নিচের চিত্র তিনটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 

Updated: 9 months ago
উত্তরঃ

যে সকল তরল জ্বালানি পদার্থ খনিতে পাওয়া যায় তাই পেট্রোলিয়াম।

উত্তরঃ

হাজার হাজার বছর আগে মরে যাওয়া গাছ-পালা ও প্রাণীর পচা দেহাবশেষ কাদা ও পানির সাথে ভূগর্ভে জমা হয়। সময়ের সাথে সাথে এরা বিভিন্ন রকম শিলাস্তরে ঢাকা পড়ে। শিলাস্তরের চাপে পচা দেহাবশেষ ঘনীভূত হয় এবং প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষে বিদ্যমান জৈব পদার্থসমূহ প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও কয়লায় রূপান্তরিত হয়। এভাবে প্রাণীদেহের পরিবর্তনে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়।

উত্তরঃ

A চিত্রের জ্বালানি হচ্ছে মিথেন গ্যাস। এটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া, যেটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সাধারণভাবে যেখানে গ্যাসকূপ পাওয়া যায়, সেখানেই প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হয়। প্রক্রিয়াকরণ অনেকাংশে নির্ভর করে গ্যাসের গঠন অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাসকূপে গ্যাস ও তেল একসাথে থাকে। তাই প্রথমেই তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন ও বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরুদকের মধ্য দিয়ে চালনা করা হয়। অতঃপর গ্যাসে থাকা দূষক (H₂S, CO₂) পৃথক করা হয়। প্রাপ্ত গ্যাসের

উত্তরঃ

চিত্র B-এর শক্তি উৎপাদনের জন্য অর্থাৎ বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য A (CNG) ও C (কয়লা) এর মাঝে C অর্থাৎ কয়লা বেশি সাশ্রয়ী।

CNG মূলত সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এর প্রধান উপাদান মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসকে অনেকগুলো ধাপের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে বিশুদ্ধ মিথেন গ্যাস প্রস্তুত করা হয়। বিশুদ্ধ মিথেন গ্যাস প্রস্তুত করা বেশ খরচ সাপেক্ষ। এই মিথেন গ্যাস জ্বালানি হিসাবে তখনই কার্যকর হয় যখন এটিকে সংকুচিত করা হয়। কিন্তু কোন গ্যাসকে সংকুচিত করা অনেক খরচের ব্যাপার। মিথেনকে প্রচণ্ড চাপে যখন সংকুচিত করা হয় এটি শুধুমাত্র তখনই জ্বালানি হিসেবে অনেক ভালো হয়ে উঠে।

অপরপক্ষে, কয়লা উত্তোলন করা তুলনামূলকভাবে বেশ কম খরচ সাপেক্ষ। যদি কয়লার স্তর মাটির খুব বেশি নিচে না থাকে তবে তা উন্মুক্ত খনন পদ্ধতিতে উত্তোলন করা যায়। এটি অনেক কম খরচে করা সম্ভব। তবে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনায় রাখা উচিত।
তাই সার্বিক বিবেচনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে কয়লা অনেক সাশ্রয়ী। তাকে

137

মাটি আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ। মাটিতে পাছপালা জন্মার, ফসল উৎপন্ন হয়। আমাদের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে নানা ধরনের দূষণ থেকে রক্ষা করা। একই সাথে মাটি আমাদের তেল, গ্যাস, কয়লাসহ নানা রকম খনিজ পদার্থের উৎস। তাই আমরা একদিকে যেরকম এই খনিজ উত্তোলন করে দেশকে সমৃদ্ধ করব, অন্যদিকে লক্ষ রাখব এই প্রক্রিয়ায় আমাদের মূল্যবান সম্পদটির যেন অপচয় না হয়।বিজ্ঞান
 এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  •  মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ।
  • বিভিন্ন প্রকার মাটির মধ্যে পার্থক্য করতে পারব।
  • মাটির গঠন ব্যাখ্যা করতে পারব।
  •  মাটির pH মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  মাটি দূষণের কারণ, ফলাফল এবং মাটি সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  •  মাটিতে অবস্থিত খনিজের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারব।
  •  খনিজের ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • প্রাকৃতিক জ্বালানির গঠন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • শিক্ষার্থীর এলাকায় মাটিদূষণের কারণ ও ফলাফল অনুসন্ধান করতে পারব।
  •  pH পেপার দিয়ে মাটির pH নির্ণয় অথবা লিটমাস পেপার দিয়ে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় করতে পারব।
  • সম্পদ সংরক্ষণে যত্নবান হব ও অন্যদের সচেতন করব।

 



 

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews