তথ্য বিনিময় বলতে তথ্য আদান-প্রদানকে বুঝায়। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের সাথে তথ্য আদান-প্রদান করা হয়.।
তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসগুলো হলো-১। ক্যামেরা, ২। মোবাইল ফোন, ৩। কম্পিউটার, ৪.। ট্যাব, ৫। পেনড্রাইভ, ৬। সিডি, ৭। ডিভিডি, ৮। মেমোরি কার্ড, ৯। হার্ডডিস্ক।
তথ্য সংরক্ষণ করা হয় পরবর্তীতে তা ব্যবহার করার জন্য।
তথ্যের চারটি উৎসের নাম হলো-১. রেডিয়ো, ২. টেলিভিশন, ৩. বই, ৪. ইন্টারনেট।
তথ্যের বিনিময় বলতে বুঝায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান-প্রদান।
স্মার্ট ফোন ও কম্পিউটার দ্বারা যোগাযোগ, তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও তথ্য বিনিময় করা যায়।
তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্র বা প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার- এসব কিছু নিয়েই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়।
যোগাযোগের মাধ্যমে আমরা কারও কাছ থেকে বা কোনো মাধ্যম থেকে যে জ্ঞান লাভ করি তাই তথ্য। আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তথ্য ব্যবহার করে আমরা জীবনধারায় পরিবর্তন আনি। আমাদের কখন কী করতে হবে তাও ঠিক করতে পারি।
আমরা বিভিন্ন গণমাধ্যম যেমন- রেডিয়ো, টিভি বা সংবাদপত্রের মাধ্যমে আবহাওয়া সম্পর্কিত তথ্য পেতে পারি। ইন্টারনেট ব্যবহার করেও আমরা আবহাওয়ার তথ্য পেতে পারি।
যোগাযোগের মাধ্যমে আমরা কারও কাছ থেকে বা কোনো মাধ্যম থেকে যে জ্ঞান লাভ করি তাই তথ্য। তথ্যের তিনটি উৎস হচ্ছে- ১। রেডিয়ো, ২। টেলিভিশন ও ৩। ইন্টারনেট।
যে বিষয়ের ওপর তথ্য দেওয়া থাকে, তাকে তথ্যের ধরন বলা হয়। যেমন- স্কুলের নোটিশবোর্ড থেকে আমরা পরীক্ষা শুরুর তারিখ জানতে পারলাম। এখানে তথ্য হচ্ছে পরীক্ষা শুরুর তারিখ আর তথ্যের ধরন হচ্ছে শিক্ষাবিষয়ক।
তথ্য সংগ্রহের তিনটি উপায় হলো-
১। পর্যবেক্ষণ,
২। মানুষের সাথে যোগাযোগ ও
৩। প্রযুক্তির বিভিন্ন ডিভাইস ব্যবহার।
তথ্য জানার তিনটি সুবিধা হচ্ছে-
১। নতুন নতুন অনেক কিছু শিখতে পারি।
২। সিদ্ধান্ত নিতে পারি এবং
৩। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি।
যে প্রক্রিয়ায় সংগ্রহ করা তথ্য নিরাপদে রাখা হয় বা ভবিষ্যতে ব্যবহারের জন্য জমা রাখা হয়, সেই কাজটিকে তথ্য সংরক্ষণ বলে। তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোন, পেনড্রাইভ, সিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করা হয়।
কোনো তথ্য সংগ্রহ করার পর তা অবশ্যই সংরক্ষণ করতে হবে। নোটবই বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করা সম্ভব। এছাড়াও বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি, যেমন- ক্যামেরা, সিডি, ডিভিডি ইত্যাদি ব্যবহার করেও তথ্য সংরক্ষণ করা যায়।
তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান-প্রদান করা হয়। তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে ও বিপদ থেকে রক্ষা পেতে পারি।
তথ্য বিনিময়ের তিনটি উপায় হলো-
১। অন্যের সাথে সরাসরি কথা বলা,
২। চিঠি লেখা ও
৩। ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল পাঠানো।
তথ্য সংরক্ষণ করা যায় এমন তিনটি প্রযুক্তি হচ্ছে:
১। কম্পিউটার,
২। পেনড্রাইভ ও
৩। সিডি।
তথ্যের সঠিক ব্যবহার বলতে বুঝায়-
১।' তথ্য সংগ্রহ,
২। তথ্য সংরক্ষণ ও
৩। তথ্য বিনিময়।
ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী এক বিশাল নেটওয়ার্ক। মানুষ ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গা থেকে তথ্য আদান-প্রদান করতে পারে এবং যোগাযোগ করতে পারে।
তথ্য আদান-প্রদানের সময় যেসব সতর্কবার্তা অবলম্বন করতে হবে তা হলো-
১। অপরিচিত ব্যক্তির দেওয়া তথ্য বিশ্বাস করা যাবে না।
২। শিক্ষক বা অভিভাবকদের অনুমতি সাপেক্ষে তথ্য আদান-প্রদান করতে হবে।
৩। ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না।
তথ্যের নিরাপদ ব্যবহার বলতে তথ্য আদান-প্রদানে বাড়তি সতর্কতাকে বুঝায়। যে কোনো তথ্য আদান-প্রদানের আগে তথ্যের সঠিকতা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তিনটি অপব্যবহার হলো-
১। অতিরিক্ত সময় ধরে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করা।
২। অপরিচিত লোকের সাথে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা।
৩। ভুল খবর বা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তিনটি নিরাপদ ব্যবহার হলো-
১। ব্যক্তিগত তথ্য কোথাও শেয়ার না করা।
২। ভুল তথ্য বা মিথ্যা খবর প্রচার না করা।
৩। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়া বা আসক্ত না হয়ে পড়া।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে ICT বলে ।
তথ্য সংগ্রহ করার উৎসটি নির্ভরযোগ্য হওয়া উচিত ।
তথ্য জমা রাখার কাজটিকে তথ্য সংরক্ষণ বলে ।
দুইজন ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদান হলে তাকে তথ্য বিনিময় বলা হয় ।
তথ্য সংগ্রহের বিশাল ভান্ডার ইন্টারনেট।
ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যেকোনো তথ্য আদান প্রদান করা সম্ভব ।
বই, রেডিয়ো, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি তথ্যের উৎস উদাহরণ ।
বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বের করাকে তথ্য সংগ্রহ বলে ।
পেনড্রাইভ, সিডি, মেমোরি কার্ড তথ্য সংরক্ষণ কাজে ব্যবহার করা হয় ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার দিকটি শিক্ষার্থীদের গ্রাস করছে ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়ে মানুষ সাহায্য করে।
Information and Communication Technology.
যোগাযোগের মাধ্যমে আমরা কারও কাছ থেকে বা কোনো মাধ্যম থেকে যে জ্ঞান লাভ করি তাই তথ্য।
তথ্যের উৎস হলো যেখান থেকে আমরা তথ্য পাই, তাই তথ্যের উৎস।
যে বিষয়ের ওপর তথ্য দেওয়া হয় তাকে তথ্যের ধরন বলে।
পর্যবেক্ষণের মাধ্যমে এবং সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করা যায়।
তথ্যের সঠিক ব্যবহার বলতে বুঝায় যথাযথভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা।
যে প্রক্রিয়ার মাধ্যমে একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করে তাকে তথ্য বিনিময় বলে।
অসংখ্য কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করে তথ্য আদান-প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়।
সঠিকভাবে তথ্য বিনিময় আমাদের নিরাপদে থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে।
Related Question
View Allবিভিন্ন উৎস থেকে তথ্য জোগাড় করার কাজই হচ্ছে তথ্য সংগ্রহ ।
চিঠি হচ্ছে তথ্য বিনিময়ের প্রযুক্তি।
ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যেকোনো তথ্য আদান-প্রদান সম্ভব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও উন্নত করে।
তথ্যের উৎস বলতে বুঝায় যেখান থেকে তথ্য পাই।
পর্যবেক্ষণের মাধ্যমে এবং সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করা যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!