উত্তরঃ

২০ আগস্ট, ১৯৭১ এ মতিউর রহমান দেশের জন্য মৃত্যুবরণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তানের করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাঁকে পূর্ণ মর্যাদায় ২৫শে জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে তাঁর সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় ।

উত্তরঃ

বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। ১২ অক্টোবর ১৯৭২ সালে কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করলে ৪ নভেম্বর ১৯৭২ সালে তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।

উত্তরঃ

শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জুলিও কুরী' পদকটি পেয়েছিলেন ।

উত্তরঃ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। 

উত্তরঃ

ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা ছিলো পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি। উল্লেখ্য, ঐতিহাসিক ৬ দফা দিবস ৭ জুন, ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মিলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন এবং এই কর্মসূচীকে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ বলে অভিহিত করেন। ৬ দফাঃ

ক) পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি  

খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ৷

গ) মুদ্রা সংক্রান্ত বিষয় ।

ঘ) খাজনা ধার্য ও সংগ্রহের বিষয়

ঙ) আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষমতা

চ) প্যারা মিলিশিয়া বাহিনী গঠন ৷

উত্তরঃ

নরওয়েজিয়ান পার্লামেন্ট ‘নরওয়েজিয়ান নোবেল কমিটি' কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। উল্লেখ্য, নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬টি ক্ষেত্রে। আর এই পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে ৪টি প্রতিষ্ঠান। 

উত্তরঃ

বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ২০১০ সালে তরুণ একদল বিজ্ঞানীকে নিয়ে তোষা পাটের জিন নকশা উন্মোচন করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানের অধ্যাপক মাকসুদুলের নেতৃত্বে পরে ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা উন্মোচন করেন; যা পাটসহ প্রায় ৫০০ উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। WIPO এর পূর্ণরূপ হলো World Intellectual Property Organization. এটি বিভিন্ন মেধাস্বত্ত্বের স্বীকৃতি দিয়ে থাকে।

উত্তরঃ

বাংলার জমিদারী প্রথা উচ্ছেদে শেরে বাংলা এ. কে. ফজলুল হক মূখ্য ভূমিকা পালন করেন। উল্লেখ্য, ১৯৫০ সালে এই প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয় ।

উত্তরঃ

কক্সবাজারে চাকমা এবং তঞ্চঙ্গ্যা উপজাতি বাস করে। উল্লেখ থাকে যে, চাকমা, মারমা, মুরং, ত্রিপুরাসহ বেশ কিছু উপজাতি বাস করে পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে । 

উত্তরঃ

অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ্য আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন (১৬তম) ।

উত্তরঃ

স্বধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্রবন্দর হলো ‘পায়রা সমুদ্র বন্দর' যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত। এটি চালু হয় ১৩ আগস্ট, ২০১৬ সালে। উল্লেখ্য, চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় ২৫ এপ্রিল, ১৮৮৭ সালে এবং মংলা  সমুদ্র বন্দর চালু হয় ১৯৫০ সালে।

উত্তরঃ

ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ। এ যন্ত্রে রিখটার স্কেল থাকে। এর সাহায্যে ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা মাপা যায় ।

উত্তরঃ

সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। সোয়াচ অব নোগ্রাউন্ডের অপর নাম গঙ্গাখাত।

উত্তরঃ

বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার শিল্পী কে জি মুস্তাফা। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকটসহ আরো গুরুত্বপূর্ণ স্মারকের নকশাকারও তিনি। উল্লেখ্য, উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং (১৮৫৭ সালে)।

উত্তরঃ

OMT এর পূর্ণরূপ Osteopathic Manipulative Treatment.

উত্তরঃ

বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ (মৌলিক অধিকার) অধ্যায়ের ৩৯(১) নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হয়েছে।

উত্তরঃ

আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর ১৯৪৫ (কার্যক্রম শুরু ১৮ এপ্রিল ১৯৪৬) সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর দি হো, নেদারল্যান্ডস-এ। এই আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন এবং তাদের মেয়াদকাল ৯ বছর ।

উত্তরঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর প্রথম গ্রন্থ হলো ‘অসমাপ্ত আত্মজীবনী'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ হলো 'কারাগারের রোজনামচা'। উল্লেখ্য, বাংলা একাডেমি ১৭ মার্চ ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ‘কারাগারের রোজনামচা'টি প্রকাশ করে। ‘কারাগারের রোজনামচা' গ্রন্থটিতে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে।

উত্তরঃ

Long Walk to Freedom' গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা। তার আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে।

131
  • রাষ্ট্রীয় নামঃ United States of America (USA)
  • রাজধানীঃ ওয়াসিংটন ডিসি
  • ভাষাঃ ইংরেজি 
  • মুদ্রাঃ ডলার 

 

মৌলিক তথ্য

আমেরিকা আবিষ্কার করেন ইতালিয় নাবিক কলম্বাস ১৪৯২ সালে। আমেরিগো ভেসপুচি আমেরিকায় আসেন ১৪৯৭ সালে। পরবর্তীতে তার নামে আমেরিকা নামকরণ হয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল ১৩টি রাজ্য নিয়ে। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উপনিবেশ স্থাপন করে ১৬০৭ খ্রিস্টাব্দে। বর্তমানে আমেরিকার ৫০টি রাজ্য রয়েছে। ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে।

 

আমেরিকার স্বাধীনতা

  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সময়কাল (১৭৭৫-১৭৮৩)।
  • আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে ৪ জুলাই, ১৭৭৬ সালে।
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় ৪ জুলাই।
  •  স্বাধীনতা ঘোষণা করা হয় ইন্ডিপেন্ডেন্ট হল থেকে। 
  •  স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেন- থমাস জেফারসন।
  •  স্বাধীনতার নায়ক- জর্জ ওয়াশিংটন।
  • স্বাধীনতা লাভ করে ১৭৮৩ সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে।
  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংরেজ সৈন্য পরিচালনাকারী সেনাপতি ছিল- লর্ড কর্নওয়ালিস।

 

প্রশাসনিক কাঠামো

যুক্তরাষ্ট্র গঠিত হয় ৫০টি অঙ্গরাজ্য এবং একটি স্বাধীন ফেডারেল জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ১৩টি রেখা এবং ৫০টি তারা। ১৩টি রেখা দ্বারা স্বাধীনতা যুদ্ধের সময়কালীন ১৩টি রাজ্যকে বোঝানো হয়েছে এবং ৫০টি তারকা দিয়ে ৫০টি অঙ্গরাজ্যকে বোঝানো হয়েছে।

  • মোট অঙ্গরাজ্য- ৫০ টি।
  • স্বাধীনতা যুদ্ধকালে অঙ্গরাজ্য ছিল- ১৩ টি।
  • ১৮০৩ সালে ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে- লুইসিয়ানা রাজ্যটি
  • ১৮৬৭ সালে রাশিয়ার নিকট থেকে ক্রয় করে- আলাস্কা রাজ্যটি।
  •  জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য- ক্যালিফোর্নিয়া ।
  • জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য- উওমিং।
  • আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য- আলাস্কা । 
  • আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য- রোডস দ্বীপপুঞ্জ ।
  •   যুক্তরাষ্ট্র ইউনিয়নে যে স্টেট সর্বশেষে যোগ দেয়- হাওয়াই (১৯৫৯)।

 

বিশ্ব বাণিজ্য কেন্দ্র 

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন এলাকায় অবস্থিত ৭টি ভবনের একটি স্থাপনা ।
  • স্থাপনাটির সবচেয়ে উঁচু দুটি টাওয়ার ১১০ তলা বিশিষ্ট ছিল। 
  • উঁচু দুটি টাওয়ারের নামানুসারে এটি টুইন টাওয়ার নামে খ্যাত ছিল।
  •  ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার বিমান হামলায় বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত হয়।
  •  এই ঘটনাটি Nine Eleven (9/11) নামে পরিচিত। 
  • টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ অঞ্চলটি এখন গ্রাউন্ড জিরো' নামে পরিচিত।

 

Related Question

View All
উত্তরঃ

দুধের বিশুদ্ধতা নির্ণায়কের নাম 'ল্যাক্টোমিটার এবং ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম 'সিসমোগ্রাফ'।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
561
উত্তরঃ

 আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের দ্যা হেগে অবস্থিত।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
220
উত্তরঃ

অ্যামিকাস কিউরি (Amicus Curiac) বাংলায় বললে দাড়ায় আদালতের বন্ধু। আদালত যদি কোন বিষয় না লোকের বা আরো বোঝার বা জানার থাকলে, বিব্রত হলে কিংবা প্রয়োজন মনে করলে যে কোন বিষয়ের বিশেষজ্ঞের মতামত নিচে পারে। এই বিশেষজ্ঞদের তখন Amicus Curiae (অ্যামিকাস কিউরি) বা আদালতের বন্ধু বলে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
2.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews