নিচের চিত্র দুটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 3 months ago
উত্তরঃ

কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

তড়িৎ কোষের যে তড়িদ্‌দ্বারে জারণ বিক্রিয়া ঘটে অর্থাৎ ইলেকট্রন কম হয় তাকে অ্যানোড বলে। অ্যানোডকে তড়িৎ বর্তনীতে বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। অ্যানোড হলো তড়িৎ কোষের ধনাত্মক তড়িদ্বার।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

উদ্দীপকের B চিহ্নিত অংশটি ব্যাটারির ঋণাত্মক তড়িদ্বার। ব্যাটারি হলো একাধিক তড়িৎকোষের সমন্বয়। একটি ব্যাটারিতে ভবিষ্যতে ব্যবহারের জন্য তড়িৎশক্তি জমা থাকে। একটি ব্যাটারির সাধারণত তিনটি অংশ থাকে। একটি অ্যানোড, একটি ক্যাথোড ও অপরটি তড়িৎ বিশ্লেষ্য। অ্যানোড হলো ধনাত্মক তড়িদ্বার এবং ক্যাথোড হলো ঋণাত্মক তড়িদ্বার। এ অ্যানোড এবং ক্যাথোডকে তড়িৎ বর্তনীতে সংযুক্ত করা হয়। ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোড়ে ইলেকট্রন জমা হয় এবং অ্যানোডে ইলেকট্রন কম হয়। ফলে অ্যানোড এবং ক্যাথোড এর মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়। এ অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে একটি পরিবাহী So দ্বারা সংযুক্ত করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন তথা - বিদ্যুৎ প্রবাহিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

চিত্র ১১.১১ এর বর্তনীটি একটি সমান্তরাল বর্তনী এবং চিত্র ১১.১২। এর বর্তনীটি একটি সিরিজ বর্তনী। বাড়িতে সংযোগের ক্ষেত্রে ১১:১১-এর বর্তনী তথা সমান্তরাল বর্তনীর ব্যবহার বেশি সুবিধাজনক।

আমার মতামত: আমরা জানি, সিরিজ সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ দুটি বান্ধের মধ্যদিয়ে প্রবাহিত হয়। একটি বাম্ব বিদ্যুৎপ্রবাহে যতটুকু বাধা দেয়, দুটি বাম্ব তার চেয়ে বেশি বাধা দেয়। তাই একটি বাম্ব যত উজ্জ্বলভাবে জ্বলে দুটি বাম্ব তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলে। আবার চিত্র-১১.১২ এর সিরিজ বর্তনীর দুটি বাল্ব এর একটি বাম্ব ফিউজ হয়ে গেলে সমস্ত বর্তনীর মধ্যদিয়েই বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অপর বাল্বটি জ্বলে না। আবার সুইচ অন করলে একই সাথে দুটি বাল্ব জ্বলে ওঠে। সুইচ অফ করলে একই সাথে দুটি বাল্ব নিভে যাবে। বাহু দুটিকে পৃথকভাবে জ্বালানো বা নিভানো যায় না।

অপরদিকে, চিত্র-১১.১১ এর সমান্তরাল বর্তনীটির বাম্বগুলোর সমান্তরাল  ফলে প্রত্যেকটি বান্ধের মধ্যদিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত
হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি বাল্ব ফিউজ হলেও অন্য বান্ধটি জ্বলে প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো ও নেভানো যায়। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি বাম্বই বিদ্যুৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালকশক্তি পায়। ফলে বর্তনীর দুইটি বাজই সমান উজ্জ্বলভাবে জ্বলে। সুতরাং বলা যায় যে, বাড়িতে সংযোগের জন্য ১১.১১ বর্তনী অর্থাৎ সমান্তরাল বর্তনীই বেশি সুবিধাজনক।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
63

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews