উত্তরঃ

ASEAN এর পূর্ণরূপ Association of South East Asian Nations

উত্তরঃ

আল জাজিরা কাতারের দোহা সদর দফতর থেকে সম্প্রচারিত একটি সংবাদভিত্তিক টেলিভিশন।

উত্তরঃ

রাফাহ সীমান্ত ক্রসিং বা রাফাহ ক্রসিং পয়েন্ট হলো মিশর এবং গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্ট। এটি গাজা-মিশরীয় সীমান্তে অবস্থিত, যা ১৯৭৯ সালে মিশর ও ইসরায়েল শান্তি চুক্তি দ্বারা স্বীকৃত হয়েছিল।

উত্তরঃ

WWW এর পূর্ণরূপ World Wide Web

উত্তরঃ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে (Vienna, Austria) অবস্থিত ।

উত্তরঃ

বঙ্গভঙ্গ আইন ১৯০৫ সালে পাস হয়। ১৯০৫ সালের ৬ জুলাই কলকাতা প্রেস প্রথম বংগভংগ প্রস্তাবের খবরটি প্রকাশিত করে।

উত্তরঃ

তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার।

উত্তরঃ

SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals

উত্তরঃ

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম চন্দ্রাবতী ।

উত্তরঃ

কিশোরগঞ্জ জেলার সর্বমোট উপজেলা ১৩টি এবং ইউনিয়ন সংখ্যা ১০৮টি।

87

চন্দ্রাবতী (১৫৫০-১৬০০)

মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান বাঙালি ও প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ষোড়শ শতাব্দীর সামাজিক-অর্থনৈতিক অবস্থা তাঁর রচনায় প্রতিফলিত হয়েছে। তাঁর রচিত রামায়ণে লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে বিশেষ মর্যাদা লাভ করেছে।

  • চন্দ্রাবতী ১৫৫০ সালে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তাঁর পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
  • ড. আহমদ শরীফের মতে, চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ২য় মহিলা কবি। প্রথম মহিলা কবি চৈতন্যদেবের সময়ের মাধবী।
  • চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়।
  • মধ্যযুগের বাংলা সাহিত্যে ৩ জন মহিলা কবির নাম পাওয়া যায়। এরা হলেন: চন্দ্রাবতী, চৈতন্যদেবের সময়ের মাধবী এবং চণ্ডীদাসের সাধনসঙ্গীনী রামী বা রজকিনী।
  • তিনি আনুমানিক ১৬০০ সালে কিশোরগঞ্জে মারা যান।

চন্দ্রাবতী রচিত কাব্যসমূহঃ

'রামায়ণ' (অনূদিত), 'মলুয়া', 'দস্যু কেনারামের পালা'। তার রচনাসমূহ ২১টি ভাষায় অনূদিত হয়েছে।

রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। ড. দীনেশ চন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদানের কারণে এ কাব্যটি বিশেষ মর্যাদা লাভ করেছে।

চন্দ্রাবতী রচিত রামায়ণঃ

মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গল কাব্যের রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা। বাল্যসখা জয়ানন্দের সাথে প্রণয় বিয়ের পিঁড়িতে গড়ায়। কিন্তু জয়ানন্দ মুসলমান মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে। পরে অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীর কাছে ফিরে এসে প্রত্যাখ্যাত হয়ে নদীতে লাফিয়ে প্রাণ বিসর্জন দেয়। শোক ভুলে থাকতে পিতার আদেশে চন্দ্রাবতী শিবপূজা করেন আর রামায়ণ রচনা করেন। তার রচিত রামায়ণে রামকে অপ্রধান চরিত্র করে সীতাকে মুখ্য করে নারী জীবনের সুখ-দুঃখকে প্রতিভাত করেন। চন্দ্রাবতী গ্রাম্য রামকথার ওপর নির্ভর করে মেয়েলি রীতিতে পালা রচনা করেছিলেন বলে তাতে অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্যের চেয়ে লোকসাহিত্যের লক্ষণ বেশি ফুটে উঠেছে। তার ভাষা, বর্ণনা ও বাগভঙ্গিমা নারীসুলভকোমলতায় পূর্ণ, প্রায় ছত্রেই ছড়ার সুর অনুভব করা যায়। চন্দ্রাবতী রচিত রামায়ণের কোন পুঁথি পাওয়া যায়নি। চন্দ্রকুমার দে সাহিত্যপত্রিকা 'মহিলাকণ্ঠ' থেকে এটি সংগ্রহ করেন এবং ১৯৩২ সালে ড. দীনেশ চন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকায় তা প্রকাশ করেন। চন্দ্রাবতী রচিত রামায়ণ কোন ধর্মগ্রন্থ নয়; গ্রামীণ নারী জীবনের আনন্দ-বেদনার গল্প।

Related Question

View All
উত্তরঃ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী রচিত 'রামায়ণ' হলো নারীদৃষ্টিকোণ থেকে রচিত একটি ব্যতিক্রমী ও করুণরসাত্মক লোককাব্য।

চন্দ্রাবতী রচিত 'রামায়ণ' বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ সংযোজন। এ কাব্যটি সম্পর্কিত প্রধান তথ্যসমূহ নিচে আলোচনা করা হলো:

      
  • কবি পরিচয়: কবি চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। তিনি ষোড়শ শতাব্দীতে ময়মনসিংহের কিশোরগঞ্জ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশীদাস।
  •   
  • সীতা-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি: প্রথাগত রামায়ণে রামের বীরত্ব ও গুণগান প্রাধান্য পেলেও চন্দ্রাবতীর রামায়ণে সীতার জীবনের করুণ কাহিনী, বিরহ ও দুঃখ-কষ্টকে প্রধান বিষয়বস্তু করা হয়েছে। এটি মূলত সীতার দৃষ্টিভঙ্গি থেকে রচিত।
  •   
  • কাব্যের গঠন ও বিষয়বস্তু: কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত— সীতার জন্ম বৃত্তান্ত, রাম-সীতার বিবাহ ও বনবাস এবং সীতার নির্বাসন ও পাতাল প্রবেশ।
  •   
  • অসমাপ্ত রূপ: রামায়ণ রচনার কাজ অসম্পূর্ণ থাকাকালেই চন্দ্রাবতীর মৃত্যু হয়। ফলে এটি একটি অসমাপ্ত কাব্য।
  •   
  • সংগ্রহ ও আবিষ্কার: সংগ্রাহক চন্দ্রকুমার দে ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ মহিলাদের কাছ থেকে এটি সংগ্রহ করেন এবং পরবর্তীতে আচার্য দীনেশচন্দ্র সেন কর্তৃক 'পূর্ববঙ্গ-গীতিকা'য় এটি অন্তর্ভুক্ত ও প্রকাশিত হয়।
  •   
  • লোকজ সাহিত্য রূপ: এতে পৌরাণিক জটিলতা বা দেবত্ব আরোপের চেয়ে তৎকালীন বাঙালি গ্রামীণ নারীর মনের আবেগ, সমাজচিত্র ও লোকজ গানের সুর প্রাধান্য পেয়েছে।
Satt AI
Satt AI
1 month ago
675
উত্তরঃ

প্রথম মহিলা রামায়ণ রচনা করেন চন্দ্রবতী।

385
উত্তরঃ

জিএসপি হল জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স। পোশাক রপ্তানির ক্ষেত্রে উন্নত বিশ্বে শুল্ক মুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়াকেই জিএসপি বলে। শুল্ক মুক্ত অগ্রাধিকারমূলক থাকলে যে দেশে পোশাক যাবে সে দেশে কোন প্রকার ডাট ট্যাক্স দিতে হয় না। এই জন্য বাইয়ারদের টাকা কম খরচ হয়, তাতে তারা বেশি দামে বাংলাদেশ হতে পোশাক কিনতে পারে। এতে বাংলাদেশি মালিকদের বেশি লাভ হয়। সাধারণত বিদেশি বাইয়াররা ঐ সব দেশ হতে পোশাক কিনে, যে দেশে জিএসপি সুবিধা আছে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
1.5k
উত্তরঃ

বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন (১৯০৫ সালে)।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
648
উত্তরঃ

আলজাজিরা  কাতার দেশের সংবাদ মাধ্যম।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
315
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews