যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।
মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। নিউক্লিয়াসের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। এ সময় নিউক্লিয়াসের পরিবর্তনগুলো ৫টি পর্যায়ক্রমিক ধাপে সম্পন্ন হয়।
চিত্রের ধাপটি হলো টেলোফেজ। নিম্নে ধাপটি ব্যাখ্যা করা হলো-
১. কোষের দুই মেরুতে আগত অপত্য ক্রোমোজোমগুলো পুনরায় পানি শোষণ করে সরু ও লম্বা হয়।
২. নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে।
৩. প্রাণিকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়।
৪. কোষের দুই মেরুতে অবস্থানরত অপত্য ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়াস গঠিত হয়।
৫. এ ধাপে স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়।
৬. শেষ পর্যায়ে বিষুবীয় অঞ্চল বরাবর একটি কোষপ্লেট সৃষ্টির মাধ্যমে কোষপ্রাচীর গঠিত হয়। ফলে মাতৃকোষটিতে পরবর্তীতে দুটি অপত্য কোষের জন্ম হয়।
উদ্দীপকে ধাপটি হলো মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য বিদ্যমান। নিম্নে মিয়োসিস ও মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য উল্লেখ করা হলো-
১. সাধারণত জীবের জনন কোষে মিয়োসিস ঘটে থাকে, অন্যদিকে জীবের দৈহিক কোষে মাইটোসিস ঘটে থাকে।
২. মিয়োসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে, অন্যদিকে মাইটোসিসে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে।
৩. মিয়োসিস বিভাজনে নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, অন্যদিকে মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়।
৪. মিয়োসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে, অন্যদিকে মাইটোসিসে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
৫. মিয়োসিস বিভাজনে প্রোফেজ, ধাপে ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায়, অন্যদিকে মাইটোসিসে প্রোফেজ ধাপে ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায় না।
৬. মিয়োসিস বিভাজনে সাধারণত ক্রসিংওভার হয়, অন্যদিকে মাইটোসিসে ক্রসিং ওভার হয় না।
৭. মিয়োসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম হতে ভিন্নতর গুণসম্পন্ন হয়, অন্যদিকে মাইটোসিসে অপত্য কোষের ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণসম্পন্ন হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
