ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি।

৫৪৫ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ৫ + ৪ + ৫ = ১৪

অঙ্কগুলোর যোগফল, ১৪ = ১৪ × ১; যা ৩ দ্বারা বিভাজ্য নয়।

∴ ৫৪৫ সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।

দ্বিতীয় সংখ্যা ৬৭৭৪

৬৭৭৪ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য ৬৭৭৪ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি।

৬৭৭৪ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ৬ + ৭ + ৭ + ৪ = ২৪

অঙ্কগুলোর যোগফল, ২৪ = ৩ × ৮ যা ৩ দ্বারা বিভাজ্য।

∴ ৬৭৭৪ সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

তৃতীয় সংখ্যা ৮৫৩৫

৮৫৩৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয় করার জন্য ৮৫৩৫ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করি।

৮৫৩৫ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ৮ + ৫ + ৩ + ৫ = ২১

অঙ্কগুলোর যোগফল, ২১ = ৩× ৭; যা ৩ দ্বারা বিভাজ্য।

∴ ৮৫৩৫ সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

(খ)

৪ দিয়ে: ৮৫৪২, ২১৮৪, ৫২৭৪

১ম সংখ্যা ৮৫৪২

৮৫৪২ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ৪২

এখানে, ৪২ = ২ ×× ৭; যা ৪ দ্বারা বিভাজ্য নয়।

∴৮৫৪২ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

২য় সংখ্যা ২১৮৪

২১৮৪ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৮৪।

এখানে, ৮৪ = ৩ ×× ৭; যা ৪ দ্বারা বিভাজ্য।

∴ ২১৮৪ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।

তৃতীয় সংখ্যা ৫২৭৪

৫২৭৪ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা ৭৪।

এখানে, ৭৪ = ২ × ৩৭; যা ৪ দ্বারা বিভাজ্য নয়।

∴ ৫২৭৪ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

(গ) ৬ দিয়ে: ২১৮৪, ১০৭৪, ৭৮৩২

১ম সংখ্যা ২১৮৪

২১৮৪ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করার জন্য ২১৮৪ সংখ্যাটি একই সাথে ২ ও ৩ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করি।

২১৮৪ সংখ্যাটি জোড় হওয়ায় এটি ২ দ্বারা বিভাজ্য হবে।

২১৮৪ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ২ + ১ + ৮ + ৪ = ১৫

এখানে, ১৫ = ৩ × ৫; যা ৩ দ্বারা বিভাজ্য।

∴ ২১৮৪ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।

দ্বিতীয় সংখ্যা ১০৭৪

১০৭৪ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করার জন্য ১০৭৪ সংখ্যাটি একই সাথে ২ ও ৩ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করি।

১০৭৪ সংখ্যাটি জোড় হওয়ায় এটি ২ দ্বারা বিভাজ্য হবে।

১০৭৪ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ১ + ০ + ৭ + ৪ = ১২ এখানে, ১২ = ৩ × ৪  ; যা ৩ দ্বারা বিভাজ্য

∴ ১০৭৪ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।

তৃতীয় সংখ্যা ৭৮৩২

৭৮৩২ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করার জন্য ৭৮৩২

সংখ্যাটি একই সাথে ২ ও ৩ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করি।

৭৮৩২ সংখ্যাটি জোড় হওয়ায় এটি ২ দ্বারা বিভাজ্য হবে।

৭৮৩২ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ৭ + ৮ + ৩ + ২ = ২০

এখানে, ২০ = ৪ × ৫; যা ৩ দ্বারা বিভাজ্য নয়।

∴ ৭৮৩২ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

(ঘ) ৯ দিয়ে: ৫০৭৫, ১৭৩৭, ২১৯৩

১ম সংখ্যা ৫০৭৫

৫০৭৫ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করার জন্য ৫০৭৫ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি।

৫০৭৫ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ৫ + ০ + ৭ + ৫ = ১৭

এখানে, ১৭ = ১ × ১৭; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।

∴ ৫০৭৫ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য নয়।

দ্বিতীয় সংখ্যা ১৭৩৭

১৭৩৭ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য ১৭৩৭ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি।

১৭৩৭ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ১ + ৭ + ৩ + ৭ = ১৮

এখানে, ১৮ = ২ × ৯; যা ৯ দ্বারা বিভাজ্য।

∴ ১৭৩৭ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য।

তৃতীয় সংখ্যা ২১৯৩

২১৯৩ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য কি-না তা নির্ণয় করার জন্য সংখ্যার অঙ্কগুলো যোগ করি।

সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ২ + ১ + ১ + ৩ = ১৫

এখানে, ১৫ = ৩ × ৫; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।

∴ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
1.1k

১। ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখ।

২। সহমৌলিক জোড়া নির্ণয় কর:

(ক) ২৭, ৫৪
(খ) ৬৩, ৯১
(গ) ১৮৯, ২১০
(ঘ) ৫২, ৯৭

৩। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য?

(ক) ৩ দিয়ে: ৫৪৫, ৬৭৭৪, ৮৫৩৫
(খ) ৪ দিয়ে ৮৫৪২, ২১৮৪, ৫২৭৪
(গ) ৬ দিয়ে: ২১৮৪, ১০৭৪, ৭৮৩২
(ঘ) ৯ দিয়ে ৫০৭৫, ১৭৩৭, ২১৯৩

৪। নিচের চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?

(ক) ৫ ৪৭২৩
(খ) ৮১২ ৭৪
(গ) ৪১৫৭৮
(ঘ) ৫৭৪২

৫। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যা ৩ দ্বারা বিভাজ্য।
৬। সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় কর যা ৬ দ্বারা বিভাজ্য।
৭। ৩,০, ৫, ২, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় কর।

Related Question

View All
উত্তরঃ

এখানে, ২৭ =  ×  ×  ×  

৫৪ =  ×  ×  ×  × 

লক্ষ করি, ২৭ এর গুণনীয়কগুলো ১, ৩, ৯, ২৭

         এবং ৫৪  “           ”             ১, ২, ৩, ৬, ৯, ১৮, ২৭, ৫৪

দেখা যাচ্ছে, ২৭ ও ৫৪ এর মধ্যে ১ ছাড়াও সাধারণ গুণনীয়ক ৩, ৯ ও ২৭ বিদ্যমান।

∴ ২৭ ও ৫৪ সংখ্যাদ্বয় সহমৌলিক নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
1.1k
উত্তরঃ

এখানে, ৬৩ = ১ ×××

৯১ = ১ ×× ১৩

লক্ষ করি, ৬৩ এর গুণনীয়কগুলো ১, ৩, ৭, ৯, ২১, ৬৩

        এবং ৯১     “           ”              ১, ৭, ১৩, ৯১

দেখা যাচ্ছে, ৬৩ ও ৯১ এর মধ্যে ১ ছাড়াও সাধারণ গুণনীয়ক ৭ বিদ্যমান।

∴ ৬৩ ও ৯১ সংখ্যাদ্বয় সহমৌলিক নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
629
উত্তরঃ

এখানে, ১৮৯ = ১××××

২১০ = ১ ××××

লক্ষ করি, ১৮৯ এর গুণনীয়কগুলো ১, ৩, ৭, ৯, ২১, ২৭, ৬৩, ১৮৯

        এবং ২১০    “          ”                ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৭০, ১০৫, ২১০

দেখা যাচ্ছে, ১৮৯ ও ২১০ এর মধ্যে ১ ছাড়াও সাধারণ গুণনীয়ক ৩, ৭ ও ২১ রয়েছে।

∴ ১৮৯ ও ২১০ সংখ্যাদ্বয় সহমৌলিক নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
221
উত্তরঃ

এখানে, ৫২ = ১ ××× ১৩

৯৭ = ১ × ৯৭

লক্ষ করি, ৫২ এর গুণনীয়কগুলো ১, ২, ৪, ১৩, ২৬, ৫২

        এবং ৯৭    “          ”               ১, ৯৭

দেখা যাচ্ছে, ৫২ ও ৯৭ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।

∴ ৫২ ও ৯৭ সংখ্যাদ্বয় সহমৌলিক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
517
উত্তরঃ

৮, ০, ৬, ৫, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৮৭৬৫০

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
127
উত্তরঃ

গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো: ৮৭৬৫০।

এখানে, ৮৭৬৫০ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ০; যা জোড়সংখ্যা

∴ ৮৭৬৫০ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য।

আবার, ৮৭৬৫০ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল

=৮+৭+৬+৫+০

= ২৬; যা ৩ দ্বারা বিভাজ্য নয়।

∴ ৮৭৬৫০ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়।

সুতরাং ৮৭৬৫০ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
227
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews