নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

সততার দুটি বৈশিষ্ট্য হলো- ১. সব সময় সত্য কথা বলা এবং ২. অন্যের জিনিস না বলে না নেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্বচ্ছতার দুটি উদাহারণ হলো- ১. কোনো কাজ রা খরচের হিসাব গোপন না করা এবং ২. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বিদ্যালয়ে বিক্রেতা ছাড়া যে দোকান থাকে, সেখানে পণ্যের দাম নির্দিষ্ট বাক্সে বা ক্যাশ-বাক্সে রাখতে হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কোনো কাজের খরচের হিসাব রাখার কাগজকে ভাউচার বা রসিদ বলে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ভালো মানুষ হওয়ার অন্যতম প্রধান গুণ সত্য বলা বা সততা।'

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ভুল হলে সাথে সাথে ভুল স্বীকার করা উচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কোনো অনুষ্ঠানের আগে পরিকল্পনা করলে কাজটি সুন্দর হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

না বলে অন্যের জিনিস নিলে তা চুরির শামিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কারণ সততা মানে হলো কেউ না দেখলেও সঠিক কাজটি করা, এটি আমাদের বিবেকের বিষয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কোনো কাজের হিসাব বা তথ্য গোপন না করে সবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরাকে স্বচ্ছতা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সমাজের কাজগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এবং একে অপরের ওপর আস্থা রাখার জন্য দায়িত্বশীলতা প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কারণ এর মাধ্যমে সত্য গোপন করা হয় এবং নিজের দায়িত্ব অবহেলা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কারণ সেই টাকা নিজের নয়, তা ফেরত না দেওয়া মানে আত্মসাৎ করা বা অসততা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

এতে সবার অংশগ্রহণে কাজটি নির্ভুল হয় এবং দলের মধ্যে একতা বজায় থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৎ ব্যক্তি সত্য বলে ও নিয়ম মানে, আর অসৎ ব্যক্তি মিথ্যা বলে ও নিয়ম ভাঙে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

দায়িত্ব পালন করা ভালো কাজ, অজুহাত দেওয়া দায়িত্বহীনতার লক্ষণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ভুল স্বীকার করা নৈতিক, ভুল লুকিয়ে রাখা অনৈতিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পরিকল্পনামাফিক কাজ সফল ও সুন্দর হয়, এলোমেলো কাজে ভুল ও বিশৃঙ্খলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রশংসা ভালো কাজে উৎসাহ দেয়, আর তিরস্কার মানুষকে লজ্জিত বা সংশোধন হতে সাহায্য করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সততার একটি উদাহরণ হলো  অতিরিক্ত টাকা ফেরত দেওয়া বা কুড়িয়ে পাওয়া জিনিস মালিককে দেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নৈতিক আচরণের একটি উদাহরণ হলো নৈতিক আচরণের একটি উদাহরণ

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্বচ্ছতার একটি উদাহরণ হলো খরচের সঠিক হিসাব বা ভাউচার জমা দেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অসৎ কাজের একটি উদাহরণ হলো না বলে অন্যের জিনিস নেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

জবাবদিহিতার একটি উদাহরণ হলো দেরি হওয়ার বা কাজ না করার সঠিক কারণ জানানো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

একটি অনৈতিক কাজের উদাহরণ হলো নিজের দোষ অন্যের ওপর চাপানো বা মিথ্যা অজুহাত দেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমি সততার সাথে অতিরিক্ত টাকা দোকানদারকে ফেরত দেব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমি জিনিসের গায়ের দাম দেখে নির্দিষ্ট বাক্সে সঠিক টাকা রেখে জিনিসটি নেব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমি কোনো অজুহাত না দিয়ে সাহসের সাথে আমার ভুল স্বীকার করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমি সর্বদা সময়মতো বিদ্যালয়ে আসব এবং মিথ্যা কথা বা অজুহাত পরিহার করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমি তাকে বলব যে না বলে অন্যের জিনিস নেওয়া ঠিক নয়, এটি একটি অসৎ কাজ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমি সেটি নিজের কাছে, না রেখে শিক্ষক বা প্রকৃত মালিকের কাছে জমা দেব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমি তার বিশ্বাস রক্ষা করব এবং সেই গোপন কথাটি অন্য কাউকে বলব না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মানুষের ভালো কাজ এবং সুন্দর স্বভাবকেই নৈতিক গুণাবলি বলা হয়। সত্য কথা বলা, বড়োদের সম্মান করা এবং সবাইকে সাহায্য করা এই গুণেরই অংশ। যার মধ্যে ভালো গুণ থাকে, তাকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। ছোটোবেলা থেকেই এসব গুণ শিখলে একজন ভালো মানুষ হওয়া যায়। নিজের নৈতিক গুণাবলি ঠিক থাকলে সমাজে শান্তি বজায় থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোভ ত্যাগ করে সবসময় সত্য কথা বলা এবং সঠিক পথে চলাকেই সততা বলে। একজন সৎ মানুষ কখনও অন্যের ক্ষতি করেন না এবং নিজের কাজগুলো নিষ্ঠার সাথে পালন করেন। সততা মানুষকে সবার কাছে বিশ্বাসযোগ্য ও প্রিয় করে তোলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সততা থাকলে মানুষ আমাদের বিশ্বাস করে এবং সম্মান দেয়, যা সমাজে শান্তিতে বসবাসের জন্য খুব জরুরি। সৎ পথে চললে মনে ভয় থাকে না এবং আত্মবিশ্বাস বাড়ে। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সততা থাকা অত্যন্ত প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সততা মানুষকে আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত করে তোলে। যে মানুষ সব সময় সত্যি কথা বলে এবং কাজকর্মে কোনো লুকোচুরি রাখে না, তাকে সবাই খুব সহজে বিশ্বাস করে। এই ভালো অভ্যাসটি যার মধ্যে থাকে, তাকে সবাই মন থেকে ভালোবাসে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কোনো কাজ পরিষ্কারভাবে এবং কোনো কিছু গোপন না করে নিয়ম অনুযায়ী করাকেই স্বচ্ছতা বলে। এটি এমন একটি গুণ যার মাধ্যমে সবাই বুঝতে পারে যে, কাজটি সঠিকভাবে এবং সততার সাথে করা হয়েছে। স্বচ্ছতা থাকলে মানুষের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা বাড়ে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যখন একজন মানুষ বারবার মিথ্যা কথা বলে এবং মিথ্যা অজুহাত দিয়ে নিজের দোষ ঢাকতে চায়, তখন সে মিথ্যুক (মিথ্যাবাদী) হিসেবে পরিচিত হয়। যে ব্যক্তি সব সময় মিথ্যা বলে, তার কথা কেউ বিশ্বাস করে না এবং তখন সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মানুষের ২টি নৈতিক গুণ হলো-
১. না বলে অন্যের জিনিস না নেওয়া (অন্য কারও কোনো জিনিস তার অনুমতি না নিয়ে নেওয়া উচিত নয়)।
২. অন্যের সাথে প্রতারণা না করা (কারও সাথে কোনো বিষয়ে মিথ্যা বলা বা ঠকানো থেকে বিরত থাকা)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বাড়িতে আমার করা ২টি সততার উদাহরণ হলো-
১.মিথ্যা না বলা: কোনো ভুল করলে বাবা-মাকে মিথ্যা না বলে সত্যি কথা বলা।
২. নিজের কাজের দায়িত্ব নেওয়া: হোমওয়ার্ক বা অন্য কোনো কাজ সময়মতো না হলে তার জন্য অন্যকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব স্বীকার করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
33
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews