নিচের চিত্রগুলো লক্ষ কর-

Updated: 1 year ago
উত্তরঃ

যে সকল রাসায়নিক পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎবিশ্লেষ্য বলে।

উত্তরঃ

কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্তরূপকে সংকেত বলে। যেমন- হাইড্রোজেন অণুর সংকেত H2অক্সিজেন অণুর সংকেত O2, হাইড্রোজেন ক্লোরাইড অণুর সংকেত HCI ইত্যাদি।

উত্তরঃ

উদ্দীপকের ১নং চিত্রের পাত্রে CaO রাখা আছে। CaO এর দ্রবণে পানি ঢাললে নিম্নোক্ত বিক্রিয়া ঘটে-

CaO                          H2O             →                   Ca(OH)2

ক্যালসিয়াম                পানি                                ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

অক্সাইড (চুন)                                                             (চুনের পানি)

উপরোক্ত বিক্রিয়ার সময় বিক্রিয়াপাত্র অনেক বেশি গরম হয়। কারণ, চুন পানির সাথে বিক্রিয়া করে চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং এ বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। এ বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া। কারণ, এখানে একাধিক যৌগ যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন যৌগ উৎপন্ন করে। আর আমরা জানি, যে সকল বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।
তাই উল্লেখিত ১নং বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া।

উত্তরঃ

উদ্দীপকের ২নং চিত্রে CaCO3 কে উত্তপ্ত করা হচ্ছে এবং ৩নং চিত্রে CaCO3, এর মধ্যে HCI যোগ করা হচ্ছে। এক্ষেত্রে যে বিক্রিয়া সংঘটিত হয় তা একই নয়, ভিন্নতর। নিচে যুক্তিসহ আমার মতামত তুলে ধরা হলো-

CaCO3-কে উত্তপ্ত করলে তা নিম্নরূপে বিয়োজিত হয়-

এটি একটি বিযোজন বিক্রিয়া। এখানে CaCO3বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন যৌগ CaO ও CO2 উৎপন্ন করেছে।

আবার, CaCO3, যৌগে HCI যৌগ যোগ করলে নিম্নোক্ত বিক্রিয়া সংঘটিত হয়।

এখানে, CaCO3ক্ষারীয় প্রকৃতির এবং HCI একটি এসিড। CaCO3, ও HCI বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ CaCl2লবণ ও পানি উৎপন্ন করে। ফলে এটি একটি প্রশমন বিক্রিয়া। কারণ, প্রশমন বিক্রিয়ায় এসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি উৎপন্ন করে।

অতএব, সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিক্রিয়া দুটি একই ধরনের নয়, ভিন্ন ধরনের।

126

আমাদের চারপাশে নানা রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে, কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে আবার কখনো বা রোগ নিরাময়েও সাহায্য করে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারব;
   • রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারব,
   • শুষ্ক কোষের শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারব;
   • তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারব;
   • পরীক্ষণ কাজে রাসায়নিক পদার্থ এবং অন্যান্য যন্ত্রপাতির ব্যবহার সঠিকভাবে করতে পারব;
   • আমাদের জীবনে রাসায়নিক বিক্রিয়ার অবদান উপলব্ধি করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যাকে যোজনী বলে।

240
উত্তরঃ

গ্যাসের চুলার পাইপ লাইন দিয়ে সরবরাহকৃত জ্বালানি গ্যাস হলো মিথেন (CH4)। চুলা জ্বালালে মিথেন গ্যাস বাতাসের অক্সিজেন (O2) এর সাথে দহন বিক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ও সামান্য পানি উৎপন্ন করে। এছাড়াও এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপের কারণে খাবার সিদ্ধ বা রান্না হয়। বিক্রিয়াটি হলো-  CH4(g)+2O2(g) → CO2(g) + 2H2O(g) +  তাপ

এ কারণে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে হয়।

397
উত্তরঃ

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

       Zn +                CuSO4          →        ZnSO4            +      Cu

      জিঙ্ক           কপার সালফেট                      জিঙ্ক সালফেট             কপার

বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। নিচে তা বিশ্লেষণ করা হলো-

জানা আছে, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর মৌলকে প্রতিস্থাপন করে নিজে ঐ স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। (i) নং বিক্রিয়া হতে দেখা যায় যে, Zn (জিংক), CuSO4 (কপার সালফেট) এর Cu (কপার) কে প্রতিস্থাপিত করে ZnSO4, (জিংক সালফেট) লবণ ও Cu ধাতু তৈরি করে। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞানুসারে, (i) নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া।

250
উত্তরঃ

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হলো 2K + Cl2→ 2KCI

এবং (iii) নং বিক্রিয়াটি হলো: NH4CI NH3 + HCI এখানে (ii) নং বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া ও (iii) নং বিক্রিয়া হলো বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়া দুটি ভিন্নধর্মী। নিচে এদের ভিন্নধর্মিতা বিশ্লেষণ করা হলো- ii) নং বিক্রিয়ায় একাধিক মৌল K ও CI পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি মাত্র যৌগ KCI গঠন করে। অর্থাৎ এ বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়। অপরদিকে, (iii) নং বিক্রিয়ায় একটি যৌগ NH,CI4 ভেঙে দুটি ভিন্ন যৌগ NH3ও HCI উৎপন্ন হয়েছে। অর্থাৎ এ বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক থেকে একাধিক উৎপাদ উৎপন্ন হয়েছে।
সুতরাং বলা যায়, (ii) ও (iii) নং বিক্রিয়ান্বয় পরস্পর ভিন্নধর্মী। 

189
উত্তরঃ

পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)২]বা স্ল্যাকড লাইম এর সম্পৃক্ত দ্রবণকে লাইম ওয়াটার বলে।

311
উত্তরঃ

CO2এবং CO23একে অপরের থেকে ভিন্নতর। কারণ CO2 হলো একটি যৌগ, যাকে কার্বন ডাইঅক্সাইড বলা হয়। CO2 হলো চার্জ নিরপেক্ষ।

কিন্তু CO23 হলো একটি যৌগমূলক বা পরমাণুগুচ্ছ যা।টি পরমাণুর ন্যায় আচরণ করে যাকে কার্বনেট মূলক বলা হয়। CO23হলো ঋণাত্মক চার্জযুক্ত মূলক; যার যোজনী 2 ।

273
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews