নিচের ছকটি পড় এবং তৎসৎশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। 

Updated: 9 months ago
উত্তরঃ

পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স (Civics)। এটি ল্যাটিন শব্দ সিভিস (Civis) এবং সিভিটাস (Civitas) থেকে এসেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

পৌরনীতির পাঠ নাগরিকগণকে বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী ও নিষ্ঠাবান করে তোলে। পৌরনীতি পাঠের ফলে নাগরিকগণের মধ্যে ব্যক্তিস্বার্থ পরিহার করে সামাজিক ও রাষ্ট্রীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দেওয়ার মানসিকতা গড়ে ওঠে। মানুষকে সুসভ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পৌরনীতির জ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

বর্তমানের তথ্যপ্রযুক্তির যুগে অতীতের বিশৃঙ্খল সমাজব্যবস্থা বিলীন হয়ে গেলেও অতীত ইতিহাসের ওপর ভিত্তি করেই স্থাপিত হয়েছে আধুনিক সমাজব্যবস্থা। অতীতে নাগরিকদের জীবনের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার সামাজিক, রাজনৈতিক বিষয় ও বর্তমান সময়ে এর রূপান্তর এবং ভবিষ্যতে এসব সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ কী রূপ পরিগ্রহ করতে পারে পৌরনীতি সে বিষয়ে ধারণা প্রদান করে। পৌরনীতি নাগরিকতার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অতীত ইতিহাস ও বর্তমান অবস্থান পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের রূপরেখা প্রণয়ন করে। আমরা এরিস্টটলের যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র ও বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনসমূহের উদ্ভব, ক্রমবিকাশ ও পরিবর্তনের যে অব্যাহত ধারা দেখে আসছি ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। এজন্যই ই. এম. হোয়াইট বলেছেন, "পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।"

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিক জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। কেননা তা নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়েই আলোচনা করে। পৌরনীতি হচ্ছে একটি নাগরিকতাবিষয়কবিজ্ঞান। রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন ব্যক্তির সুষ্ঠু, সুন্দর, পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করাই হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। এক্ষেত্রে রাষ্ট্রের সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে পৌরনীতি সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করে। নাগরিকতা বলতে কী বোঝায়, এর অর্থ ও প্রকৃতি, প্রকারভেদ, নাগরিকতা অর্জন ও বিলুপ্তি, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন ধারণা প্রদান করে। রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ এমন কিছু বিষয়ের সাথে সম্পর্কিত থাকে যেগুলো বাহ্যিকভাবে দৃশ্যমান নয়। পৌরনীতি ও সুশাসন এসব অদৃশ্য বিষয়েরও ব্যাখ্যা প্রদান করে। যেমন- আইনের উৎস, সংজ্ঞা, প্রকৃতি, প্রয়োজনীয়তা ইত্যাদি। এসব বিষয়ের সাথে মানুষের নৈতিক সম্পর্ক কী তাও পৌরনীতি ও সুশাসন নাগরিকদের অবগত করে। রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মানুষ কতটা স্বাধীনতা ভোগ করবে এবং সেই স্বাধীনতার প্রকৃতি কেমন হবে, স্বাধীনতার প্রকৃত অর্থ কী এবং তার রক্ষাকবচগুলো কী ইত্যাদি বিষয় সম্পর্কে পৌরনীতি যথাযথভাবে ব্যাখ্যা প্রদান করে। পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের মধ্যে রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি করে। পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের মধ্যে নিজের ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে নিজেকে উৎসর্গ করার মানসিকতা সৃষ্টি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
243
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিকতা লাভের উপায়, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক। এককথায় পৌরনীতির মূল বিষয়বস্তু যেহেতু নাগরিকতাকেন্দ্রিক সেহেতু পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
291
উত্তরঃ

তাহসিন এ বছর একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশুনা করছে। তাহসিনকে তার বাবা 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি পাঠের পরামর্শ দিলেন। পাঠ্য বিষয় হিসেবে পৌরনীতি ও সুশাসন গ্রহণের বা পাঠের ফলে তাহসিন যে ধরনের সুফল লাভ করবে, তা নিচে উল্লেখ করা হলো-

  • পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে তাহসিন তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা লাভ করবে।
  • এ বিষয় পাঠের মাধ্যমে তাহসিন সুনাগরিকের গুণাবলি সম্পর্কে অবগত হবে। যা তার গুণাবলি বিকাশে সহায়ক হবে।
  • পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে তাহসিনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং মনের সংকীর্ণতা দূর হবে। তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা বিকশিত হবে। যা একজন রাষ্ট্রবিজ্ঞানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  • এ বিষয় পাঠের ফলে তাহসিন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। সে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুসংহত ও সুসংবদ্ধ করে গড়ে তোলার জ্ঞানলাভ করবে।
  • এ বিষয় পাঠের ফলে তাহসিন রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত জ্ঞান লাভ করবে।
  • রাষ্ট্রব্যবস্থা বিকাশের বিভিন্ন পর্যায় সম্পর্কে তাহসিন জ্ঞান অর্জন করতে পারবে।
  • তাহসিন বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ও মতবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। খ। তাকে একজন বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী হতে সহায়তা করবে।
  • অতএব বলা যায়, রাষ্ট্রবিজ্ঞানী হতে ইচ্ছুক তাহসিনের জন্য 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি নির্বাচন সঠিক হয়েছে। এ বিষয়টি তাহসিনের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।
Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
218
উত্তরঃ

উদ্দীপকে বলা হয়েছে, আধুনিককালে 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার স্বরূপ ও কার্যাদি সম্পর্কিত বিজ্ঞান।

পৌরনীতির উৎপত্তির ইতিহাস অনেক পুরনো। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র কেন্দ্রিক ব্যবস্থা থেকে এ শাস্ত্রের উদ্ভব। সেই সময়ে পৌরনীতির ক্ষেত্র ছিল মূলত নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিক সম্পর্কিত আলোচনাতেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে নাগরিকতার ধরন, বিস্তার ও মাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। নাগরিক অধিকার, কর্তব্য, সুনাগরিকতা এবং এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক দিকের সাথে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠান যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির গঠন, কার্যাবলি ও ভূমিকা পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। জাতীয় গৌরবময় ইতিহাস, আন্দোলন ও ব্যক্তিত্ব সম্পর্কেও জ্ঞানদান করে পৌরনীতি। বর্তমান কালের বৈশ্বিক বিস্তৃত নাগরিকতার সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান যেমন- জাতিসংঘ, কমনওয়েলথ, FIFAইত্যাদির গঠন ও কার্যাবলি নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। একই সাথে অতীতে নাগরিক জীবন কেমন ছিল, রাষ্ট্রের দায়-দায়িত্ব কেমন ছিল, নাগরিকগণ কেমন সুযোগ-সুবিধা ভোগ করত তার স্বরূপ নিয়েও পৌরনীতি আলোচনা করে। অতীতের তুলনায় বর্তমানে এর প্রকৃতি কেমন এবং ভবিষ্যতে তা কেমন হতে পারে, তারও দিকনির্দেশনা পৌরনীতি হতে পাওয়া যায়। অতীতের শাসনব্যবস্থা, সংবিধান, শাসক শ্রেণি ইত্যাদির মধ্যে কোনটি সবচেয়ে ভালো ছিল যা ভবিষ্যতে গ্রহণ করা যেতে পারে পৌরনীতির আলোচনায় তা পাওয়া যায়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে আধুনিককালের পৌরনীতি বিষয়ে যে ধারণা উপস্থাপন করা হয়েছে তা যথাযথ ও যৌক্তিক।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
245
উত্তরঃ

কযে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্যপ্রবাহ, জনগণকে উন্নত সেবা প্রদান, কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও সাম্য বিরাজ করে, তাই সুশাসন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
238
উত্তরঃ

সুশাসন হলো আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। আর নীতিশাস্ত্র হলো মানুষের আচার-আচরণ মূল্যায়নের বিজ্ঞান। উভয়ের মাঝে বিষয়বস্তুগত মিল রয়েছে যেমন, তেমনি সুশাসনকে মূল্যায়ন করে নীতিশাস্ত্র। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যেসব গুণাবলি ও বৈশিষ্ট্য প্রয়োজন তা নীতিশাস্ত্র পাঠের মাধ্যমেই অর্জন করা সম্ভব। আবার নীতিশাস্ত্রের একটি প্রায়োগিক দিক হলো সুশাসন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
352
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews