উত্তরঃ

ব্রুট ফোর্স অ্যাটাক হলো একটি সাইবার আক্রমণের পদ্ধতি যেখানে হ্যাকার সম্ভাব্য সমস্ত পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল একটির পর একটি পরীক্ষা করে সিস্টেম, অ্যাকাউন্ট বা এনক্রিপ্টেড ডেটায় প্রবেশ করার চেষ্টা করে।

উত্তরঃ

COBOL (Common Business-Oriented Language) হলো একটি প্রোগ্রামিং ভাষা। যা মূলত ব্যবসা বাণিজ্য এবং আর্থিক অ্যাপ্লিকেশনগুলোর জন্য ব্যবহৃত হয়। ১৯৫৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগের উদ্যোগে এটি তৈরি হয়।

উত্তরঃ

প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় Bug. আর প্রোগ্রামে ত্রুটি (Bug) খুজে বের করে এবং সংশোধন করার প্রক্রিয়াকে বলে Debugging.

উত্তরঃ

যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে Not Gate বলে। এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট 0 এবং ইনপুট 0 হলে আউটপুট হবে 1।

উত্তরঃ

Cookie হলো একটি ছোট ডেটা ফাইল যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটারে সংরক্ষণ করে রাখে। এটি একটি তথ্যের টুকরা যা ওয়েব ব্রাউজার দ্বারা বিভিন্ন ওয়েব সাইটের মধ্যে বিনিময় করা হয়।

উত্তরঃ

Chat Generative Pre-trained Transformer (ChatGPT) হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এটি একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল, যাকে অসংখ্য ডেটা দিয়ে প্রশিক্ষিত করা হয়। ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই এটি মানুষের মতো করে যোগাযোগ স্থাপন করতে পারে বা প্রশ্নের উত্তর দিতে পারে। চ্যাটজিপিটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট। এর প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান। ওপেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (ওপেনএআই) এটি তৈরি করে। এটি চালু হয় ২০২২ সালের ৩০ নভেম্বর।

উত্তরঃ

RAM ও ROM এর মধ্যে পার্থক্য

RAM (Random Access Memory) দ্বারা তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই সম্পাদন করা যায়।ROM (Read Only Memory) দ্বারা সংরক্ষিত তথ্য শুধু পড়া যায়, লেখা যায় না।
RAM একটি উদ্বায়ী মেমোরি অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডেটা মুছে যায়।ROM উদ্বায়ী অর্ধপরিবাহী মেমোরি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।সাধারণত নতুন কিছু সংযোজন সংশোধন বা পরিবর্তন করা যায় না।
89

লজিক গেইট (Logic Gate) হলো একটি মৌলিক বৈদ্যুতিন ডিভাইস যা একটি বা একাধিক ইনপুট সিগন্যালের উপর ভিত্তি করে একটি আউটপুট সিগন্যাল তৈরি করে। লজিক গেইটগুলি ডিজিটাল সার্কিটের মূল উপাদান এবং তারা সংখ্যাগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি মূলত কম্পিউটার, ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, এবং অন্যান্য বৈদ্যুতিন ডিভাইসগুলিতে ব্যবহৃত হয়।


লজিক গেইট (Logic Gate)

লজিক গেট (Logic Gate): লজিক বা যৌক্তিক গেট হলাে এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস যা বুলিয়ান এলজেবরা ব্যবহার করে বিভিন্ন ধরনের যৌক্তিক অপারেশন বা লজিক অপারেশন করে থাকে। বিভিন্ন ধরনের লজিক গেটের মধ্যে মৌলিক গেট হলাে- AND গেট, OR গেট এবং NOT গেট। এসব গেট ব্যবহার করে অন্যান্য যৌক্তিক গেট তৈরি করা যায়।
 

মৌলিক গেটযৌগিক গেট
AND, OR এবং NOTNAND গেট, NOR গেট, XOR গেট, এবং XNOR গেট

 

গেট (Gate)বৈশিষ্ট্য
OR গেট

দুই বা ততােধিক ইনপুট এবং একটি মাত্র। আউটপুট থাকে। এখানে আউটপুট ইনপুট
যৌক্তিক যােগের সমান। সবগুলাে ইনপুট ০ হলে আউটপুট ০ হয়। যেকোন একটি ১ হলে আউটপুট ১ হয়।

InputOutput
ABY=A+B
000
011
101
111

অর গেটের সত্যক সারণি

AND গেট

দুই বা ততােধিক ইনপুট এবং একটি মাত্র । আউটপুট থাকে। এখানে আউটপুট ইনপুটগুলাে। যৌক্তিক গুণফলের সমান। সবগুলাে ইনপুট ১ হলে আউটপুট ১ হয়।। যেকোন একটি ০ হলে আউটপুট ০ হয়।

InputOutput
ABY=A.B
000
010
100
111

অ্যান্ড গেটের সত্যক সারণি

NOT গেট

একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এটি এমন একটি গেট যা আউটপুট, ইনপুটের বিপরীত মান।

InputOutput
AB
01
10

নট গেটের সত্যক সারণি

NOR গেটOR গেট ও NOT গেট এর সমন্বিত গেটকে নর গেট বলে।
NAND গেটAND গেট ও NOT গেট এর সমন্বিত গেট হল ন্যান্ড গেট।
XOR গেটExclusive ORএর সংক্ষিপ্ত রূপ হলাে XOR। XOR গেট মৌলিক গেট দিয়ে তৈরি করা হয়।
XNOR গেটXOR গেট ও NOT গেট এর সমন্বিত গেটের নাম XNOR।

Related Question

View All
উত্তরঃ

কম্পিউটারের মেমরি (Memory) ব্যবস্থায় RAM (Random Access Memory) এবং ROM (Read Only Memory) উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মৌলিক প্রকৃতি ও কার্যকারিতার মধ্যে বেশ কিছু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, যা নিচে একটি সারণীর মাধ্যমে ব্যাখ্যা করা হলো:

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             
বৈশিষ্ট্য (Feature)RAM (র‍্যাম)ROM (রম)
পুরো নাম (Full Name)Random Access MemoryRead Only Memory
প্রকৃতি (Nature)এটি একটি Volatile (উদ্বায়ী) মেমরি।এটি একটি Non-volatile (অনুদ্বায়ী) মেমরি।
ডেটা সংরক্ষণ (Data Storage)অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। কম্পিউটার চালু থাকাকালীন ডেটা ও প্রোগ্রাম লোড করে।স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইল ও ফার্মওয়্যার (Firmware) থাকে।
ডেটা পরিবর্তন (Data Modification)ডেটা পড়া (Read) এবং লেখা (Write) উভয়ই করা যায়, অর্থাৎ ডেটা পরিবর্তনযোগ্য।সাধারণত শুধু ডেটা পড়া যায়; ডেটা লেখা বা পরিবর্তন করা কঠিন বা বিশেষ পদ্ধতির প্রয়োজন।
গতি (Speed)ROM-এর চেয়ে অনেক দ্রুত কাজ করে।RAM-এর চেয়ে ধীর গতিসম্পন্ন।
বিদ্যুৎ চলে গেলে (Power Off)বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এতে সংরক্ষিত সমস্ত ডেটা হারিয়ে যায়।বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও এতে সংরক্ষিত ডেটা অক্ষত থাকে।
ব্যবহার (Usage)অপারেটিং সিস্টেম (Operating System), অ্যাপ্লিকেশন প্রোগ্রাম (Application Program) এবং বর্তমান কাজের ডেটা লোড করার জন্য ব্যবহৃত হয়।কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় বুটস্ট্র্যাপ নির্দেশাবলী (Bootstrap Instructions) এবং বায়োস (BIOS) বা ইউইএফআই (UEFI) ফার্মওয়্যার সংরক্ষণ করে।
ক্ষমতা (Capacity)সাধারণত GB (গিগাবাইট)-এর এককে পরিমাপ করা হয় (যেমন: 4GB, 8GB, 16GB)।সাধারণত MB (মেগাবাইট)-এর এককে পরিমাপ করা হয় (যেমন: 4MB, 8MB, 16MB)।
উদাহরণ (Examples)DRAM (Dynamic RAM), SRAM (Static RAM)।PROM (Programmable ROM), EPROM (Erasable PROM), EEPROM (Electrically Erasable PROM)।

সংক্ষেপে, RAM একটি দ্রুত, অস্থায়ী কার্যকারী মেমরি যা কম্পিউটারকে বর্তমান কাজগুলো সম্পাদন করতে সাহায্য করে, অন্যদিকে ROM একটি ধীর, স্থায়ী মেমরি যা কম্পিউটার চালু করার জন্য অপরিহার্য মৌলিক নির্দেশাবলী সংরক্ষণ করে।

Satt AI
Satt AI
2 weeks ago
318
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews