নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

সূর্য ও তার পরিবারের সদস্য মিলে তৈরি হয় সৌরজগৎ। সৌরজগতের ৮টি গ্রহ রয়েছে। এগুলো হলো-

১. বুধ, ২. শুক্র, ৩. পৃথিবী, ৪. মঙ্গল, ৫. বৃহস্পতি, ৬. শনি, ৭. ইউরেনাস ও ৮. নেপচুন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পৃথিবীর উপযোগী পরিবেশ যেসব কারণে তৈরি হয়েছে তা হলো-

১। সূর্য থেকে পৃথিবীতে সঠিক পরিমাণে আলো ও তাপ আসে। এতে পৃথিবী না বেশি গরম, না বেশি ঠান্ডা।
২। পৃথিবীতে পানি আছে।
৩। পৃথিবীর বাতাসে অক্সিজেন আছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোর সাহায্যে চাঁদ আলোকিত হয়। সূর্যকে আকাশে একটি বিশাল টর্চ লাইট হিসেবে কল্পনা করা যায়। চাঁদের উপরিভাগ পাথর এবং ধুলো দ্বারা আবৃত, যা আয়নার মতো সূর্যের আলোকে প্রতিফলিত করে। পৃথিবীর দিকে সেই আলো ফিরে আসে। এই কারণে চাঁদকে আমরা আলোকিত দেখি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাসের কারণে ইউরেনাসকে দেখতে নীল মনে হয়। এ কারণে ইউরেনাসকে নীল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহের পৃষ্ঠ কমলাভ-লাল বলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সবচেয়ে বড়ো গ্রহ বৃহস্পতি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নেপচুন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পূর্ণিমার সময় চাঁদ, পৃথিবী ও সূর্য প্রায় সরলরেখায় থাকে। সূর্যের আলো এসময় সরাসরি চাঁদের পুরো সামনের পৃষ্ঠে পড়ে, আর সেই আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। তাই এসময় চাঁদকে আলোকিত দেখায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অমবস্যায় চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকে। এসময় সূর্যের আলো চাঁদের পেছনের দিকে পড়ে, আর সামনের দিক অন্ধকার থাকে। ফলে পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না। এ কারণে অমবস্যায় চাঁদকে অন্ধকার দেখায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদের পূর্ণিমা ও অমাবস্যা মূলত সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থানের উপর নির্ভর করে। পূর্ণিমায় পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। অন্যদিকে অমাবস্যায় চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মহাবিশ্ব বলতে আমরা যা কিছু দেখি ও যা কিছু আছে সবকিছুকে বুঝায়। এতে সমস্ত গ্রহ, সৌরজগৎ, নক্ষত্র ও ছায়াপথ রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতে মোট আটটি গ্রহ আছে। এগুলো হলো-বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গ্যালাক্সি হলো মহাবিশ্বের অতিক্ষুদ্র অংশ যাতে নক্ষত্রের বিশাল সমাবেশ রয়েছে। আমাদের, সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে তার নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্যের আলো না থাকলে পৃথিবীতে জীবন সম্ভব হতো না। উদ্ভিদ খাদ্য তৈরি করে সূর্যালোকের সাহায্যে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে। যখন সূর্যের দিকে মুখ করে থাকে তখন দিন হয়। আর বিপরীত দিকে থাকলে রাত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্যের আকর্ষণ শক্তি খুব বেশি। এই শক্তির কারণে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে। এতে সৌরজগৎ সুশৃঙ্খল থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

টর্চ লাইট দিয়ে সূর্য বুঝানো হলে দেখা যাবে গ্লোবের যে অংশে আলো পড়ে সেখানে দিন হয় এবং আলো না পড়া অংশে' রাত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তিত হয়। এতে বুঝা যায় পৃথিবী ঘূর্ণনশীল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্যের আলো ছাড়া অন্ধকার হয় না; কিন্তু চাঁদ সূর্যের আলো পেলেই উজ্জ্বল হয়। এতে বুঝা যায় সূর্য নিজে আলো দেয়, চাঁদ নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্যোদয় সবসময় পূর্ব দিকেই হয়- এটি দেখে বুঝা যায় পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তারা নিজে আলো দেয় এবং চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। তাই রাতে আকাশ আলোকিত দেখা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদের আকর্ষণের কারণে সাগরে জোয়ার-ভাটা সৃষ্টি হয়। অমাবস্যা ও পূর্ণিমায় এই আকর্ষণ বেশি হওয়ায় জোয়ার বেশি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্য ও তার পরিবারের সদস্য মিলে তৈরি হয় সৌরজগৎ। সৌরজগতের সদস্যরা হচ্ছে- সূর্য, গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য মহাকাশীয় পদার্থ। গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতের কেন্দ্রীয় বস্তু হলো সূর্য। কারণ- সূর্যকে কেন্দ্র করেই আটটি গ্রহ এবং এদের উপগ্রহগুলো আবর্তিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতে মোট আটটি গ্রহ আছে। এগুলো হলো-বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বুধ গ্রহের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ।
২। এর কোনো উপগ্রহ নেই।
৩। এর পৃষ্ঠতে রয়েছে পাথর, গর্ত এবং সমতল ভূমি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অন্যান্য গ্রহের তুলনায় শুক্র গ্রহের পরিবেশ একদম ভিন্ন। খুব ভারী এবং ঘন বায়ুমণ্ডল থাকার কারণে এই গ্রহটি তাপ ধরে রাখে। এ কারণে শুক্র গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই তরল পানি আছে। একমাত্র পৃথিবীর পরিবেশই জীবদের বসবাসের উপযোগী। এ কারণে পৃথিবী বাসযোগ্য গ্রহ হিসেবে পরিচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মঙ্গল গ্রহের পৃষ্ঠ অনেকটা মরুভূমির মতো, যা দেখতে কমলাভ লাল রঙের। এ কারণে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বৃহস্পতি গ্রহের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ।
২। সব সময় একটি সুবিশাল ঝড় ঘূর্ণায়মান রয়েছে।
৩। এই গ্রহের ৯৫টি উপগ্রহ রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

শনি একটি গ্যাসীয় বৃহৎ গ্রহ। এর একটি সুন্দর বলয় রয়েছে, যেটি বরফ আর পাথরের খণ্ড দিয়ে তৈরি। এর ১৪৬টি উপগ্রহ আছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এর বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাসের কারণে একে দেখতে নীল মনে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নেপচুন গ্রহের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ।
২। সৌরজগতের মধ্যে সবচেয়ে জোরে বায়ুপ্রবাহ এবং ঝড় হয়।
৩। এর ১৬টি উপগ্রহ রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুগুলোকে উপগ্রহ বলা হয়। পৃথিবী একটি গ্রহ। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। এজন্য চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রতি রাতেই চাঁদের আকার ও আকৃতি কিছুটা ভিন্ন হয়। কখনো চাঁদকে বড়ো ও গোলাকার দেখায়, আবার কখনো তা ছোটো ও অর্ধ-গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনশীল আকৃতি হচ্ছে চাঁদের দশা। চাঁদের মোট আটটি দশা বা পর্যায় আছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অমাবস্যার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে। এই অবস্থানে চাঁদের আলোকিত অংশটি পৃথিবী থেকে দেখা যায় না। পূর্ণিমার সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। এ সময় চাঁদের সম্পূর্ণ আলোকিত অংশটি পৃথিবী থেকে দেখা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদের উপরিভাগে আছে-
১। পাথর এবং ধুলো,
২। উচ্চভূমি ও
৩। সমতলভূমি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

খালি চোখে পূর্ণিমার চাঁদের দিকে তাকালে দেখা যায় চাঁদের উজ্জ্বল অংশের পাশাপাশি কম উজ্জ্বল অংশও রয়েছে। চাঁদের দিকে তাকালে যে কম উজ্জ্বল অংশ দেখা যায়, তাকে আমরা বলি চাঁদের কলঙ্ক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পৃথিবী ও চাঁদের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-

পৃথিবীচাঁদ
১। পৃথিবীতে পানি ও বাতাস আছে।১। চাঁদে পানি ও বাতাস নেই
২। পৃথিবীতে বৃষ্টিপাত হয়।২। চাঁদে কোনো বৃষ্টিপাত হয় না।
৩। পৃথিবীতে জীবের জীবন ধারণ সম্ভব।৩। চাঁদে জীবের জীবন ধারণ সম্ভব নয়।
Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চন্দ্রপৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে আছে কালো, মসৃণ সমভূমি, যা 'মারিয়া' নামে পরিচিত। এখানকার শিলা প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে তৈরি হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গ্যালাক্সি হলো মহাবিশ্বের অতিক্ষুদ্র অংশ যাতে নক্ষত্রের বিশাল সমাবেশ রয়েছে। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে তার নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। বিশেষ আকৃতিসম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গ্রহাণু হলো এমন এক ধরনের বস্তু যা প্রধানত পাথরের তৈরি। এরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সৌরজগতে বেশিরভাগ গ্রহাণুই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থান করে। কিছু কিছু গ্রহাণুর চাঁদের মতো উপগ্রহ রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ধূমকেতু হলো সূর্যকে কেন্দ্র করে ঘোরা সৌরজগতের ছোটো বস্তু, যা ররফ, ধূলিকণা এবং পাথর দ্বারা গঠিত। এগুলোর মধ্যে হ্যালির ধূমকেতু সবচেয়ে বিখ্যাত ধূমকেতু। এটি প্রতি ৭৬ বছরে একবার সূর্যকে কেন্দ্র করে ঘোরে। পৃথিবী থেকে আবার এই ধূমকেতু দেখা যাবে ২০৬১ সালে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমাদের দৈনন্দিন জীবনে চাঁদের তিনটি প্রভাব হলো-
১। চাঁদ থাকায় সাগরে জোয়ার-ভাটা তৈরি হয়।
২। চাঁদের আলো আমাদের অন্ধকারে দেখতে সহায়তা করে।
৩। পৃথিবীতে জীববৈচিত্র্য বজায় রাখতে চাঁদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পৃথিবীর জন্য সূর্যের গুরুত্ব অপরিসীম। সূর্য না থাকলে-
১। পৃথিবী অন্ধকারে ঢেকে যেত।
২। পৃথিবীর গাছপালা, প্রাণিকুল সব মারা যেত।
৩। তাপের অভাবে সমুদ্র ও নদীর সব পানি জমে বরফ হয়ে যেত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পৃথিবী নিজের অক্ষে হেলে সূর্যকে প্রদক্ষিণ করে। এ কারণে বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো ভিন্ন ভিন্ন স্থানে পড়ে। ফলে কোথাও দিন বড়ো, কোথাও রাত বড়ো হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্যের আলো না থাকলে গাছপালা খাদ্য উৎপাদন করতে, পারত না। প্রাণীরা খাদ্য ও তাপের অভাবে মারা যেত। পৃথিবী অন্ধকার, শীতল ও প্রাণহীন হয়ে যেত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্য এবং তার পরিবারের সদস্য মিলে সৌরজগৎ তৈরি হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চাঁদ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থান ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্যকে কেন্দ্র করে ৮টি গ্রহ ঘুরছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ বুধ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতের শুক্র গ্রহটির তাপমাত্রা সবচেয়ে বেশি ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মঙ্গল গ্রহকে "লাল গ্রহ" বলা হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মঙ্গল গ্রহের ২টি ছোটো উপগ্রহ আছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ বৃহস্পতি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বৃহস্পতিতে ৯৫টি উপগ্রহ আছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

শনির বলয় বরফ ও পাথরের খণ্ড দিয়ে তৈরি ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ইউরেনাস গ্রহের ২৮টি উপগ্রহ আছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ নেপচুন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনকে চাঁদের দশা বলে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদের পৃষ্ঠে বালুর স্তর রয়েছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পূর্ণিমা ঘটে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতের ৬টি গ্রহের উপগ্রহ আছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এসব কিছু নিয়ে গঠিত হয় মহাবিশ্ব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গ্রহ ও নক্ষত্রের মধ্যে একটি পার্থক্য হলো- গ্রহের নিজস্ব আলো নেই কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরজগতে ৮টি গ্রহ আছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে 'কেন্দ্র করে আবর্তিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয় বলে সেখানে তাপমাত্রা হ্রাস পায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমরা যখন চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না তখন অমাবস্যা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
23
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews