উত্তরঃ

হাইফা (Haifa) বন্দরটি ইসরায়েল দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রবন্দর ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা (Shah Shuja) বাংলার শাসনকর্তা বা সুবাদার ছিলেন ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশে প্রথম চা জাদুঘর স্থাপিত হয় ১৬ সেপ্টেম্বর ২০০৯; শ্রীমঙ্গল, মৌলভীবাজারে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে অধ্যাদেশ (Ordinance) বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম আয়ান খান রুহাব ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

কানাডা,মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বিশ্বের দোস্ত মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠা করেন সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট। এর সদস্য সংখ্যা ১৯১। সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সশস্ত্র বাহিনী দিবস সাংবার্ষিকভিত্তিতে ২১ নভেম্বর বাংলাদেশে পালন করা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

JEC এর পূর্ণরূপ Joint Evalution Committee

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'ডাক হরকরা' এর রচয়িতা তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশের সর্বশেষ শত্রুমুক্ত জেলা ছিল মিরপুর ।

মিরপুর: মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন

১৯৭২ সালের ৩০ জানুয়ারি এক বিশেষ সামরিক অভিযানের পর ৩১ জানুয়ারি ১২ নম্বর সেকশনের ডি ব্লক ঈদগাহ মাঠে আত্মগোপনকারী পাকিস্তানি সেনা, বিহারি, রাজাকার, আলবদরদের অস্ত্রসমর্পণের মধ্য দিয়ে মুক্ত হয় মিরপুর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশে ডাল গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদী-তে অবস্থিত

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বিশ্বের বায়ুমান প্রতিবেদন সংস্থার নাম JQAir ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে। এই জন্য সাজেককে রাঙামাটির ছাদ বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আফগানিস্তানে তালেবান সরকার ধর্মীয় কারণে দাবা খেলাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ।

দাবা খেলা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় মস্তিষ্কচর্চার খেলাগুলোর মধ্যে একটি। তবে, সম্প্রতি আফগানিস্তানে তালেবান সরকার দাবা খেলাকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

- আফগানিস্তানে দাবা নিষিদ্ধ করার কারণ হিসেবে তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে যে দাবা খেলাটি ইসলামিক মূল্যবোধ ও সামাজিক নীতির বিরুদ্ধে যায়।
- অন্যান্য দেশ যেমন চীন, ইরান বা ভুটান দাবা নিষিদ্ধ করার খবর পাওয়া যায়নি; বরং এই দেশগুলোতে দাবা প্রচলিত ও সম্মানীত একটি খেলা হিসেবে গণ্য হয়।

এই সিদ্ধান্ত আফগানিস্তানের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে এবং এতে খেলাধুলার ক্ষেত্রে একধরনের সীমাবদ্ধতা এসেছে। তাই, প্রশ্নের সঠিক উত্তর হলো আফগানিস্তান।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
145
পল্লী কবি জসীম উদ্‌দীন

জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬)

সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সমর্থক, বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলনের পৃষ্ঠপোষক পল্লীকবি জসীমউদ্দীন এর কবি প্রতিভার প্রকাশ ঘটে ছাত্রাবস্থায়। তাঁর রচিত কাব্যগুলোতে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র যে কুশলতার সাথে অঙ্কিত হয়েছে তাতে আধুনিক শিল্প-চেতনার ছাপ সুস্পষ্ট। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ-সরল প্রাকৃতিক রূপ উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তাঁর কাব্যে এক অনন্যসাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠে। ষাটের দশকের শেষের দিকে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত বন্ধের পদক্ষেপ নিলে তিনি এর তীব্র বিরোধিতা করেন।

  • জসীমউদ্‌দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান- আম্বিকাপুর)।
  • প্রকৃত নাম: মোহাম্মদ জসীম উদদীন মোল্লা। ছদ্মনাম: জমীরউদ্দিন মোল্লা।
  • ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর জামাতা।
  • ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় 'মিলন গান' কবিতাটি প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত কবিতা।
  • বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে 'কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার' প্রদান করে। প্রথম এ পুরস্কার পান কবি নির্মলেন্দু গুণ।
  • তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডি.লিট (১৯৬৯) ও একুশে পদক (১৯৭৬) পান।
  • তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়।

কর্মপরিধিঃ

জসীমউদ্দীনকে পল্লীকবি বলা হয় । তিনি এম.এ শ্রেণিতে অধ্যয়নকালে ড. দীনেশচন্দ্ৰ সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রাহক পদে নিয়োগ লাভ করেন। তিনি ১৯৩১-১৯৩৭ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করেন। ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে প্রচার বিভাগের ডেপুটি ডাইরেক্টরের পদ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কবি জসীমউদ্দীন হল' আছে।

তাঁর প্রথম প্রকাশিত কবিতার নাম 'মিলন গান' (১৯২১): এটি 'মোসলেম ভারত' পত্রিকায় প্রকাশিত হয়।

তাঁর কাব্যগ্রন্থসমূহঃ

'রাখালী' (১৯২৭): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। এ কাব্যের ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা 'কবর'। এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। জসীমউদ্‌দীন কলেজে অধ্যয়নকালে 'কবর' কবিতা রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেন। যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।

'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯): এটি কবির শ্রেষ্ঠ কাহিনিকাব্য/গাথাকাব্য। এ গ্রন্থের প্রথম অংশে আছে চাষার ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের গল্প এবং দ্বিতীয় ভাগে তাদের বিচ্ছেদ। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এ কাব্যের উপকরণ। ১৯২৮ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে জসীমউদ্‌দীন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে আসলে রূপাই নামক এক ব্যক্তির সাথে তাঁর পরিচয় ঘটে। এ ব্যক্তির বাস্তব জীবনীকে কেন্দ্র করে তিনি রচনা করেন 'নক্সীকাঁথার মাঠ'। চরিত্র: সাজু, রুপাই। E. M Milford এটিকে Field of the Embroidery Quilt নামে ইংরেজিতে অনুবাদ করেন।

'বালুচর' (১৯৩০): এ কাব্যের বিখ্যাত কবিতা 'প্রতিদান' ।

'ধানখেত' (১৯৩৩): এ কাব্যের বিখ্যাত কবিতা 'যাব আমি তোমার দেশে'।

'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪): এ কাহিনিকাব্য/ গাথাকাব্যটি ইউনেস্কোর উদ্যোগে 'Gypsy Wharf (১৯৬৯) নামে অনূদিত হয়। চরিত্র: সোজন, দুলী।

'এক পয়সার বাঁশি' (১৯৫৬): এ কাব্যের বিখ্যাত কবিতা 'আসমানী'। আসমানী একটি বাস্তব চরিত্র। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে জসীমউদ্দীনের বড় ভাই রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে তিনি আসমানীর দেখা পান এবং সেখানেই বসে তিনি 'আসমানী' কবিতাটি রচনা করেন। ৯৭ বছর বয়সে ১৮ আগস্ট, ২০১২ সালে আসমানী মারা যান।

'সূচয়নী' (১৯৬১): এটি তাঁর নির্বাচিত কবিতার সংকলন।

'রূপবতী' (১৯৪৬), 'মা যে জননী কান্দে' (১৯৬৩), 'মাটির কান্না' (১৯৫৮), 'সকিনা' (১৯৫৯)।

তাঁর নাটকসমূহঃ

'বেদের মেয়ে' (১৯৫১): এটি গীতিনাট্য।

'পদ্মাপাড়' (১৯৫০), 'মধুমালা' (১৯৫১), ‘পল্লীবধূ’ (১৯৫৬), 'গ্রামের মায়া' (১৯৫৯), বাঁশের বাঁশি।

তাঁর ভ্রমণকাহিনিসমূহঃ

‘চলে মুসাফির' (১৯৫২), ‘‘হলদে পরীর দেশ” (১৯৬৭), ‘যে দেশে মানুষ বড়' (১৯৬৮), 'জার্মানির শহরে ও বন্দরে’ (১৯৭৬)।

জসীমউদ্দীনের অন্যান্য রচনাবলিঃ

উপন্যাস:

‘ বোবাকাহিনি ' (১৯৬৪): এ উপন্যাসে মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া, শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে রচিত। চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।

‘বউটুবানির ফুল’ (১৯৯০): এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাস ।

শিশুতোষ গ্রন্থ: ‘হাসু' (১৯৩৮), ‘এক পয়সার বাঁশী' (১৯৪৯), ‘ডালিমকুমার' (১৯৫১)।

আত্মজীবনী : ‘জীবনকথা' (১৯৬৪)।

স্মৃতিকথা : ‘যাদের দেখেছি' (১৯৫২), ‘ঠাকুর বাড়ির আঙিনায়' (১৯৬১)।

গল্পগ্রন্থ: ‘বাঙ্গালীর হাসির গল্প' (১ম খণ্ড- ১৯৬০, ২য় খণ্ড-১৯৬৪)। এ গ্রন্থটি ইউনেস্কোর উদ্যোগে ‘Folk Tales of Bangladesh' নামে অনূদিত হয়।

গানের সংকলন: ‘রঙ্গিলা নায়ের মাঝি' (১৯৩৫), ‘গাঙ্গের পাড়’ (১৯৬৪), ‘জারিগান' (১৯৬৮)।

মধুমালা (নাটক)মধুমালা (নাটক)
মধুমালা (নাটক)কাজী নজরুল ইসলাম

বিখ্যাত কবিতা:

‘কবর’: এটি প্রথম প্রকাশিত হয় ‘কল্লোল' পত্রিকায়। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮টি পঙ্ক্তি আছে। প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ‘কবর’ কবিতার মূল বিষয়।

‘আসমানী’: কবিতাটি ‘এক পয়সার বাঁশি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবির বড় ভাই রাজেন্দ্র সরকারি কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল বর্তমান ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। সেখানে কবি বেড়াতে গিয়ে আসমানীর দেখা পান এবং সেখানে বসেই তিনি ‘আসমানী' কবিতাটি রচনা করেন। ৯৭ বছর বয়সে আসমানী মৃত্যুবরণ করেন ১৮ আগস্ট, ২০১২ সালে ।

‘রাখাল ছেলে’ (রাখালী), ‘ নিমন্ত্রণ ' (ধানক্ষেত), ‘ মুসাফির ’ (বালুচর), ‘চাষার ছেলে’ , ‘পল্লীজননী’।

Related Question

View All
উত্তরঃ সোজন ও দুলী।

পল্লীকবি জসীমউদ্দীনের জনপ্রিয় আখ্যানকাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ ১৯৩৩ সালে প্রকাশিত হয়। এই কাব্যের প্রধান দুটি চরিত্র হলো সোজন এবং দুলী। সোজন এক মুসলিম যুবক এবং দুলী এক হিন্দু যুবতী। তাদের অসাম্প্রদায়িক প্রেম গ্রামীণ সমাজের সামাজিক ও ধর্মীয় বাধা পেরিয়ে এক মর্মান্তিক পরিণতি লাভ করে। এই কাব্য গ্রাম বাংলার চিরায়ত প্রেম, সামাজিক কুসংস্কার এবং দুই সম্প্রদায়ের মানুষের সহজ-সরল জীবনযাত্রার করুণ চিত্র ফুটিয়ে তোলে।

Satt AI
Satt AI
4 months ago
554
উত্তরঃ তিনি তাঁর কাব্যে বাংলার গ্রামীণ জীবন, প্রকৃতি ও সংস্কৃতিকে অত্যন্ত নিবিড়ভাবে তুলে ধরেছেন।
জসীমউদ্দীনকে 'পল্লীকবি' বলা হয় কারণ তাঁর কবিতার মূল বিষয়বস্তু হলো গ্রামীণ বাংলার জীবনযাত্রা, সংস্কৃতি, প্রকৃতি, প্রেম, বিরহ এবং উৎসব। তিনি পল্লীর সহজ-সরল মানুষ, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, স্বপ্ন ও সংগ্রামকে তাঁর লেখনীর মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। তাঁর কাব্যে ব্যবহৃত ভাষা, উপমা ও চিত্রকল্প সবই গ্রামীণ পটভূমি থেকে নেওয়া। "নকশী কাঁথার মাঠ", "সোজন বাদিয়ার ঘাট" -এর মতো অমর কাব্যগুলোতে তিনি গ্রামের সাধারণ মানুষের প্রেম ও ট্র্যাজেডিকে এমনভাবে উপস্থাপন করেছেন যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়। গ্রাম বাংলার মাটি ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসাই তাঁকে এই উপাধিতে ভূষিত করেছে।
Satt AI
Satt AI
5 months ago
419
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews