নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

বাতাস চোখে দেখা যায় না, তবে এর ওজন আছে এবং চাপ প্রয়োগে বাধা দিতে পারে। এ কারণে বাতাস, একটি পদার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে পদার্থের যে বৈশিষ্ট্য বুঝা যায়, সেটি হলো পদার্থের স্থান দখল করার ক্ষমতা বা'আয়তন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কোনো পদার্থ কঠিন না তরল, তা বুঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- সেটির নির্দিষ্ট আকার আছে কিনা। যে পদার্থ নিজের আকার বজায় রাখে তা কঠিন, আর যে পদার্থ পাত্রের আকার নেয় তা তরল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানির প্রধানত তিনটি রূপ বা অবস্থা আছে। যথা-কঠিন, তরল ও বায়বীয়।

১। কঠিন অবস্থা: বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা।
২। তরল অবস্থা: এই অবস্থায় বরফ গলে পানিতে পরিণত হয়।
৩। বায়বীয় অবস্থা: তরল পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বরফ গরম করার ফলে বরফ গলে তরল পানিতে রূপান্তরিত হয়। অর্থাৎ বরফ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

হ্যাঁ, বরফের পরিবর্তন ঘটে। এক্ষেত্রে বরফ গলে তরলে রূপান্তরিত হয় এবং আয়তন বাড়ে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

হ্যাঁ, আমরা প্রায়ই বাসায় চা তৈরি করার সময় বা অন্য কোনো কাজে পানি ফুটাতে বা গরম হতে দেখেছি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানিকে গরম করলে বা তাপ প্রয়োগ করলে তা ফুটতে শুরু করে এবং আরও তাপ দিলে জলীয়বাষ্পে পরিণত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

হ্যাঁ, এখানে পানির অবস্থার পরিবর্তন ঘটে। এক্ষেত্রে পানি তরল অবস্থা থেকে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন, মোমবাতি জ্বলা, ফলমূলে পচন ধরা ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহার পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহার বস্তু যখন বাতাসের জলীয়বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন মরিচা ধরে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মরিচা রোধের কতিপয় উপায় হলো:
১। লোহাজাতীয় পদার্থের উপর রং করা।
২। লোহাজাতীয় পদার্থের উপর জিংক বা দস্তার প্রলেপ দেওয়া।
৩। লোহাজাতীয় পদার্থকে মবিল, গ্রিজ, তেল, পেট্রোলিয়াম জেলির প্রলেপ দিয়ে ঢেকে রাখা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহার উপর পড়া মরিচা দেখতে লালচে বাদামি রঙের হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহায় পড়া মরিচা কঠিন ধরনের পদার্থ ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। এ কারণে বিভিন্ন পাত্রে বিভিন্ন আকার ধারণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

একটি বেলুন ও একটি ফুটবলের মধ্যে ফুটবল বায়ুপূর্ণ করতে বেশি চাপের প্রয়োজন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হলে ভৌত ধরনের পরিবর্তন ঘটে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মরিচা মূলত লোহা বা লোহা জাতীয় জিনিসের উপর পড়ে। প্লাস্টিকের জিনিসে লোহা বা লোহা জাতীয় পদার্থ না থাকায় প্লাস্টিকের উপর মরিচা পড়ে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ফলের রং, স্বাদ ও গন্ধের পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তনের কারণে ফলের রং, স্বাদ ও গন্থের পরিবর্তন ঘটে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পাতিলে রান্না করার সময় পদার্থের ভৌত পরিবর্তন ঘটে। কারণ এতে পদার্থের শুধু অবস্থার পরিবর্তন ঘটে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহার তৈরি জিনিসকে মরিচা থেকে রক্ষা করার জন্য লোহার উপর রং করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যার ওজন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তা-ই পদার্থ।

পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। পদার্থ বল প্রয়োগে বাধা প্রদান করে।
২। পদার্থের ওজন আছে।
৩। পদার্থের আয়তন আছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বিভিন্ন অবস্থার পানির উপর তাপমাত্রার প্রভাব নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো-

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বরফ ও জলীয়বাষ্পের মধ্যে তিনটি পার্থক্য নিচে উল্লেখ করা হলো-

বরফজলীয়বাষ্প
১। নির্দিষ্ট আয়তন থাকে।১। নির্দিষ্ট আয়তন থাকে না।
২। নির্দিষ্ট আকৃতি থাকে।২। নির্দিষ্ট আকৃতি থাকে না।
৩। মুক্তভাবে চলাচল করে না।৩। মুক্তভাবে চলাচল করতে পারে।
Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমার দেখা একটি রাসায়নিক পরিবর্তন হলো শুকনো কাঠ দিয়ে রান্না করা। অর্থাৎ শুকনা কাঠ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। কারণ কাঠ পোড়ানোর সময় কাঠ থেকে ছাই, কালো ধোঁয়া এবং তাপ উৎপন্ন হয়। এখানে উৎপন্ন পদার্থগুলোর ধর্মের সাথে কাঠের ধর্মের কোনো মিল না থাকায় এটি রাসায়নিক পরিবর্তন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

একটি আম দীর্ঘ সময় খোলা অবস্থায় রেখে দিলে আমটি নষ্ট হয়ে যায়। কারণ এখানে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। আমরা জানি, যে কোনো রাসায়নিক পরিবর্তনের সময় রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমের রিভিন্ন উপাদানের সাথে পরিবেশের বায়ুমণ্ডলে উপস্থিতি বিভিন্ন উপাদানের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। ফলে আম পচে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

রাসায়নিক পরিবর্তনের তিনটি নাম হলো-
১। দরজায় মরিচা পড়া,
২। মোমবাতি জ্বলা ও
৩। ফল পাকা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

রাসায়নিক পরিবর্তন নয় এমন তিনটি উদাহরণ হলো :
১। বরফ গলে পানি হওয়া।  
২। কাঠ দিয়ে চেয়ার-টেবিল তৈরি করা।
৩। কাচ ভেঙে যাওয়া।

উপরের উদাহরণ তিনটি রাসায়নিক পরিবর্তন নয়। কারণ এতে পদার্থের ধর্মের কোনো পরিবর্তন হয় নি। শুধু অবস্থা বা কাঠামোর পরিবর্তন হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কঠিন পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। নির্দিষ্ট আয়তন থাকে।
২। নির্দিষ্ট আকৃতি থাকে।
৩। বল প্রয়োগে বাধা প্রদান করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তরল পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। নির্দিষ্ট আয়তন থাকে।
২। নির্দিষ্ট আকৃতি থাকে না, পাত্রের আকৃতি ধারণ করে।
৩। বল প্রয়োগে বাধা প্রদান করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বায়বীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য হলো-
১। নির্দিষ্ট আয়তন থাকে না।
২। নির্দিষ্ট আকৃতি থাকে না।
৩। বল প্রয়োগে বাধা প্রদান করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তরল অবস্থায় পানির ব্যবহার নিচে দেওয়া হলো-
১। পান করা,
২। রান্না করা,
৩। গোসল করা,
৪। সেচ দেওয়া,
৫। ধোয়া মোছা করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বায়বীয় অবস্থায় পানির তিনটি ব্যবহার হলো-
১। পিঠা বানানো,
২। প্রেসার কুকারে রান্না,
৩। মেঘ তৈরি এবং বৃষ্টি হওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কাগজ পোড়ানো এক ধরনের রাসায়নিক পরিবর্তন। কারণ কাগজ পোড়ালে আমরা ছাই, ধোঁয়া ও গ্যাস পাই। উৎপন্ন পদার্থগুলোর ধর্মের সাথে কাগজের ধর্মের কোনো সাদৃশ্য না থাকায় এটি রাসায়নিক পরিবর্তন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কাগজ ছিঁড়ে টুকরো করা এক ধরনের ভৌত পরিবর্তন। অর্থাৎ এটি রাসায়নিক পরিবর্তন নয়। কারণ কাগজকে ছিঁড়ে টুকরা করলে কাগজের শুধু আকার বদলায় কিন্তু ধর্মের কোনো পরিবর্তন হয় না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহার উপর যে লালচে বা খয়েরি রঙের আবরণ পড়ে তা-ই মরিচা। লোহা জলীয়বাষ্প ও অক্সিজেনের সংস্পর্শে আসলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। ফলে লোহার উপর মরিচা পড়ে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহাজাতীয় বস্তু জলীয়বাষ্প ও অক্সিজেনের সংস্পর্শে আসলে বিক্রিয়া ঘটিয়ে মরিচা তৈরি করে।

মরিচা রোধ করার উপায়:
১। লোহাকে শুকনো স্থানে রাখা।
২। লোহাজাতীয় দ্রব্যকে জলীয়বাষ্প, মুক্ত রাখা।
৩। লোহার উপর তেল, মবিল বা গ্রিজ ও পেট্রোলিয়াম জেলিজাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা।
৪। লোহাজাতীয় দ্রব্যকে প্রয়োজন অনুযায়ী রং করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রত্যেক পদার্থের বিশেষ বৈশিষ্ট্যকে পদার্থের ধর্ম বলা হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পদার্থ কর্তৃক দখলকৃত জায়গাকে আয়তন বলে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কঠিন বস্তুকে ধাক্কা দিলে তা সহজে নড়ে না ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানির রূপ তিনটি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানির কঠিন, তরল ও বায়বীয় রূপ আছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গড়িয়ে গড়িয়ে চলা তরল পদার্থের ধর্ম ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ায় এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কাগজ পোড়ানো রাসায়নিক পরিবর্তন ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মোমবাতির দহন রাসায়নিক পরিবর্তন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মরিচা লালচে বা খয়েরি রঙের হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মরিচা তৈরির জন্য অক্সিজেন ও জলীয়বাষ্প আবশ্যক ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মরিচা প্রতিরোধে তেল/মবিল/গ্রিজ/পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মরিচা মূলত লোহার অক্সাইড ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নির্দিষ্ট আয়তন ও আকৃতি থাকলে কঠিন পদার্থ এবং নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি না থাকলে তরল পদার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যাদের ওজন ও আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করতে পারে সে সকল বস্তুই পদার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকৃতি থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তরল পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি নেই।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট আয়তন ও আকৃতি কিছুই নেই কিন্তু নির্দিষ্ট ওজন আছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ার এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা 'একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহার পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে, তা হচ্ছে জং বা মরিচা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পদার্থ তিন প্রকার; যথা- কঠিন, তরল ও বায়বীয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। পদার্থের ওজন আছে।
২। পদার্থ জায়গা দখল করে।
৩। বল প্রয়োগে বাধা দিতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

দুটি বায়বীয় পদার্থের নাম হলো- বায়ু (বাতাস), বাষ্প (জলীয়বাষ্প)

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
33
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
83
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews